রেসিপি :- সিম আলুর ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250226-WA0006.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলুর ভর্তা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

সিম ভর্তা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি বলতে মাছ মাংসের চেয়ে ভর্তা রেসিপি দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। শুধু আমি না আমাদের পরিবারের সবাই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই জন্য মাঝেমধ্যে ভর্তা তৈরি করার চেষ্টা করি। অন্য সব রেসিপিগুলোর সাথে ভর্তা থাকলে বেশ ভালোই লাগে খেতে। এখানে আমি আলু সিম এবং কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করেছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে বেশ মজাদার ছিল। আমি নিজেও বেশ পছন্দ করেছি খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20250226-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
সিমকয়েকটা
আলু২ টার
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20250301_221203.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আলু এবং সিম গুলো টুকরো করে কেটে নিলাম। এরপর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম।

IMG20250226115542.jpg

ধাপ - ২ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরের মধ্যে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচগুলো ভেজে নিলাম।

IMG_20250301_213601.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি আবারো তেলের মধ্যে সিম এবং আলু দিয়ে দিলাম। এরপরে এগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম।

IMG_20250301_213625.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি এগুলোকে কিছুক্ষণ চুলা রেখে ভেজে নিলাম। ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20250301_213654.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি শিলপাটায় ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। তার সাথে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম।

IMG_20250301_213742.jpg

ধাপ - ৬ :

এরপর এগুলোকে সুন্দর করে শিল পাটায় ভেজে নিবো।

IMG-20250301-WA0018.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250226-WA0008.jpg

IMG-20250226-WA0006.jpg

IMG-20250226-WA0004.jpg

IMG-20250226-WA0009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপনার মতো আমারও খুবই ভালো লাগে ভর্তা ভাত খেতে মাংসের চাইতে।সিম আলুর লোভনীয় ভর্তা করেছেন আপু।আপনার ভর্তা গুলো খুবই সুস্বাদু হয়েছে তা ভর্তা গুলো দেখেই বুঝতে পারছি।আপনার ভর্তা দেখার পর আমার লোভ লেগে গেলো।ধাপে ধাপে ভর্তা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভর্তা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

হ্যাঁ আপু অনেক সুস্বাদু হয়েছে এই ভর্তা।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু মাছ মাংসের চেয়ে এমন ভর্তা খেতে অনেক ভালো লাগে। তবে সিম আলু একসাথে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছে তো খুবই ভালো লাগে ভর্তা খেতে।

 last year 

মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি লেগে যায় তখন রুচি যেনো ভর্তার প্রতি উপচে পড়ে। তবে আপনার মতো ভর্তা দিয়ে ভাত খেতে আমিও ভীষণ ভালোবাসি। পুষ্টিকর একটি ভর্তা রেসিপি তৈরি করেছেন। আলু এবং সিম দিয়ে মজাদার এই ভর্তা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এই ভর্তাটা অনেক মজা করে খেয়েছিলাম।

 last year 

Screenshot_2025-03-02-09-59-45-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-02-09-57-56-42_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

সিম আলু দিয়ে দারুন ভর্তার রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগছে। এভাবে ভর্তা তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। সিম আলু ভর্তার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

এরকম ভর্তা হলে তো আর কিছুই প্রয়োজন হয় না।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিম আলুর ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

মাঝেমধ্যে এরকম ভর্তা তৈরি করে খেতে ভালো লাগে। শীতকালে বেশিরভাগ সময় আমরা তৈরি করি ভর্তা।

 last year 

সব সময় আসলে মাছ-মাংস ভালো লাগেনা। শিম আর আলুর ভর্তার অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে গোপনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে ভর্তা রেসিপি খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন গরম ভাতের সাথে ভর্তি খাওয়ার মজাটাই হয় আলাদা।

 last year 

বাহ চমৎকার রেসিপি দেখলাম। সিম আলুর ভর্তা রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। আপনি তো কষ্ট করে পাটায় বেটেছেন। আমি হলে সহজ ভাবে ব্লেন্ডার করে নিতাম, হা হা হা। ধন্যবাদ।

 last year 

ব্লেন্ডার করলে অন্যরকম স্বাদ। তবে পাটায় বাটার স্বাদ আলাদা।

 last year 

ভর্তা খেতে আমি অনেক পছন্দ করি। নতুন নতুন ভর্তা খেতে বেশি ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল।

 last year 

যেহেতু পছন্দ করেন তাই এই ভর্তাটাও তৈরি করে নিতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63509.80
ETH 1711.66
USDT 1.00
SBD 0.43