শব্দ দূষণ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শব্দ দূষণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


students-1822449_1280.jpg



লিংক


বর্তমান সময়ে আমরা একটা জিনিস আমাদের বিভিন্ন উৎসবে করে থাকি। অর্থাৎ যেটি হলো বিভিন্ন ধরনের আতস বাজি। আর এই সময়টা হল কালীপুজোর সময়। যেটি কিনা আমরা দীপাবলি পূজা বলে জানি। কিন্তু এই পূজার সময় মানুষ যে পরিমাণ বাজি ফাটায় এতে করে যে শব্দ দূষণ হয় তার ফলে কিন্তু অনেক মানুষের অনেক ধরনের ক্ষতি হয়। শুধুমাত্র এই বাজি ফাটানোর ফলে যে শব্দ দূষণ হয় এমন কোন কথা নেই এর সাথে সাথে কিন্তু বায়ু দূষণও প্রচুর পরিমাণে হয়। প্রতিবছর আমরা একটা জিনিস দেখতে পাই যে এই পৃথিবীতে হৃদরোগে আক্রান্ত লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ শব্দ দূষণের ফলে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ঠিক এইভাবে প্রকৃতিতে যেসব ছোট ছোট প্রাণীরা রয়েছে তারাও কিন্তু দিন দিন এই প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।


আসলে মানুষ সামান্য একটু আনন্দের জন্য এই ধরনের বাজি ফাটানোর ফলে যে শব্দ তৈরি হয় এর ফলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়। কেননা বড়দের মতো বাচ্চাদের হার্ট ততটা শক্ত থাকে না এবং এই অতিরিক্ত শব্দের ফলে কিন্তু তাদের হার্টে যেমন সমস্যা হয় ঠিক
একই ভাবে শ্রবণ ক্ষমতাও দিন দিন হ্রাস পেতে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে যে আমরা যা কিছুই করি না কেন এর যেন কোন ধরনের সাইড ইফেক্ট না হয়। মাঝে মাঝে আমরা রাস্তা দিয়ে চলার সময় দেখতে পাই যে কিছু কিছু লোক তাদের যানবাহনে উচ্চ শব্দ যুক্ত সাইলেন্সার লাগিয়ে খুব দ্রুত চলে যায়। আর যখন সেই গাড়িগুলো আমাদের পাশ থেকে দ্রুত চলে যায় তখন আমাদের শ্রবণ ক্ষমতায় যেমন সমস্যা হয় তেমনি হার্টে অনেক প্রবলেম হয়।


কেননা ডাক্তার আমাদের সবসময় বলে যে আপনারা যদি একটা উচ্চ শব্দ যুক্ত এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করেন তাহলে কিন্তু আর এতে করে আপনাদের শ্রবণ ক্ষমতা যেমন কমে যাবে ঠিক একইভাবে আপনাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে কোন কারনে আমরা যাতে শব্দ দূষণ না করি এবং এর ফলে কারো কোন ক্ষতি না হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে বিভিন্ন হসপিটাল এবং স্কুল-কলেজের বাইরে লেখা রয়েছে যে উচ্চ শব্দে হর্ন বাজানোর নিষেধ। কিন্তু একটা জিনিস আমরা সবসময় দেখতে পাই যে সেসব জায়গাতেই সব থেকে বেশি হর্ন বাজানো হয় এবং সেইসব এলাকাতে শব্দ দূষণের পরিমাণ অনেক বেশি থাকে। কেননা মানুষ এখন আর শব্দ দূষণকে তেমন একটা বেশি গুরুত্ব দেয় না।


আর আমরা যদি কোন জিনিসকে সঠিকভাবে গুরুত্ব না দিই তাহলে এর জন্য কিন্তু পরবর্তীতে আমাদের অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হবে। কেননা মানুষ সবসময় অনেক অন্যায়ের ক্ষেত্রে চুপচাপ থাকে। এজন্য আমাদের সবাইকে এই শব্দ দূষণ সম্পর্কে সচেতন হতে হবে এবং কেউ যাতে উচ্চ শব্দ যুক্ত কোন কিছু না করে সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। এছাড়াও প্রত্যেকটা স্কুল কলেজে এই অতিরিক্ত শব্দ দূষণ সম্পর্কে বোঝাতে হবে এবং এর কতটা ক্ষতি হয় তা সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অবশ্যই অবগত করতে হবে। আর ছাত্র-ছাত্রীরা যদি এই শব্দ দূষণ সম্পর্কে সচেতন হতে পারে তাহলে আমাদের এই সমাজ থেকে দিন দিন এই শব্দ দূষণের পরিমাণ কমে যাবে এবং আমরা এমন একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে একদম শান্ত পরিবেশ থাকবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63090.21
ETH 1681.68
USDT 1.00
SBD 0.39