ডাই : ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250219_201448.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করলাম।

ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিসপত্র তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই জন্য আবারো ভাবলাম নতুন করে কিছু একটা তৈরি করি। এজন্য আমি একটা ফুলের ওয়ালমেট তৈরি করতে বসলাম। ফুলের ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর দেখায়। বিশেষ করে রঙিন কাগজের কিংবা ক্লে তৈরি যে কোন ফুলের ওয়ালমেট গুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়। আমি যখন এই ফুলগুলো তৈরি করছিলাম তখন মনে হয়েছে সবগুলো ফুল এক কালারের রাখলে বেশি ভালো লাগবে। তার জন্য আমি সবগুলো ফুল এক কালারের রেখেছি। আর বড় বড় কয়েকটা পাতা তৈরি করে ডিজাইন করলাম। সবমিলিয়ে এটা কিন্তু দেখতে বেশ দারুন লাগতাছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20250219_201418.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাগজ
• কাঁচি
• গাম

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা রং এর ক্লে নিলাম। এরপর সাধারণের ক্লে দিয়ে একটা খুব সুন্দর ফুল তৈরি করলাম। ফুলের মাঝখানে হলুদ কালারের ক্লে ডিজাইন করলাম।

IMG-20250217-WA0035.jpg

ধাপ - ২ :

একই রকম ভাবে আমি প্রায় অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG-20250217-WA0036.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি সবুজ রঙের ক্লে দিয়ে একটু বড় করে একটা পাতা তৈরি করে নিলাম। একই রকম ভাবে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিলাম।

IMG-20250217-WA0037.jpg

ধাপ - ৪ :

এরপরে একটা সাদা রংয়ের শক্ত কাগজ গোল করে কেটে নিলাম। এর উপরে একটা একটা করে পাতা বসানো শুরু করি।

IMG-20250217-WA0038.jpg

ধাপ - ৫ :

এরপরের পাতাগুলোকে গোল করে একটা একটা করে বসিয়ে নিলাম।

IMG-20250217-WA0039.jpg

ধাপ - ৬ :

এরপর পাতাগুলোর মাঝখানের অংশে একটা একটা করে ফুলগুলো গোল করে বসিয়ে নিলাম।

IMG-20250217-WA0040.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20250219_201448.jpg

IMG_20250219_201418.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আসলেই রঙিন কাগজ বা ক্লে দিয়ে বানানো ফুলের ওয়ালমেট গুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে।আপনি তো দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। ওয়ালমেট তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমি তো খুব পছন্দ করি ক্ল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে।

 last year 

Screenshot_2025-02-26-14-39-23-70_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-26-14-41-24-45_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে খুবই ভালো লাগে আপু।আপনি আজ চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন।দেখতে খুবই সুন্দর লাগছে।আপনি সময় নিয়ে ধৈর্য ধরে কাজটি সমাপ্ত করলেন।অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার নিজের কাছেও খুব ভালো লাগে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে।

 last year 

ক্লে দিয়ে ভীষণ সুন্দর একটি ওয়ালমেট ডিজাইন করলেন। এই হাতের কাজ কি আমার ভীষণ ভালো লাগলো। কারণ ক্লে দিয়ে এত সুন্দর হস্তশিল্প সাধারণত খুব কম দেখা যায়। আপনি খুব নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভীষণ ভালো লাগলো শুনে খুশি হলাম।

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন। আসলে এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।

 last year 

ঠিক বলেছেন এরকম ওয়ালমেট ঘরে সাজালে সৌন্দর্য বৃদ্ধি পায়।

 last year 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর ওয়ালমেট তৈরি করেছে আপু।খুবই সুন্দর হয়েরআপনার ওয়ালমেট টি।ফুল গুলো সাদা ক্লে দিয়ে করার কারণে খুবই ফুটে উঠেছে। খুবই সুন্দর হয়েছে ফুল গুলো ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি খুবই সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

এত সুন্দর ওয়ালমেট তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year (edited)

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছ। এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছ। তোমার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ তোমাকে এটা শেয়ার করার জন্য।।

 last year 

চেষ্টা করেছি পুরো উপস্থাপনাটা সুন্দর করে তুলে ধরার জন্য। ধন্যবাদ তোমাকেও।

 last year 

ক্লে দিয়ে যে কোন জিনিস আমার বেশ ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে সিম্পল হলেও এগুলো ডেকোরেশন করে রাখলে খুবই ভালো লাগে দেখতে। পাতাগুলো দেওয়ার কারণে ফুল গুলো আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। খুব সুন্দর ভাবে পুরোটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন পাতা দেওয়ার কারণে খুব বেশি আকর্ষণীয় লাগছে।

 last year 

ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগছে। আসলে ক্লে নরম জিনিস হওয়ায় এই ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করা যায়।এ ধরনের জিনিস গুলো তৈরি করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। আপনি অনেক সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

হ্যাঁ এগুলো করা অনেক বেশি সময়ের ব্যাপার। আর এই ওয়ালমেটও আমি অনেক সময় নিয়ে করেছি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41