আর্ট :- একটি রাতের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20241109-WA0092.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রাতের দৃশ্য পেইন্টিং করলাম।

বেশ কয়েকদিন আগে এই পেইন্টিংটা করেছিলাম। আসলে নতুন নতুন যতগুলো পেইন্টিং করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পেইন্টিং করাটা অনেক বেশি সময় সাপেক্ষ একটি কাজ। আমরা যারা করি তারা নিশ্চয়ই জানতে পারি। তবে আমার প্রত্যেকটা কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। সময় বেশি লাগলেও আমার কাছে আসলে কাজটা করতেই ভালো লাগে। যখন পুরো পেইন্টিংটা সম্পূর্ণ করে তখন অনেক বেশি ভালো লাগে। নিজের কাজের প্রতি আরো ভালো লাগা তৈরি হয়। আজকের এই পৃন্টিং এর কালার কম্বিনেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0133.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর উপরের অংশে আমি নীল রং দিয়ে রং করে নিলাম।

IMG-20250119-WA0049.jpg

ধাপ - ২ :

এর নিচে লাল এবং কমলা কালার দিয়ে রং করে নিলাম। মাঝখানে একটা হলুদ সূর্যের মতো এঁকে নিলাম।

IMG-20250119-WA0050.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি নিচের অংশে আকাশী কালার এবং সাদা রঙ দিয়ে রং করে নিলাম।

IMG-20250119-WA0051.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি নিচের অংশে দুই পাশে কালো রঙের পাড় এঁকে নিলাম।

IMG-20250119-WA0052.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি মাঝখানের অংশে সাদা রঙের একটা সূর্য এঁকে নিলাম। নিচের অংশে কিছু সাদা পানির মতো এঁকে দিলাম।

IMG-20250119-WA0053.jpg

ধাপ - ৬ :

এরপর আমি উপরের অংশে লাল রং দিয়ে কিছু মেঘ এঁকে দিলাম ‌ এরপর দুই পাশে দুইটা গাছ এঁকে নিলাম দিলাম।

IMG-20250119-WA0054.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0134.jpg

IMG-20241109-WA0133.jpg

IMG-20241109-WA0092.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে ।আপু আপনি চমৎকার একটি রাতের দৃশ্য পেইন্টিং করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 last year 

আমি নিজেও প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক পছন্দ করি।

চোখ জুড়ে গেল আপনার রাতের দৃশ্য দেখে।আর্ট করতে আসলেই সময় লাগে অনেক আমরা যারা আর্ট করি সবাই জানি।আপনার হাতের দক্ষতাকে সম্মান জানাই।প্রতিটি ধাপ কি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমি দেখে ধন্য।কালার কম্বিনেশন প্রশংসনীয়।

 last year 

রাতের সুন্দর এই দৃশ্যটা দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

এ ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে রাতের দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আমার কাছে আপনার আর্ট খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার নিজের কাছেও অনেক ভালো লাগে দেখতে এরকম প্রাকৃতিক দৃশ্য।

 last year 

আপনার হাতে আর্ট করা পেইন্টিং মানেই অসাধারণ কিছু। আজকে আপনি খুবই সুন্দর করে একটি রাতের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

আমার আজকের করা পেইন্টিং অসাধারণ হয়েছে শুনে খুশি হলাম।

 last year 

নিখুঁত ও সুন্দর করে পেইন্টিং করলে সময় লাগবেই আপু।আপনার রাতেট দৃশ্যের পেইন্টিং টি ভীষণ সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর পেইন্টিং এর মাধ্যমে রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা ভীষণ ভালো লাগছে।ধাপে ধাপে রাতের দৃশ্যের পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রাতের দৃশ্যটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

 last year 

একটি রাতের দৃশ্য পেইন্টিং করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেন এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে নিখুঁত এবং সুন্দর একটি পেইন্টিং এর দৃশ্য শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

আমি সবসময় চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য।

 last year 

খুব চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেইন্টিং গুলো বরাবরই অসাধারণ হয়। একটি রাতের দৃশ্যের পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপু ধাপে ধাপে সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার করা পেইন্টিং এর কালার কম্বিনেশন এতটা সুন্দর ছিল শুনে অনেক বেশি ভালো লাগলো।

 last year 

অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ পোষ্টের বিবরণ গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার এই পেইন্টিং এর পোস্টে গাছের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

বিবরণ গুলো পড়ে আপনার কাছে অনেক ভালো লাগলো শুনে আনন্দিত হলাম।

 last year 

প্রাকৃতিক দৃশ্য দেখতে যেমন ভালো লাগে তেমনই আঁকতেও বেশ ভালো লাগে। আপনার আঁকা প্রাকৃতিক দৃশ্যটি দেখতে বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনও বেশ সুন্দর হয়েছে তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার নিজের কাছেও দেখতে এবং আঁকতে অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60049.63
ETH 1572.05
USDT 1.00
SBD 0.42