সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরিস
গত দশ বছর হয়েছে, বাসা ছেড়েছি। নিজের ক্যারিয়ার গঠনের জন্য, নিজেকে আরও শিক্ষিত করে তোলার জন্য, নিজের খুটি শক্ত করার জন্য। যখনই প্রতিবার বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রতিবারই কিন্তু আমার মা বলেছে সাবধানে যেও এবং সুস্থভাবে ফিরে এসো। এই বিষয়গুলো এখনো অনেক বেশি মিস করি। মিস করার অনেক কারণ রয়েছে। এখন আমার মা আমার সাথেই রয়েছে এবং কোথাও গেলে আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাই। সেই সময়টা ছিল একটু অন্যরকম। সেই ভালোবাসার বিষয়গুলো আসলে কোন ধরনের মাপকাঠি দিয়ে বিচার করা সম্ভব নয়।
পৃথিবীতে মা-বাবার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ধারের কাছেও অন্য কোন সম্পর্ক নেই। হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক রয়েছে কিন্তু সেটাও মা-বাবার সম্পর্কের পরে মা-বাবা তার সন্তানের প্রতি যে ধরনের ভালোবাসা দায়িত্বশীলতা দেখায় সেটা পৃথিবীর আর অন্য কোন সম্পর্কে দেখাতে পারে না। মা বাবা তার সন্তানকে এতটাই ভালোবাসে তারা নিজে না খেয়ে থাকলেও তার সন্তানকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এতে থেকেই আমরা বুঝতে পারি মা-বাবার সম্পর্কটা কতটা গভীর এবং ভালোবাসাময়।
আগে যখন পরিবার ছেড়ে একা একটি শহরে বসবাস করতাম, তখন অনেক খারাপ লাগতো। নিজের মা-বাবাকে অনেক বেশি মিস। করতাম বর্তমান সময়ে দেখেছি আমার মত অনেক স্টুডেন্টরা রয়েছে যারা মা-বাবাকে ছেড়ে এই শহরে বসবাস করছে। তারা তাই বলে, তাদের পরিবারের কথা অনেক মনে পড়ছে। তার মা-বাবার কথা অনেক মনে পড়ছে। কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ায় সফল হতে গেলে নিজের পরিবার ছেরে আলাদা থাকতেই হবে। একবার যদি পরিবার আমরা ছাড়ি তাহলে সেভাবে করে আর বাসায় ফিরে যাওয়া হয় না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