ভ্রমণ :- শাপলা বিলে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটা জায়গা ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করবো। তার আগে বলুন আপনাদের কার কার পছন্দের। সত্যি বলতে শাপলা ফুল আমার অনেক বেশি পছন্দ। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মেহেরপুর ঘুরতে। এই বিষয়ে অনেকগুলো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ঘুরতে যাওয়ার পরে সেখানকার সব প্রিয় ইউজারগুলো সবাই মিলে আমাদেরকে একটা পার্কে ঘুরতে নিয়েছিল। আর জায়গাটা ছিল খুবই সুন্দর। তবে সেখান থেকে হাঁটতে হাঁটতে একটু এর চারপাশ দেখছিলাম।

IMG-20241229-WA0115.jpg

IMG-20241229-WA0113.jpg

তখনই আমার চোখে পড়লো অনেক সুন্দর একটা শাপলা বিল। এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। আর তখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। পুরো পুকুরের মধ্যে শাপলা ফুলে ভরা। যেটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি আসলে ভাবছিলাম এখানে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আসলে আমি অনেক দূর থেকে এরকম শাপলা বিল গুলো দেখেছি। কিন্তু কখনো সামনাসামনি গিয়ে এরকম উপভোগ করা হয়নি।

IMG-20241229-WA0123.jpg

IMG-20241229-WA0110.jpg

যেটা সত্যি আমার জন্য ছিল অনেক বেশি অসাধারণ একটি মুহূর্ত। আর সেখানে গিয়ে আমি ফুলের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। দেখলাম আমার ফোনটা দিয়ে কিছুতেই সুন্দর ছবি তুলতে পারছি না। কারণ ফুলগুলো একটু দূরে ছিল। তখন আপনাদের ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে ফটোগ্রাফি করেছি। তার মোবাইলটা দিয়ে দূর থেকে ফটোগ্রাফি করা যায়। এজন্য ওর মোবাইলটা দিয়ে বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম। যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো বেশি দারুন হয়েছে দেখতে।

IMG-20241229-WA0117.jpg

IMG-20241229-WA0120.jpg

তার সাথে আবার আমার ছবি তুলে দিতে বললাম আপনার ভাইয়াকে। এই ছবিগুলো দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলতে বেশ কিছুটা মুহূর্ত সেখানে উপভোগ করেছি। আর মুহূর্তগুলো ছিল সত্যিই অসাধারণ। তবে একটা বিষয় আমার কাছে বেশি ভালো লেগেছে। তা হচ্ছে এখানের শাপলা ফুলগুলো ছিল অনেক বড় বড় সাইজের। অনেকগুলো পাপড়ি যুক্ত এত বড় ফুল দেখতে বেশ অসাধারণ ছিল। তাছাড়া এই ফুলগুলোর কালার টাও খুবই সুন্দর।

IMG-20241229-WA0121.jpg

IMG-20241229-WA0122.jpg

আমার কাছে সাদা কালারের শাপলা ও অনেক ভালো লাগে। তবে এই কালারটাও ছিল অনেক সুন্দর। কুষ্টিয়াতে কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরতে পেরেছিলাম। এজন্য আমাদের অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু সেদিন শাপলা বিলে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। তার জন্য ভাবলাম এই মুহূর্তটাও আপনাদের মাঝে শেয়ার করি। সেদিনের অনুভূতিগুলো এখন জানাও মনে পড়ে গেল। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন কিছু শেয়ার করব। আজকে এ পর্যন্তই।

IMG-20241229-WA0112.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-04-06-21-14-30-91_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

মেহেরপুর গিয়ে তো আপনি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়িয়েছেন। যার মধ্যে এই শাপলা ফুলের বাগানও একটি। বেশ দারুন একটি জায়গা। এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করলে তো সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী সুন্দর মনে হবে। দারুন সুন্দর সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

এরকম সুন্দর অনুভূতি শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

Screenshot_2025-04-06-14-51-20-76_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-04-06-09-14-03-82_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

Screenshot_2025-04-06-21-07-20-04_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 61850.71
ETH 1654.63
USDT 1.00
SBD 0.47