"সাফল্যের কোনো রহস্য নেই। এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল।"

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250407_121211_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

সাফল্য কখনোই আমাদের কাছে এমনিতে চলে আসে না। সফলতা অর্জন করার জন্য অনেক প্রস্তুতি লাগে। অনেক প্রস্তুতি নেওয়ার পরেই আমরা সফলতা অর্জন করতে পারি। আর প্রস্তুতির সাথে অনেক বেশি কঠোর পরিশ্রম দরকার হয়। কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব হয় না। আমরা যত বেশি কঠোর পরিশ্রম করবো ততই সফলতা অর্জন করতে পারব। আর সফলতা অর্জন করার সময় আমরা অনেক বার ব্যর্থ হয়ে থাকে। আর এরকম ব্যর্থতা থেকে শেখার পরেই আমরা সফলতা অর্জন করতে সক্ষম হই ভালোভাবে।

সফলতা কখনো একদিন আসে না। সফলতা আসতে অনেক বেশি সময় লাগে। আর এগুলো প্রস্তুতি, কঠোর পরিশ্রম আর ব্যর্থতা থেকে শেখার ফলে আসে। ব্যর্থতা কখনো আমাদেরকে মাঝ পথে থামিয়ে দেওয়ার জন্য আসে না। বরং ব্যর্থতা আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আসে। আর এই জন্য ব্যর্থতা থেকে আমাদের শেখা উচিত থেমে যাওয়া উচিত না। কারণ আমরা যদি একবার থেমে যাই, তাহলে পরবর্তীতে আর উঠে দাঁড়াতে পারবো না। এই জন্য ব্যর্থ হওয়ার পর আমাদেরকে থেমে না থেকে আবারো উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া উচিত।

আর আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিয়ে তারপর এগিয়ে যেতে হবে। কারণ কোনো কিছুতে যদি শুরু থেকে প্রস্তুতি না থাকে, তাহলে এটা কখনোই ভালো ভাবে করা যাবে না। প্রস্তুতি আমাদেরকে ভালো কিছু অর্জনের জন্য অনেক বেশি সাহায্য করে থাকে। আর এই জন্য আমাদেরকে সব সময় প্রস্তুতি নিয়ে তারপর যে কোনো কিছু করা উচিত। আগের থেকে প্রস্তুতি যদি নিয়ে রাখা হয়, তাহলে দেখা যাবে সেই কাজটা বেশ ভালোই হবে। প্রস্তুতি ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আর আমাদেরকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে।

আমরা যদি আগের থেকে যেকোনো কাজের প্রস্তুতি নিই, দেখা যাবে সে কাজটা অনেক ভালো হবে। আর প্রস্তুতি নিলেও আমরা যদি কঠোর পরিশ্রম না করি, তাহলে কখনোই সেই কাজটা সম্পূর্ণ হবে না। এমন কি ভালো ভাবে করতে পারব না। কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না আর আমাদেরকে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম রাখা অনেক বেশি জরুরী। পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম আমাদেরকে সবসময় অবশ্যই করতে হবে।

জীবনে এগিয়ে যাওয়ার পথে আমরা যখন ব্যর্থ হই, তখন অনেকে মনে করে তার দ্বারা এই কাজটা কখনোই সম্ভব নয়। কিন্তু এই সিদ্ধান্তটা সম্পূর্ণই ভুল। আমরা যদি এসব কিছুর মাধ্যমে সফলতা অর্জন করার জন্য এগিয়ে যেতে থাকি তবে অবশ্যই হবে। ব্যর্থতার মাধ্যমে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি। অনেক কিছু শিখতে পারি। তাই ব্যর্থতার সময় নিরাশ হওয়ার কোনো দরকার নেই, বরং উঠে দাঁড়িয়ে ভালোভাবে এগুলো উচিত। আজ আমি এই পর্যন্তই লেখার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63852.44
ETH 1726.95
USDT 1.00
SBD 0.42