ডাই : পুরনো একটি কাঁচের বোতল ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20241207-WA0087.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো একটি কাঁচের বোতল ডেকোরেশন করলাম।

কিছুদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়ল আমাদের ঘরের বাইরের দিকে একটা কাচের বোতল পড়ে আছে। তবে এই বোতলটা একেবারে পুরনো এবং ময়লায় ভরা। আমি বোতলটা দেখেই উঠিয়ে নিয়ে তারপর এটাকে পরিষ্কার করে নিয়েছি। এই বোতলটাকে পরিষ্কার করে দেখলাম বেশ সুন্দর ছিল দেখতে। তখনই আমি চিন্তা করেছিলাম এটাকে সুন্দর একটা ডেকোরেশন করে এর চেহারা চেঞ্জ করে দিবো। তো এখানে আমি কালার এবং ক্লে দুইটা ব্যবহার করে বেশ সুন্দর একটা লুক দিয়েছি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি গর্জিয়াস লেগেছে। ভাবতেছি এটাকে আমি ফুলদানি হিসেবে ব্যবহার করবো‌। এটা ভাবতে ভাবতেই এর মধ্যে আমি কয়েকটা ফুল রেখে দিয়েছি। তবে ফুল রেখে ছবি তোলা হয়নি। তাই শেয়ার করতে পারিনি। তবে দেখতে কিন্তু বেশ দারুন লাগতাছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241207-WA0076.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কাঁচের বোতল
• ক্লে
• কাঁচি
• কালার
• পুঁতি

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বোতল নিলাম। এরপর আমি বোতলের নিচের অংশে সাদা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241202-WA0027.jpg

ধাপ - ২ :

এরপরে আমি বোতলের উপরের অংশে মেজেন্ডা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241202-WA0028.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি সাদা ক্লে দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20241202-WA0029.jpg

ধাপ - ৪ :

এরপর আমি একটু একটু করে কয়েকটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20241202-WA0040.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি সবুজ কালারের ক্লে দিয়ে ছোট ছোট করে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।

IMG-20241202-WA0030.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি বোতলের ভেতরে পাতা গুলো গাম দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে পাতাগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20241202-WA0039.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি কয়েকটা পুঁথি একটা একটা করে এর উপরে লাগিয়ে নিলাম।

IMG-20241202-WA0038.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241207-WA0114.jpg

IMG-20241207-WA0087.jpg

IMG-20241207-WA0076.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপু আপনার সৃজনশীলতা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আজকে কাছের বদলে রং এবং ক্লে ব্যবহার করে দারুন ডেকোরেশন তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর একটি ডেকোরেশন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এরকম ভাবে পুরনো জিনিসকে সাজাতে আমার অনেক ভালো লাগে।

বাহ আপু পুরনো কাঁচের বোতল এর সম্পূর্ণ রূপটাই আপনি পাল্টে দিলেন দেখছি। সম্পূর্ণ বোতলটি এত চমৎকার হয়েছে কি বলবো চোখ ধাঁধানো একেবারে। আমি তো আপনার করা বোতলটির দিকে একনাগারে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। সত্যিই আপনি একেবারে অলরাউন্ডার। এ এবং রং দিয়ে এত সুন্দর করে বোতল ডেকোরেশন করেছেন সত্যি প্রশংসার যোগ্য।

 last year 

বোতলটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে।

 last year 

আপু আপনার পুরনো একটি কাঁচের বোতল ডেকোরেশন টা অনেক সুন্দর হয়েছে। আপনার ইউনিক এক্টিভিটিসের কাছে আমরা সবাই মুগ্ধ। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ।

 last year 

বোতলটা আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-01-13-12-07-30-05_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-13-12-05-46-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-21-22-43-58-06_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 last year 

জাষ্ট অসাধারণ একটি ডাই প্রজেক্ট উপহার দিয়েছেন আজ। আপনার কাজের দক্ষতার প্রশংসার দাবিদার।
সামান্য একটা কাঁচের বোতল কতটা সুন্দর করা যায় তা আপনি দেখিয়ে দিলেন। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 last year 

এত সুন্দর করে বোতলটা সাজিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

 last year 

ক্লে দিয়ে কাঁচের বোতলের চমৎকার সুন্দর ডেকোরেশন করেছেন। খুবই সুন্দর হয়েছে। কিছুতেই বোঝা যাচ্ছে না কাঁচের বোতল।অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে কাঁচের বোতল ডেকোরেশন তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

নতুন করে ডেকোরেশন করার জন্য চেষ্টা করেছি বোতলটাকে।

 last year 

আপু আপনি সব সময় সুন্দর সুন্দর এবং ক্রেয়েটিভ পোস্ট করে যাচেছন। আজও করেছেন। আজ আপনার এমন দারুন একটি পোস্ট দেখে মনটাই ভরে গেল। খুব সুন্দর করে ফুল দিয়ে বোতল কে ডেকোরেশন করেছেন। এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

কাঁচের বোতল কে সুন্দর করে সাজানোর পোস্ট দেখে আপনার মনটা ভরে গিয়েছে শুনে খুশি হলাম।

 last year 

পুরনো একটি কাঁচের বোতল ডেকোরেশনের মধ্য দিয়ে কি সুন্দর করে তুললেন বোতলটিকে।খুব ভালো লাগলো আপু। আপনি ক্লে দিয়ে খুব চমৎকার ভাবে কাজটি করলেন।ফেলে দেয়া বোতলটিকে আকর্ষনীয় করে তুলেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

এত সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পেরে ভালো লেগেছে।

 last year 

বোতলের ওপরে সাদা এবং মেজেন্ডা কালারের কম্বিনেশনটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। কালার কম্বিনেশন তো খুব সুন্দর ভাবে করেছেন। এর উপরে সাদা রংয়ের ফুল গুলো দারুন ছিল। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে বোতলের ডেকোরেশন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

সাদা রঙের ফুলগুলো আসলেই অনেক দারুন লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42