ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

IMG20241212125447.jpg

আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস। বিভিন্ন রকম ফুল আমি অনেক বেশি ভালোবাসি। আর তার মধ্যে বাগান বিলাস ফুল তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আমার তো অনেক বেশি ইচ্ছা রয়েছে, আমাদের বাড়ির ছাদের উপর বেশ কয়েক কালারের বাগান বিলাস ফুলের গাছ লাগানোর। তবে আজকে আমি সাদা কালারের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছে। এই সাদা কালারের বাগান বিলাস ফুল দেখতে খুব দারুণ। আশা করি আপনারাও অনেক বেশি পছন্দ করবেন।

স্লিপার এর ফটোগ্রাফি

IMG20240414175358.jpg

এটা হচ্ছে বাচ্চাদের খেলার স্লিপার। বাচ্চারা স্লিপারে করে খেলতে অনেক বেশি ভালোবাসে। আমার মেয়েটা তো একটু বেশি ভালোবাসে স্লিপারে করে খেলতে। আমাদের এদিকে একটা জায়গা আছে তার নাম হচ্ছে মনপুরা শিশু পার্ক। ওখানে আমরা মাঝেমধ্যেই আমার মেয়েকে নিয়ে গিয়ে থাকি। কারণ ওখানে শিশুদের অনেক রাইড রয়েছে খেলাধূলা করার জন্য। আমার মেয়ে তো সবার আগে গিয়ে এখানে উঠে যায়। কয়েকদিন আগেও যখন আমরা গিয়েছিলাম তখন আমি এইটার ফটোগ্রাফি করেছিলাম।

মরু গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG20241212130005.jpg

এই ফুলটা অনেকে চিনে আবার অনেকেই এই ফুলটা কখনো দেখেও নাই। এমনকি এই ফুলের নামও শুনিনি। তুমি এই ফুলটার সাথে আমি তেমন একটা পরিচিত ছিলাম না। কয়েকদিন আগে একটা নার্সারি থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। আর এই ফুলের নাম যেহেতু আমার জানা ছিল না, তাই আমি গুগল থেকে ফুলটার নাম সংগ্রহ করেছি। এই ফুলের ফটোগ্রাফি করার পর আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সবার মাঝেও সুন্দর করে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20240422173544.jpg

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার কাছে অসম্ভব দারুন লাগে দেখতে। মাঝেমধ্যে বাহিরে গিয়ে ঘুরাঘুরি করতে আরও বেশি পছন্দ করি আমি। আমার ছোট্ট বোনের শ্বশুরবাড়ি হচ্ছে ফেনী ছোট নদীর বেশ কিছুটা পাশে। আর আমরা যখনই তাদের বাড়িতে যাই, তখনই ফেনী ছোট নদীতে ঘুরতে যাই। কয়েকদিন আগেও আমরা সবাই মিলে তাদের বাড়িতে গিয়েছিলাম। আর সবাই মিলে তখন নদীর পাড়েও ঘুরতে গিয়েছিলাম। যেখানে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছিলাম। তখন আমি চেষ্টা করেছি সুন্দর করে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার জন্য।

কসমেটিক্স এর ফটোগ্রাফি

IMG20240424175047.jpg

বিভিন্ন রকম কসমেটিক্স দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত অনেক বেশি কাজে লাগে। বিভিন্ন দোকানে গেলে যখন এরকম সুন্দর সুন্দর কসমেটিক্স গুলো সাজানো দেখি তখন আমার তো ইচ্ছে করে সবগুলোই কিনে নিয়ে আসতে। তবে যেগুলো বেশি পছন্দ হয় সেগুলো কেনার চেষ্টা করি। আমরা বেশ কয়েকদিন আগে যখন মেলাতে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি ওখান থেকে এই ফটোগ্রাফি করেছিলাম।

গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG-20250409-WA0018.jpg

আমাদের সবার অতি পরিচিত একটা ফুল হচ্ছে গাঁদা। গাঁদা ফুলের সৌন্দর্য দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে বেশি ভালো লাগে গাঁদা ফুলের ঘ্রাণটা। গাঁদা ফুলের ঘ্রাণ অনেক বেশি দারুণ হয়ে থাকে। আমরা কিন্তু বেশিরভাগ বিয়ে বাড়িতেই দেখে থাকি গাঁদা ফুল দিয়ে সবকিছু সাজানো হয়ে থাকে। তবে এটা আগে একটু বেশি হতো। বর্তমানে এটার প্রচলন আস্তে আস্তে অনেক বেশি কমে যাচ্ছে। কয়েকদিন আগে গিয়েছিলাম একটা নার্সারিতে। ওখানে এই গাঁদা ফুল দেখে ভালো লেগেছিল। সেজন্য ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

প্রাকৃতিক দৃশ্য সবসময় আমার অনেক বেশি নজর কাড়ে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তবে আপনার ফটোগ্রাফি দক্ষতা অনেক ভালো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো দাদা।

 last year 

সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। মরু গোলাপের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে। একটি প্রাকৃতিক ফটোগ্রাফিও দেখলাম।

 last year 

আপনার কাছে মরু গোলাপের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি চমৎকার ফটোগ্রাফি করার জন্য।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last year 

চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।মরু গোলাপ ফুল এর আগে কখনো দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার পোস্টের মাধ্যমে এই ফুল দেখতে পেরেছেন শুনে ভালো লাগলো।

 last year 

ওয়াও আপনি দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আমার কাছে এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছে এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার শেয়ার করা মরু গোলাপ ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

ধৈর্য ধরে সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি।

 last year 

অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ফটোগ্রাফি করার জন্য আরো অনেক উৎসাহিত হলাম আপনার সুন্দর মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63305.46
ETH 1662.87
USDT 1.00
SBD 0.41