আলু দিয়ে পাবদা মাছের রেসিপি,10%shy-fox
আসসালামু আলাইকুম আজ আমি আবার একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রেসিপি পোস্ট গুলো দিতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি নিয়মিত চেষ্টা করি রেসিপি পোস্ট গুলো দেওয়ার এবং অন্যের রেসিপি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ।আজ আমি এসেছি আলু দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ।আলু আমার অনেক পছন্দের একটি তরকারি তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা মাছের সাথে আলু ব্যবহার করার ।পাবদা মাছ আলু দিয়ে রান্না করে খেতে ভালো লাগে তাই আমি আমার এই মজাদার মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন।
প্রয়োজনীয় উপকরণ
আলু―৩পিছ
টমেটো―১পিছ
পেঁয়াজ ―হাফ কাপ
মরিচ― ৫পিছ
লবন ―পরিমাণমতো
তেল ―পরিমাণমতো
জিরার গুঁড়া―১/২চা চামচ
মরিচের গুঁড়া―১/২চা চামচ
আদা বাটা―১/২চা চামচ
পেঁয়াজ বাটা―৩টেবিল চামচ
রসুন বাটা―১/২চা চামচ
হলুদের গুঁড়া―১/২চা চামচ
ধোনিয়ার পাতা―আন্দাজমতো
কার্যপদ্ধতি
প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে পরিমাণমতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও মরিচ হালকা বাদামি করে ভেজে তার ভিতর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ,লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোমতো মিশিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তার ভিতর কেটে রাখা টমেটো দিয়ে দিয়েচি। আমি এখানে আছি ফ্রজেন টমেটো ব্যবহার করেছি।
টমেটোগুলো দিয়ে মসলার সাথে নেড়েচেড়ে আরো খানিকটা সময় কষিয়ে নিয়েছি ।তারপরও মশলাটা খুব ভালোমতো কষানো হয়ে গেলে তার ভিতরে মাছ গুলো দিয়ে দিয়েছি। মাছ গুলো দিয়ে শুধু মসলার সাথে কিছু সময় কষিয়ে নিয়ে তার ভেতরে হালকা একটু পানি দিয়ে আরও খানিকটা সময় কষিয়ে নিয়েছি।
মাছগুলো কষানো হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি ।তারপর ওই মসলার ভিতরে কেটে রাখা আলু গুলো দিয়ে মসলার সাথে কিছু সময় কষিয়ে নিয়ে তার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি এবং সেইসাথে আমি ফ্রজেন ধনেপাতা দিয়ে দিয়েছি।
তারপর আলুটা ভালোমতো সিদ্ধ হয়ে গেলে আরো একটু পানি দিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য। তারপরে পানিটা একটা বলক আসলে তার ভিতর মাছ গুলো দিয়ে দিয়েছি এবং সেইসাথে জিরার গুড়া দিয়ে দিয়েছি। তারপর আরো কিছুটা সময় জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি ।পানিটা যখন একেবারে কমে মাখা মাখা হয়ে আসবে তখন বুঝতে হবে যে রান্না হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিয়েছি।
তারপর আমি আমার তরকারিটা একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করেছি।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|

কয়েকদিন আপনার ভাবীও বাসায় রেধেঁছিল । ভালোই লাগে পাবদা মাছ খেতে । যাইহোক আপনার উপস্থাপনা বেশ ভালোই ছিল আপু । শুভেচ্ছা রইল।
ঠিকই বলেছেন ভাইয়া আলু দিয়ে পাবদা মাছ রান্না করলে ভালোই লাগে। আলু আমার অনেক পছন্দের তরকারি এজন্য আলু আমি একটু বেশি খাই। অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
আপু পাবদা মাছ আমার প্রিয় একটি মাছ ।এই মাছের রেসিপি আমার ভীষণ ভালো লাগে ।আমি যত মাস পছন্দ করি তার মধ্যে পাবদা মাছ অন্যতম। আমার বাসায় সবাই পাবদা মাছের পাগল ।আপনি খুব সুন্দর ভাবে আমার প্রিয় একটি মাছের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে যদিও এখন রোজা আছি তাই যদি রাতে দিতেন খুব ভালো হতো মনে মনে খেয়ে নিতাম । রেসিপিটি আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মত উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ছবি আমাদের কাছে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহারে আপু আগে বলতেন তাহলে রাতেই দিতাম আপনি একটু খেতে পারতেন। অনেক ধন্যবাদ আপু আমার মাছের রেসিপি আপনার এত ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আলু দিয়ে পাবদা মাছের রেসিপি অসাধারণ হয়েছে আপু। এটা অনেক লোভনীয় দেখাচ্ছে। না জানি কতটা টেস্ট হয়েছে খেতে। পাবদা মাছ আমার অনেক পছন্দের আপু। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
খেতে খুবই মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।
পাবদা মাছ খাইতে আমার খুবই ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর করে পাবদা মাছের রেসিপি তৈরি করেছে। আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছে। আপু রেসিপিটি কালার অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপনাকে।
আলু দিয়ে পাবদা মাছের রেসিপি শেয়ার করেছেন আপু। এই মাছ আমার কাছে অনেক ভাল লাগে খেতে। সত্যি আমার কাছে অনেক চমৎকার লাগল আপনার এই রান্না পোস্ট। খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও! আপু আলু দিয়ে ঝোল পাবদা মাছের দেখে তো লোভ সামলানো মুশকিল। দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া খেতে আসলেই অনেক মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আলু দিয়ে পাবদা মাছের রেসিপি দারুন হয়েছে আপু। আলু দিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা এই মজার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।
হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।
আলু দিয়ে পাবদা মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই মজাদার রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপির উপস্থাপন দেখে খুব সহজেই আমরা শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন এটি আসলেই অনেক সুস্বাদু একটি খাবার ধন্যবাদ আপনাকে।
পাবদা মাছের রেসিপি এমনিতেই অনেক মজাদার হয় আর আপনি আলু দিয়ে মজাদার পাবদা মাছের রেসিপি শেয়ার করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। লোভনীয় খাবার গুলো দেখলেই বোঝা যায় আসলে কতটা টেস্টি। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া পাবদা মাছ আলু দিয়ে রান্না করে খেতে আসলেই অনেক ভালো লাগে আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে।
পাবদা মাছের খুব লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু মাঝেমধ্যেই খাওয়া হয় আপনার রেসিপিটি দেখে লোভ সামলানো মুশকিল নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপু
ঠিকই বলেছেন পাবদা মাছ খুবই সুস্বাদু মাছ আর খুব সুন্দর করে রান্না করলে খেতে তো আরো অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।