★হঠাৎ পাওয়া বৃষ্টি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ পাওয়া বৃষ্টির অনুভূতি। এবার একেবারে বৃষ্টি হচ্ছে না বললেই চলে। এই সময় প্রতিবারই কত বেশি পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টি আমি অনেক বেশি উপভোগ করি শুধু আমি কেন আমার মনে হয় কম বেশি সবাই বৃষ্টিটা উপভোগ করে এবং বৃষ্টিটা পছন্দ করে। সারাদিন ঝুম ঝুম করে বৃষ্টি নামবে সেই বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যদি বৃষ্টিতে ভেজার কোন ব্যবস্থা থাকে তাহলে তো কোন কথাই নেই। কিন্তু আমরা যারা ঢাকার এরকম বাসা বাড়িতে থাকি তাদের পক্ষে কোনভাবে বৃষ্টিতে ভেজা সম্ভব নয়। আমার পক্ষে তো একেবারে সম্ভব নয় কারণ আমি থাকি আট তলাতে আর আমার বাসার বাইশ তলার ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা অসম্ভব ব্যাপার । আর এখনকার দিনে বৃষ্টিতে ভিজতে আবার সমস্যাও আছে কারণ যেকোনো সময় বিদ্যুৎ চমকে ওঠে এতে বাজ পড়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য বৃষ্টিতে ভেজা হয়েই উঠে না।

20230612_162415.jpg


ফরিদপুরে যখন আমাদের বাসাতে থাকতাম তাহলে একটু বৃষ্টি নামলেই বৃষ্টিতে নেমে যেতাম তখন আর বাজ পড়ার কথা মাথায় আসতো না। এই গতবারও ফরিদপুর গিয়ে আমি আমার বোন আমার ভাই একসাথে বৃষ্টিতে গোসল করেছি ছাদে গিয়ে সে এক অন্যরকম অনুভূতি। অনেকদিন পরে বেশ খানিকটা মজাই হয়েছিল।

20230612_162457.jpg


আজ অনেকদিন পরে সকালবেলা সেরকম বৃষ্টি নেমেছে। আমরা যথারীতি স্কুলে যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি। আমি নরমালি 11 টার আগে ঘুম থেকে উঠি না তবে যেদিন স্কুল থাকে সেদিন আমাকে ৯ঃ৩০ টার দিকে ঘুম থেকে উঠতে হয়। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি তারপর নাস্তা করে দুজনের রেডি হয়েছি ,এর ভেতরে আমি বারান্দায় গিয়ে দেখলাম যে মেঘ হয়ে একেবারে আকাশটা কালো হয়ে আসছে। তখন ছেলেকে বললাম তাড়াতাড়ি চলো আমরা বৃষ্টির আগেই স্কুলে যেয়ে পৌঁছাব তা না হলে বৃষ্টিতে ভিজতে হবে। এই বলতে বলতেই আমি ভেতরে এসেছি পাঁচ মিনিট নেই যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হালকা বৃষ্টি নয় অসম্ভব জোরে নেমেছে।

20230612_162448.jpg


বারান্দায় গিয়ে দেখি আমার গাছগুলো খুব সুন্দর ভাবে বৃষ্টিতে ভিজে উঠেছে দেখতে অনেক সুন্দর লাগছিল। বৃষ্টির ভিতর পানি ছিটে গাছে আসলে সে দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এরই মধ্যে আমি এক কাপ চা বানিয়ে চলে গেলাম বারান্দায় বৃষ্টি দেখতে। বারান্দায় বসে চা খেলাম আর বৃষ্টি উপভোগ করলাম, সাথে নিজেও একটু ভেজার চেষ্টা করেছি। আমার বারান্দার সাইডে যে মানি প্লান্ট গাছগুলো আছে সেগুলোকে সামনে টেনে বৃষ্টিতে একটু ভেজা সুযোগ করে দিয়েছি। কারণ মানি প্লান্ট গাছ গুলো বৃষ্টিতে ভিজলে সুন্দরভাবে ওরা বেড়ে ওঠে এবং গাছগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দেখতে খুব ভালো লাগে ।এরপর কি আর করার বারান্দায় বসে চা খেতে খেতে বেশ খানিকটা সময় চলে গেল এদিকে বৃষ্টি থামার কোন নামও নেই।

20230612_162437.jpg


এদিকে ছেলে বলছে আমার সুন্দর ঘুমটা তুমি নষ্ট করলা, আগে থেকে দেখতে পারলা না বৃষ্টি হবে কিনা তাহলে আমাকে আর ঘুম থেকে উঠতে হতো না এত তাড়াতাড়ি। তখন আমি ওকে বললাম তুমি যেয়ে আবার ঘুমিয়ে পড়ো ও বলে যে এখন কি আর ঘুম আসবে ।আসলে আমারও খারাপ লেগেছে কারণ এরকম বৃষ্টির দিনে ঘুমাতে আমার কাছেও খুব ভালো লাগে। কিন্তু কি আর করা আগেই যে উঠে পড়েছি। এরকম বৃষ্টি অনেকদিন পরে এনজয় করলাম খুব ভালো লেগেছে। যদিও স্কুলটা ও সুন্দর ঘুমটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু অনেকদিন পরে এরকম একটা বৃষ্টি সত্যিই দারুণ লাগলো।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

