মুখস্ত বিদ্যা ভয়ংকর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মুখস্ত বিদ্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


boy-5731001_1280.jpg



লিংক


যারা মুখস্ত বিদ্যা নিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করে তারা জীবনে কখনো সঠিকভাবে বড় হতে পারে না। আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি কোন কিছু মুখস্ত না করে শুধুমাত্র সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সেই জিনিসটার সম্পর্কে যে জ্ঞান আমরা অর্জন করতে পারব সেই জ্ঞান আমরা কখনো ভুলতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা মুখস্ত বিদ্যা নিয়ে মানুষের সামনে বড়াই করার চেষ্টা করে তারা কিন্তু তাদের সেই মুখস্ত বিদ্যার বাইরে আর কোন কিছু বুঝতে পারে না। আচ্ছা হে মুখস্ত বিদ্যা একটা মানুষকে তার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখে। আসলে এর বাইরে সে কোন কিছু আর জানতে পারে না এবং বুঝতেও পারে না।


আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের ক্লাসে অনেক ছাত্র-ছাত্রী ছিল যারা কিনা সব সময় মুখস্ত করে সেই মুখস্ত বিদ্যাকে কাজে লাগিয়ে হয়তোবা ক্লাসে সব থেকে ভালো রেজাল্ট করত। কিন্তু সেই ছাত্র গুলো বড় হয়ে তাদের আর কোন দেখা নেই। অর্থাৎ যেহেতু তারা ছোটবেলা থেকে কোন কিছু না বুঝে সেগুলো মুখস্ত করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে তাদের সেই মুখস্থ বিদ্যা আর জীবনে কাজে লাগেনি। অর্থাৎ একটা মানুষের মুখস্ত বিদ্যা কিন্তু খুব একটা বেশি দূর পর্যন্ত তাদের মাথায় স্থায়ী থাকে না। অর্থাৎ আপনি একটা জিনিস যদি মুখস্ত করে থাকেন তাহলে একদিন না একদিন আপনি সেই জিনিসটা ভুলে যাবেন। কিন্তু কোন একটা জিনিস যদি আপনি বুঝেশুনে কাজ করার চেষ্টা করেন তাহলে সেগুলো আপনি কখনো ভুলবেন না।


আপনি যখন কোন একটা বিষয় সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারবেন তখন সেই জিনিসটা থেকে আরও বিভিন্ন ধরনের জিনিস আপনি তৈরি করতে পারবেন। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কোন একটা জিনিস বুঝে শুনে সেই জিনিস থেকে আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি তাহলে সেই জিনিসটার সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করার ফল এটি। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোন কিছু যদি বুঝেশুনে সেগুলো অন্যের কাছে আপনার সেই বোঝার বিষয়টি শেয়ার করার চেষ্টা করেন এবং সে এই একই জিনিস গুলো বুঝতে পারে তখন কিন্তু আপনারা সবাই মিলে একসাথে সেই জিনিসটাকে আরো সুন্দর করে নতুন ভাবে উপস্থাপন করতে পারবেন।


এজন্য জীবনে মুখস্থ বিদ্যা যারা করে তারা অনেক বেশি ভয়ংকরী হয়ে যায়। অর্থাৎ তারা এর বাইরে আর কোন কিছু বুঝতে চায় না এবং মানুষ যদি তাদেরকে কোন ধরনের ভালো কথা বলে তাহলে তারা সবসময় এর বাইরে কাজ করার চেষ্টা করে। এজন্য এই পৃথিবীতে যারা বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা কিন্তু জীবনে কখনো কোন কিছু না বুঝে মুখস্ত করার চেষ্টা করেনি। আসলে তারা সবকিছু বুঝে শুনে সেই জিনিসগুলোকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছে এবং এর ফলে তারা একটা বড় জায়গায় পৌঁছে যেতে বলেছে। আসলে বই পুস্তকে যে জ্ঞান থাকে সেগুলো যদি আমরা বুঝে শুনে সেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারি তাহলে আমরা জীবনে অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62815.51
ETH 1636.46
USDT 1.00
SBD 0.41