ফেনী শিল্প ও পণ্য মেলায় ঘুরতে যাওয়ার মুহূর্ত । (পর্ব ১)
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রায় কয়েকদিন আগে আমাদের ফেনীতে শিল্প ও পণ্য মেলা হয়েছিল। আমি মনে করি মেলায় ঘুরতে যেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। যদিও আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় অনেক দূরে ছিল। মেলাটা একমাস ব্যাপী ছিল। এইজন্য যাব যাব বলে অনেকদিন যাওয়া হচ্ছিল না। পরবর্তীতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য এমনিতেই ফেনীতে যাওয়া লাগতো। তখন ভাবলাম তাহলে সেই সাথে মেলায় ঘোরা যাবে। আমি, নাশিয়া , নাশিয়ার আব্বু, আমার ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড সহ আমরা গিয়েছিলাম সেদিন। আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম মেলায়। আসলে সেদিনের মেলাটা ছিল প্রায় অনেক বড়। যেহেতু শিল্প ও পণ্য মেলা প্রায় বিভিন্ন ধরনের স্টল বসে ছিল। আমরা তো একেবারে পৌড় মেলাটা ঘোরাঘুরি করে দেখলাম। প্রথমেই আমরা মেলার সামনে গিয়ে মেলায় প্রবেশ করার জন্য কাউন্টার থেকে টিকিট নিলাম। টিকিটের মূল্য ছিল ২০ টাকা করে।
device : Redme note 9
প্রথমে প্রবেশ করতেই দেখি একটা প্লাস্টিকের বেলুন বিক্রেতা। এই বেলুন গুলো অনেক বড় হয়ে থাকে তাছাড়া এগুলোর মধ্যে পাখি, মাছ কিংবা বিভিন্ন ধরনের জিনিস হয়ে থাকে। এগুলো কিন্তু আবার কোন কিছুর সাথে বেঁধে রাখতে হয়, নয়তোবা হাতে ধরে রাখতে হয়। যদি কোনভাবে হাত থেকে ফসকে যায়, তাহলে এগুলো একদম উপরে উড়ে যায় এমনকি আর খুঁজে পাওয়া যায় না। নিশ্চয়ই আপনারাও এই বিষয়টা জানতে পারেন।
এখানে এর পাশেই দেখলাম একটা জিলিপি, মুরালি এইসব কিছুর দোকান। এখানে প্রায় বিভিন্ন জিনিসপত্র রয়েছে খাবার। এগুলো কিন্তু মেলায় আসলে প্যাকেটিং করে বাসায় নিয়ে গিয়ে খাওয়া যায়। আর এই ধরনের খাবারগুলো আবার সংরক্ষণ করেও রাখা যায়। আমরা বেশিরভাগ সময় মেলায় ঘুরতে গেলে এসব কিছু কিনে থাকি। আমরাও অবশ্য এখান থেকে বুট এবং মুরালি কিনেছিলাম। সেটা অবশ্য যাওয়ার সময় কিনেছি।
এর একটু সামনে দেখতে পেলাম অনেক বড় একটা দোকান। এখানে দেখতে পাচ্ছি ছোট-বড় অনেকের, বিভিন্ন সাইজের এমনকি বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে। দূর থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে। যদিও যেহেতু প্রয়োজন নেই এই জন্য এই স্টলের ভিতরে আর প্রবেশ করিনি। কিন্তু এমনিতে দূর থেকে দেখে ছবি তুলেছি। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্লেজার রয়েছে।
আমি দেখতে পাচ্ছেন বাবা, মেয়ে দুইজন মেলার ভেতরের দাড়িয়ে বিভিন্ন স্টল গুলো দেখতেছে। আসলে মেলাটা অনেক বড় ছিল। আর সামনের এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল। তাই ওদের ফটোগ্রাফি করে নিলাম।
এটা হচ্ছে জুসের স্টল। দেখে বুঝতেই পারছেন এখানে প্রায় বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন ফলের জুস। যদিও আমি এরকম স্টলে কখনোই খেয়ে দেখিনি। আমার কাছে কি রকম কি রকম মনে হয়। এজন্য আমি এই ধরনের স্টল গুলোতে কখনো খাইনি। তবে এমনিতে দেখে মনে হচ্ছে প্রায় খুব সুন্দর সুন্দর জুস পাওয়া যায়। খাবার কোন অভিজ্ঞতা নেই। যারা খায় তারা হয়তো বা বলতে পারবে খেতে কি রকম। আমি এমনিতে স্টলের ফটোগ্রাফি করে নিলাম।