বোনের সাথে ছাদে গিয়ে বৃষ্টিতে গোসল করেছেন জেনে ভালো লাগলো। বৃষ্টিতে গোসল করার আলাদা একটি মজা আছে। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমরা যখন আমার বাবার বাড়িতে যাই তখন সময় সুযোগ পেলে বৃষ্টিতে গোসল করার চেষ্টা করি। কিন্তু এখানে গোসল করার কোন সুযোগই নেই।

 3 years ago 

হুম আপু। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আট তলায় থাকেন এবং বৃষ্টিতে ভিজতে পারেন নি এটা আসলেই খারাপ লাগার বিষয়।যাইহোক গরম থেকে একমাত্র বৃষ্টিই পারে শান্তি দিতে।আপনাদের ওখানে তাহলে বৃষ্টি হলো জেনে ভালো লাগলো।আর আপনার ছেলের স্কুল ও ঘুম নষ্ট হয়েছে কিন্তু গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে।এভাবে হঠাৎ বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, তবে এখন বাজ পড়ার সংখ্যাটা একটু বেশি।দারুণ অনুভূতি ছিল,ধন্যবাদ আপু।

 3 years ago 

ঢাকা শহরে বৃষ্টিতে ভেজার কোন সুযোগ নেই। এরকম বাসা বাড়িতে থাকলে আর নিজের যদি ছাদ থাকে কিংবা খোলা জায়গা থাকে তাহলে ভেজা যায়।

 3 years ago 

অবশেষে স্বস্তির বৃষ্টি দেশের বিভিন্ন জায়গাতেই হচ্ছে।।
বৃষ্টিতে ভিজতে ভিজে গোসল করতে আমার খুবই ভালো লাগে।।
হঠাৎ বৃষ্টিতে আপনার অনুভূতি গুলো জানতে পেরে খুবই ভালো লাগলো।।
তবে যদি বৃষ্টিতে গোসল করতেন দেখতেন আরো বেশি ভালো লাগতো।।
আট তলা থেকে নিচে নেমে অথবা ২২ তালা উপরে উঠে গোসল করা সত্যি অনেক কষ্টসাধ্য।।
যাহোক বৃষ্টি কিন্তু আমাদের স্বস্তি দিয়েছে।।

 3 years ago 

বৃষ্টির মধ্যে গোসল করতে আমার সব সময়ই ভালো লাগে তবে আগে অনেক করেছি এখন আর করাই হয় না।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হঠাৎ পাওয়া বৃষ্টি উপলক্ষে একটি পোস্ট। আসলে শুক্রবারের দিন নামাজ শেষ করে বাড়িতে আসার পথে বৃষ্টির কারণে অল্প একটু ভিজে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি দেখে বেশ অবাক হয়েছিলাম। আসলে বৃষ্টি হওয়ার পর আমাদের এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। ধন্যবাদ আপু এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বৃষ্টি যখন হয় তখন মানুষ একটু স্বস্তি পায় আবার বৃষ্টির পরে গরম শুরু হয়ে যায়।

 3 years ago 

আপনার ছেলের কথা শুনে মনে হচ্ছে যে তার অনেক বেশি খারাপ লেগেছে হাহাহা। আসলে বৃষ্টির দিনে ঘুমাতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে অনেকদিন পরে বৃষ্টি দেখলে সেই বৃষ্টির পানিতে গোসল করলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগার কাজ। যাইহোক অবশেষে স্কুলে যাওয়ার আগেই বৃষ্টি নেমেছিল মাঝ পথে বৃষ্টি নামলে হয়তোবা ভিজে যেতেন। যাইহোক অনেকদিন পরে বৃষ্টি উপভোগ করতে পেরেছেন এটাই অনেক বড় কথা। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

তা ঠিকই বলেছেন রাস্তায় বের হওয়ার পরে যদি বৃষ্টি নামতো তাহলে তো দুজনে মিলে ভিজতে হতো।

 3 years ago 

বৃষ্টি নিয়ে আমাদের কতই না স্মৃতি রয়েছে। আসলেই এখন আর বৃষ্টিতে ভেজা হয়না খুব একটা। আপনি বড় বিল্ডিং তাই ভিজতে পারেন না । আর আমি অফিস এ থাকি তাই ভিজতে পারিনা। অথচ ছোট বেলায় বৃষ্টি পরলেই আমি ভিজতে যেতাম। ফুটবল খেলতে যেতাম। মিস করি দিন গুলো।

 3 years ago 

ঠিকই বলেছেন ছোটবেলার কোন টাইম টেবিল ছিল না যখনই সময় পেতাম বৃষ্টি দেখলে বৃষ্টির মধ্যে ঝাঁপিয়ে পড়তাম এখন আর সেই দিন আর নেই।

 3 years ago 

আসলে বৃষ্টির পানিতে যখন গাছের পাতা গুলো ভিজে যায় তখন গাছের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর বৃষ্টির প্রতিটি ফোটা পড়ে সেই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগে। চা পান করার সাথে সাথে বৃষ্টি পড়ার মুহূর্তটুকু উপভোগ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টির পানি গাছের উপরে পড়লে গাছের সৌন্দর্য আসলেই অনেক বেড়ে যায় দেখতে ভালোই লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42