burger!!💜💜
মূলত এডমিন Shoumo ভাইয়ের লাইভ দেখেই প্ল্যান করেছিলাম Tour De Cyclist -এ যাবো শুধুমাত্র তাদের "SIX PACK" বার্গারটা খেতে।
দুই বান্ধবী গিয়েছিলাম এবং ট্রাস্ট মি ২ জনে মিলেও একটা SIX Pack বার্গার শেষ করতে পারিনি!!!
Owner ভাইয়ার মতে, এটাতে নাকি ৬টা চিকেন প্যাটি থাকে। কিন্তু খেতে যেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটাতে মিনিমাম ১২টা প্যাটি ছিলো। আর এটাতে নাকি আধাকেজি চিকেন থাকে!!!
বলতেই হবে, বার্গারটা অনেক টেস্টি ছিলো। স্পেশাললি তাদের হানিমাস্টার্ড সস্টা অসাধারণ। আর প্যাটিগুলো এক কথায় চমৎকার ছিলো।
যারা মায়ো কম খান তারা আগে থেকে বলে দিতে পারেন। নাহলে হাত-মুখ মাখামাখি হয়ে আপনার বিরক্তির কারণ হতে পারে।
আমার মতে, এটা শুধু মিরপুরবাসী না; পুরো ঢাকাবাসীর জন্যেই মাস্ট ট্রাই আইটেম।
