ফটোগ্রাফি : রঙ্গন ফুলের কলির ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।রঙ্গন ফুল আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশে রঙ্গন ফুল সর্বত্র দেখতে পাওয়া যায়। রঙ্গন ফুল অনেক জাতের হয়ে থাকে। আমাদের সকলের বাসা বাড়িতে কমবেশি রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। সাধারণত লাল এবং গোলাপি রঙের ফুল দেখতে পাওয়া যায়। তাছাড়া হলুদ রঙের রঙ্গন ফুল রয়েছে। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুল গুলো সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে থাকে। সাধারনত রাস্তার দুই ধারে, ফুল বাগানের এই রঙ্গন ফুল দেখা যায়। রঙ্গন হচ্ছে ঝোপঝাড় বিশিষ্ট চির সবুজ উদ্ভিদ। রঙ্গন ফুল দেখতে তারার মতো দেখায়। ফুলের এক থোকার মধ্যে অনেক গুলো ফুল ফুটে থাকে। ফুলের সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে।
রঙ্গন ফুল দেখতে আমার কাছেও খুব ভালো লাগে। আমি যেখানে রঙ্গন ফুল দেখি সেখানেই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করে নিয়ে থাকি। আমি কিছুদিন আগে নার্সারিতে গিয়েছি। সেখানে এই ফুল গুলো দেখে ফটোগ্রাফি করে নিলাম। আজ তা আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই ফুলের সৌন্দর্য দেখে সবাই খুব ভালো লাগে। রংবেরঙের ফুল দেখতে খুবই চমৎকার। রঙ্গন ফুলের ডাল মাটিতে পুঁতে বংশবিস্তার করা যায়। রঙ্গন ফুলের তেমন কোন পরিযত্ন করতে হয় না।
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/TASonya5/status/1697829210633707553?s=20
রঙ্গন ফুল ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অসাধারণ ফটোগ্রাফি করেছেন।