স্বরচিত কবিতা : " স্বপ্ন বুনি "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
স্বপ্ন শব্দটা আমাদের জীবনে অনেক সুন্দর কিন্তু এই স্বপ্ন নিয়ে আমরা হাজার রকমের চিন্তা করি। অনেক সময় স্বপ্ন মানুষের জীবনটা সুন্দর করে তোলে, আবার অনেক সময় স্বপ্ন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তবে আমরা হাজারের স্বপ্ন আর হাজারো দুঃখ কষ্টের মাঝে নিজের জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি। আমাদের জীবন অনেক সুন্দর, কিন্তু আবার এই জীবনটাকে সুন্দর করে রাখাটাও আমাদের একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার রয়েছে। যেখানে হাজারো কিছু জিনিসের ভিড়ে আমরা নিজেকে টিকিয়ে রাখতে চেষ্টা করি। চেষ্টা করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার। যেটা হয়তোবা আমাদের সবারই করা উচিত। আজকের কবিতাটি এই বিষয়গুলা নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
" স্বপ্ন বুনি "
স্বপ্ন আমার সত্যি হবে,
আশায় থাকি আমি।
জীবন আমার কঠিন হবে,
ভাবতে পারিনি আমি।
শান্তির খোঁজে ছুটি আমি,
চেষ্টা করি আপন মনে।
হৃদয়ের মাঝে স্বপ্ন বুনি,
হারিয়ে যাই চিরজীবনে।
চারপাশের পরিবেশের সাথে,
মানিয়ে নিতে চাই।
ভালোবাসায় মুড়িয়ে আমি,
সবাইকে নিয়ে থাকতে চাই।
জীবন আমার অনেক কঠিন,
মেনে নেওয়া আরো কঠিন।
তাও আমি হাল ছাড়ি না,
যত্ন করে থাকি ভালো।
জিবন আমার অদ্ভুত অনেক,
চারপাশে ধোঁয়াশায় ভরা।
ধোঁয়াশা কাটিয়ে উঠতে চাই,
সাধারণভাবে জীবন কাটাতে চাই।
নিরব আমি, নিস্তব্ধ আমি
হারিয়ে গেছে অচিন পাখি।
সুখের আশায় বেঁচে থাকি,
স্বপ্ন দেখি মেলে আঁখি।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1912892176985440600?t=Lzf45A16twwyO8FEdBcSNQ&s=19
https://x.com/TASonya5/status/1912709491789033888?t=obLRPmElsJpwgtuHyp2gFA&s=19
আপনার কবিতা 'স্বপ্ন বুনি' আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে পছন্দ করি। আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে এবং জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিকল্পনা করি। তবে বাস্তব এতটা কঠিন যে আমাদের জীবন পুরো উল্টাপাল্টা করে দেয়। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
আমার লেখা এই কবিতা আপনার পছন্দ হয়েছে শুনে খুশি হলাম দাদা।
আমাদের স্বপ্নগুলো সত্যি হবে সেই আশায় আমরা দিনগুলো গুনতে থাকি। কিন্তু কখনো এটা ভাবি নি আমাদের জীবন কঠিন ভাবে পাড়ি দিতে হবে।তাই আমরা একটু শান্তির জন্য এদিক সেদিক ছুটে যাই।খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার লাইনগুলো দারুণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে কবিতা লেখার জন্য আরো উৎসাহিত হলাম।
https://x.com/TASonya5/status/1912787719769714839?t=mEsqjb5YEe4J4qaoGQpMhQ&s=19
https://x.com/TASonya5/status/1912788842915955037?t=ahm1ECgxmXKvXPZ_R6u7TA&s=19
https://x.com/TASonya5/status/1912883394410680364?t=zt1kqJ-5SmNig-t7EwiOHA&s=19