ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমার কাছে অ্যাস্টার ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি গোলাপি কালারের অনেক সুন্দর দেখতে অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি করেছি। অ্যাস্টার ফুলের অনেক জাত রয়েছে। আর কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর আগেও আমি বেশ কয়েক কালারের অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি করেছি। বিভিন্ন রকম নার্সারিতে গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করার জন্য। কয়েকদিন আগেও যখন আমি একটা নার্সারিতে গিয়েছিলাম তখন আমি এই ফুল দেখেছিলাম। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আমি তো অনেক বেশি ভালোবাসি বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে। গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের গোলাপের কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমি যে গোলাপের ফটোগ্রাফি করেছি এটা একেবারে গারো গোলাপী কালারের। এই কালারটা আমার খুবই প্রিয়। যার কারণে আমি এই ফুলটা দেখার সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখতে।
সূর্যাস্তের ফটোগ্রাফি
device : Redme note 9
সূর্যাস্তের দৃশ্যটা আমার কাছে দেখলেই ভালো লাগে। আর সূর্যাস্ত দেওয়ার মুহূর্তটা অনেক বেশি সুন্দর। কারণ আকাশের কালারটা অনেক সুন্দর হয়ে থাকে তখন। সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটা দেখলে মনটাও অনেক ভালো হয়ে যায়। আমি মাঝেমধ্যেই এই সময়টাতে চাঁদে গিয়ে থাকি। আর ছাদে গিয়ে সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত উপভোগ করার জন্য চেষ্টা করি। কয়েকদিন আগে আমি ছাদে গিয়েছিলাম। কয়েকদিন আগে ছাদে গিয়ে যখন এই সুন্দর দৃশ্যটা দেখি তখন আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফটোগ্রাফি টা দেখতে।
কলেজ মাঠের দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
আজ থেকে আরো বেশ কয়েকদিন আগে আমি ফেনীতে গিয়েছিলাম কলেজে। আসলে গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল ওই জন্যই যাওয়া হয়েছিল। আর কলেজ থেকে ফিরে আসার কিছুক্ষণ আগে আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলাম। এই ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এই জন্য আপনাদের মাঝেও শেয়ার করে নিলাম। আশা করি এই দৃশ্যটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে দেখতে।
ডালিয়া ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে ডালিয়া। আমার কাছে তো ডালিয়া ফুল দেখতে অসম্ভব ভালো লাগে। ডালিয়া ফুলের অনেক জাত রয়েছে। যেগুলোর কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার ছোট বড় আকৃতিরও হয়ে থাকে। আজকে আমি ছোট জাতের ডালিয়া ফুলের ফটোকপি করেছি। ফুলটা সাদা এবং হালকা একটু হলুদ কালারের মধ্যে হাওয়ায় দেখতে খুব ভালো লেগেছিল। আসলে কয়েকদিন আগে যখন আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন এই ডালিয়া ফুল টা দেখেছিলাম। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ফুলটা দেখতে।
গাঁদা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবারই অতি পরিচিত একটা ফুল হচ্ছে গাঁদা। আর আমার কাছে গাঁদা ফুল দেখতে খুব ভালো লাগে। তবে আমার কাছে গাঁদা ফুলের ঘ্রাণ বেশি ভালো লাগে। গাঁদা ফেলে বেশ কয়েকটা জাত রয়েছে। আর এগুলো দেখতে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমি ছোট জাতের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। আর এই ফুলটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল দেখে। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়ে এই গাঁদা ফুলের ফটোগ্রাফিটা করেছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে দেখতে।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

https://x.com/TASonya5/status/1908369689467892004?t=VnkgQwr2cShyqARmN7O95Q&s=19
দারুন দারুন ফটোগ্রাফি ধারণ করছেন আপু। আপনার ধারণ প্রতিটি ফটোগ্রাফি দেখে মন হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে।
রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখা যায়। ঠিক তেমনি আপনি বিভিন্ন সময়ের বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফুলগুলো দেখে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে ডালিয়া ফুলটা আমার কাছে ভালো লেগেছে বেশি।
সব সময় আমি চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
ফুলের ছবি গুলো বেশ সুন্দর হয়েছে।
সুর্যাস্ত এর ছবি টা ব্লার না হলে আরো সুন্দর হত।
আমরা কিন্তু ৬ টা ছবি পেয়েছি, ৭ টা নয় 😁
আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো
আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফিগুলো কিন্তু আপনি সব সময় সুন্দর করে উপস্থাপন করে থাকেন। এমন দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফি করার জন্য আগ্রহ আরো বেশি বেড়ে গেল সুন্দর মন্তব্য পেয়ে।
https://x.com/TASonya5/status/1908507061253783949?t=-sHGmEDxMn9WqQBO7OkATw&s=19
https://x.com/TASonya5/status/1908508049536671839?t=oKvT8mEX_5qyLryqihOrLQ&s=19