এখানে হচ্ছে একটা বাচ্চাদের খেলনা রাইড। এখানে অবশ্য বাচ্চাদের প্রায় বিভিন্ন ধরনের খেলনা রাইড রয়েছে। এগুলোতে টিকিটের মাধ্যমে করতে হয়। যদিও আমাদের ওঠার কেউ নেই কিন্তু এমনিতে শুনেছি একজন ৫০ টাকা করে নেয়। তাছাড়া এগুলোতে উঠলে ভীষণ আনন্দ পায়। মেয়েটা ভীষণ ছোট, না হলে ওকে উঠতে দিতাম। ছোট হওয়ার কারণে উঠতে পারল না। আমি শুধুমাত্র ফটোগ্রাফি করে নিলাম।
এখানে দেখতে পাচ্ছেন একটা চিংড়ি ঝাল ফ্রাই এর দোকান। যদি ওখানে চিকেন শিক কাবাব সহ আরো কিছু খাবার পাওয়া যায়। অবশ্য চিংড়ির রেসিপি গুলো একটু বেশি পাওয়া যায়। এই ধরনের খাবার গুলো আমার কাছে কি রকম খোলামেলা মনে হয়। এইজন্য কখনো ট্রাই করে দেখিনি। শুধুমাত্র দোকানটার ফটোগ্রাফি করলাম।
এই স্টলে কাঠের জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রায় বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র। আমার কাছে আবার কাঠের জিনিসপত্র দেখতে অসাধারণ লাগে। যেহেতু জিনিস গুলো কাঠের ছিল এজন্য এগুলোর দাম অনেক বেশিই ছিল। আমি অবশ্য এখান থেকে কাঠের চামচ কিনেছি। আরো কিছু কিনব ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে আর কেনা হয়নি। কিন্তু আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এগুলো যত দেখি ততই ভালো লাগে।
এখনো দেখতে পাচ্ছেন একটা ছোট পুলের মত তৈরি করা হয়েছে। আর এর মধ্যে বাচ্চাদের খেলনার জন্য একটা জিনিস রয়েছে। এটাও মূলত টিকিটের মতো দাম দিতে হয়। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তখন ও কেউ ওঠেনি দেখছি। কিন্তু দেখতে ভীষণ সুন্দরী লেগেছিল। আমার কাছে আবার এগুলো একটু ভয় ভয় লাগে। নিচে আবার পানি রয়েছে এই জন্য।
এখানে দেখতে পাচ্ছেন আচারের স্টল। মানে প্রায় বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এই স্টলে। এর আগেরবার যখন মেলায় এসেছিলাম আমি দুই তিন ধরনের আচার খেয়েছি। কিন্তু এখন এবারে আচার খাওয়ার ইচ্ছে থাকলেও পরবর্তীতে আর খাইনি। আসলে ভেবেছিলাম আর একটু ঘুরে এসে খাবো। কিন্তু পরবর্তীতে আর আচারের দোকানের এদিকে আর আসেনি।
এখানে দেখতে পাচ্ছেন স্টিলের জিনিসপত্র পাওয়া যায়। স্টিলের বিভিন্ন জিনিসপত্র কিন্তু দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে। এর আগে আমি আমার মেয়ের জন্য স্টিলের ছোট কিছু পাতিল কিনেছিলাম খেলনার জন্য। দেখতে খুবই সুন্দর ছিল। যদিও এবার এখান থেকে কিছু কেনা হয়নি। এখানে আরো অনেকগুলো স্টল রয়েছে যা আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে। আসলে একসাথে দেখাতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

ফেনী শিল্প ও পণ্য মেলায় সবাই মিলে বেশ সুন্দর একটি সময় অতিবাহিত করছেন ৷ আর আলোকচিত্র গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক এনজয় করেছেন ৷ আসলে মেলা মানেই বিভিন্ন রকম দোকান পাট ৷ তবে আপু বেলুন গুলো দেখে মনে পড়লো ৷ আমি একদিন মেলায় বেলুন কিনেছিলাম ৷ কিন্তু নেওয়ার পর হাত ফসকে উড়ে যায় ৷ সর্বোপরি প্রতিটি ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ৷ অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷
আসলে ঠিক বলেছেন এই বেলুনগুলোকে উড়ে গেলে আর পাওয়া যায় না।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফেনী শিল্প ও পণ্য মেলায় দেখছি খুব চমৎকার সময় অতিবাহিত করেছেন। বিশেষ করে শিল্প ও পণ্য মেলায় প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো যেই সেই দোকানে থাকে না । এ ধরনের মেলায় একটা জিনিস সুবিধা ভোগ করা যায়, কিছু জিনিসপত্র কেনা যায় যেগুলো খুব সহজে পাওয়া যায় না। যাইহোক ঘুরাঘুরি করছেন যেনে ভালো লাগলো ধন্যবাদ।
ঠিক বলেছেন অনেক জিনিসপত্র আমরা এমনিতে চাইলে বাজারে কিনতে পারি না। কিন্তু মেলা থেকে কিনতে পারি।
একদম ঠিক অনেক জিনিসপত্র আমরা এমনিতে চাইলে বাজারে কিনতে পারি না।কিন্তু মেলা থেকে কিনতে পারি।
আপু আপনি তো দেখছি ফেনী শিল্প ও পণ্য মেলায় যে বেশ সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে মেলায় ঘড়ির অনুভূতি অন্যরকম হয়ে থাকে। আমি মাঝেমধ্যেই আমাদের এখানকার বিভিন্ন মেলায় ঘুরতে চাই এবং মেলায় ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আসলে এই মেলায় ঘোরাঘুরি করার অনুভূতি অন্যরকম। অনেক ধন্যবাদ আপনাকে ।
ফেনী শিল্প ও পণ্য মেলায় গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু।পরিবারসহ এইভাবে মেলায় ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম।যদিও এবছর আমার মেলায় যাওয়া হয়নি। মেলার স্টল গুলো ঘুরে দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলেই মেলার স্টলগুলোতে ঘুরতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
বানিজ্য মেলা মানেই একের মধ্যে অনেক। বাংলাদেশের প্রতিটা জেলাতেই এইরকম মাসব্যাপী বানিজ্য মেলা হয়ে থাকে। পরিবার নিয়ে আপনার ফেনি বানিজ্য মেলায় ঘোরাঘুরির মূহূর্তটা ভালো ছিল। এবং দারুণ কিছু ফটোগ্রাফি ও বিশেষ মূহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।।।
ঠিক বলেছেন বাণিজ্য মেলায় প্রায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়।
https://twitter.com/TASonya5/status/1639854442156793857?t=fnlY208V17VHBu-2k0-VuQ&s=19
বিভিন্ন মেলায় ঘুরতে আমার ও বেশ ভাল লাগে । কতরকম পণ্য দেখা যায় । নতুন নতুন অনেক জিনিস পাওয়া যায়। যা সচরাচর অন্য জায়গায় পাওয়া যায় না। আপনি বেশ কিছু সুন্দর সময় মেলায় কাটিয়েছেন যা আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ঠিক বলেছেন অনেক কিছু এখানে পাওয়া যায় যেটা কিনা সচরাচর পাওয়া যায় না।
এভাবে সবাই মিলে মেলায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে আপু। আপনারা সবাই মিলে মেলায় ঘুরতে গেছেন খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অসাধারণ লাগছে। ভাগ্যিস ডাক্তার দেখাতে গেছেন সেই সাথে মেলায় ও ঘোরা হলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জমজমাট একটি মেলা বসেছে শিল্প ও পণ্য মেলা। মেলা মানে হচ্ছে ঘোরাফেরা খাওয়া-দাওয়া কেনাকাটা এগুলোই।
সত্যি সবাই মিলে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
অবশেষে ডাক্তার দেখানোর উদ্দেশ্য ফেনী শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরাঘুরি করেছেন পরিবারের সকলে মিলে জেনে খুবই ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে শিল্প বাণিজ্য মেলায় খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে শিল্প ও বাণিজ্য মেলার আচারগুলো অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে। যাইহোক আপনাদের সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
পরিবারের সকলে মিলে গেলেই অনেক ভালো লাগে । অনেক ধন্যবাদ আপনাকে।