ডাই : ক্লে দিয়ে ডালিয়া ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241019-WA0022.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ডালিয়া ফুলের ফটোগ্রাফি।

ডালিয়া ফুল আমার অনেক পছন্দের। বিশেষ করে এই ফুলের কালার কম্বিনেশন অনেক ভালো লাগে। তাই জন্য ভাবলাম ক্লে দিয়ে ডালিয়া ফুল তৈরি করি। তবে প্রথমে যে ফুলটা তৈরি করেছিলাম এটা পারফেক্ট হয়নি। কিন্তু নীল আর হলুদ কালারের ফুলটা ভালোই হয়েছে। এখানে আমি তিনটা কালারের ফুল তৈরি করেছি। তবে আমার কাছে নীল ফুল টা বেশি ভালো লেগেছে। আপনাদের কোন ফুল টা ভালো লেগেছে এটা কিন্তু জানাবেন। ক্লে দিয়ে এগুলো তৈরি করতে ভীষণ ভালোই লাগে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241019-WA0017.jpg

IMG-20241019-WA0018.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর আমি এটাকে গোল করে নিলাম।

IMG-20241109-WA0009.jpg

ধাপ - ২ :

এরপর আমি সাদা রংয়ের ক্লে নিয়ে গোল করে নিলাম। এরপর গোল অংশটার ভেতরে নীল অংশটা দিয়ে আবারো গোল করে নিলাম।

IMG-20241109-WA0015.jpg

ধাপ - ৩ :

এরপরে চারপাশের অংশে একটু একটু করে কেটে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিলাম।

IMG-20241109-WA0014.jpg

ধাপ - ৪ :

একই রকম ভাবে আমি আরো দুইটা ফুল তৈরি করে মোট তিনটা ফুল তৈরি করলাম। ফুলগুলো একটা কাগজের উপরে বসিয়ে দিলাম।

IMG-20241109-WA0013.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি সবুজ কালার দিয়ে ফুলের ডালপালার কিছুটা অংশ লাগিয়ে দিলাম।

IMG-20241109-WA0010.jpg

ধাপ - ৬ :

এরপর আমি সবুজ কালার দিয়ে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।

IMG-20241109-WA0012.jpg

ধাপ - ৭ :

পাতাগুলো আমি নিচের ডালপালার মধ্যে বসিয়ে দিলাম।

IMG-20241109-WA0011.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241019-WA0017.jpg

IMG-20241019-WA0018.jpg

IMG-20241019-WA0019.jpg

IMG-20241019-WA0020.jpg

IMG-20241019-WA0021.jpg

IMG-20241019-WA0022.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে তৈরি করা ডালিয়া ফুলগুলো দেখে আমার ডালিয়া পাকন পিঠার কথা মনে পড়ে গেল। আমিও এই ভাবেই তৈরি করেছিলাম। যাই হোক খুব সুন্দর করে এগুলো তৈরি করেছেন।
মনে হচ্ছে যেন একদম বাস্তব তিনটা ফুল এখানে বসিয়ে দিয়েছেন। নীল রংয়ের ডালিয়া ফুলটাই বেশি সুন্দর লাগছে আমার কাছে।

 2 years ago 

হ্যাঁ দেখেছিলাম। আসলে আমার নিজের কাছেও তৈরি করার পর এরকম মনে হয়েছে যেন এগুলো বাস্তবিক।

 2 years ago 

Screenshot_2024-12-15-08-47-25-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-15-08-45-23-94_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-14-23-35-33-05_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 years ago 

কি দারুণ ডালিয়া ফুল বানিয়েছেন আপু।অসাধারণ সুন্দর ও আকর্ষণীয় লাগছে আপনার বানানো ক্লে দিয়ে ডালিয়া ফুল গুলো।মনে হচ্ছে তরতাজা ডালিয়া ফুল গাছে ফুটে আছে।ধাপে ধাপে ডালিয়া ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডালিয়া ফুলগুলো সত্যি অনেক বেশি আকর্ষণীয় লাগছিল তৈরি করার পর।

 2 years ago 

আমার কাছেও আপু নীল ফুলটা ভীষণ ভালো লেগেছে।আপনি ক্লে ব্যবহার করে দারুণ ভাবে ডালিয়া ফুল তৈরি করছেন। আপনার তৈরি করা ডালিয়া ফুল গুলো অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে নীল ফুল টা বেশি ভালো লেগেছিল শুনে খুশি হলাম।

 2 years ago 

আমার কাছেও ডালিয়া ফুলের কালার কম্বিনেশন খুবই ভালো লাগে। প্রথমে ভাবছিলাম যে কিভাবে এরকম দুই কালারের ফুল তৈরি করলেন। পরে দেখলাম যে খুব সহজেই ফুলগুলো তৈরি করেছেন। খুবই চমৎকার লাগছে দেখতে। তিনটি কালারই চমৎকার লাগছে দেখতে। ভালো লাগলো দেখে।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর করে ফুলগুলো তৈরি করার জন্য।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ডালিয়া ফুল গুলো দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের ডালিয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টি তৈরি সম্পন্ন করেছেন। ফুল টি বেশ দারুন হয়েছে।

 2 years ago 

ক্লে দিয়ে এত সুন্দর ডালিয়া ফুল তৈরি করতে পেরে আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল।

 2 years ago 

অনেক দারুন ডালিয়া ফুল বানিয়েছেন আপু। ডালিয়া ফুলগুলো দেখে প্রথমে ভেবেছিলাম সত্যিকারের ফুল। আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর করে ফুলগুলো তৈরি করেছেন। ফুলের কালার গুলো অসাধারণ লাগছে দেখতে। আপনি অনেক দক্ষতার সাথে এবং ধৈর্য সহকারে পুরো কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন অনেক সুন্দর করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আসলে এগুলো অনেক ধৈর্য ধরে আর দক্ষতার সাথে তৈরি করতে হয়। আর আমি ফুলগুলো তৈরি করার পর আমার নিজের কাছে অসম্ভব ভালো লেগেছিল।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ডালিয়া ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজগুলো সত্যিই প্রতিনিয়ত দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার হাতের কাজগুলো প্রতিনিয়ত দেখার পর আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম। ডালিয়া ফুলটা তৈরি করার পর আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল।

 2 years ago 

কী দারুন সুন্দর করে ডালিয়া ফুলগুলি তৈরি করলেন ক্লে দিয়ে। প্রত্যেকটি ফুল অসাধারণ হয়েছে। প্রশংসা না করে পারছি না। ফুলগুলি আমার মেয়েকেও দেখালাম। কারণ ও এই ধরনের কাজ করতে খুব ভালোবাসে। ওরও খুব পছন্দ হলো। আপনি সত্যিই এই ধরনের কাজ করতে খুব দক্ষ।

 2 years ago 

প্রশংসা করার মতো সুন্দর ফুল তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে। আপনার মেয়েরও পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38