" কোটা সংস্কার " মায়ের কাছে চিঠি
মা,
' আসসালামু আলাইকুম '
জানো মা তোমার চাদঁ মুখখানি আজ খুব দেখতে ইচ্ছে করছে । কেমন আছো ? জিজ্ঞেস করলেই তো বলবে এসে দেখে যা কিন্তু এখন যে আসতে পারবো নাহ , ইদানিং ভীষণ চিন্তায় আছি । ন্যায্য অধিকারের পাওনা বুঝতে তোমার রাহাত রাজপথে নেমেছে অধিকার না আদায় অবধি তোমার রাহাত কিভাবে ভালো থাকে , আমি ভালো নেই মা । আমি খুব উদ্বিগ্নে হলরুমে দিনযাপন করছি । সত্যকে 'নাশে 'মিথ্যার পরিচয়ে রাজাকার হতে দেখে কে ভালো থাকে মা । তোমার লাখো সন্তান আজ ভালো নেই।
মা ,
টিভিতে কোন সংঘর্ষেের দুঃখসংবাদ খবর দেখলেই মোবাইলে কাপাঁ কাপাঁ ক্ষীণকণ্ঠে তুমি জানতে চাও। রাহাত বাপজান, কেমন আছো ? উপদেশ দাও হলরুম থেকে বের হইয়া কোন দিকে যাইয়ো না বাবা ! সব মায়ের কোল ভরা থাকুক ! আমিও চায় নাহ কোন মায়ের বুক খালি হউক । মা আমি বলি শোন , বঞ্চিত শোষিত সমাজ অন্ধদের চলে গেলে মায়ের কোল ভরা থেকে কী হবে মা ? তুমিই তো শিখেয়েছিলে , সব সময়ই ন্যায্য কথা বলবে , ন্যায্য অধিকার আদায়ে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাও দিতে পিছবা হবে নাহ। তোমার "বঙ্গবন্ধু "তো আমার সংগ্রামী পথ চলার আদর্শ। আমি কিভাবে নিশ্চুপ হয়ে হলরুমে বসে থাকি ? আমি তোমার জাতীয় নেতার আদর্শে প্রতিপালিত এক অদম্য দুঃসাহসী তরুণ । এই যে দেখেছো , ষড়যন্ত্রকারীরা আমাদের মেধা বিকাশের আন্দোলনকে স্বাধীনতা বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধা চেতনা বিরোধী আন্দোলনে রূপান্তর করতে উঠে পড়ে লেগেছে! ওরা বলে , তোমার ছেলে রাজাকার ! তোমার লাখো ছেলে রাজাকার ! মা , একাত্তরের পাক হায়নার মতো ওরাও কালো রাত্রে তোমার ছেলেদের উপর নির্মম ভাবে আঘাত এনেছে । আমার শহরের পিচঢালা রাজ পথ আবার রঞ্জিত , আমার ভাইয়ের সফেদ টিশার্টে বুলেটের চিহ্ন! বুটের লাথির চিহ্ন । বারুদ , টিয়ারশেলের গন্ধে পুরো ক্যাম্পাস শ্বশানঘাটে পরিণত হয়েছে । এ যেন সেই পঁচিশে মার্চের বিভীষিকাময় এক কালোরাত্রি । কিন্তু আমি মোটেইই উদ্বিগ্ন নই ! ন্যায্য অধিকার আদায়ের লীলিহান শিখা ধাও ধাও করে বুকে জ্বলছে । জানো মা , অধিকার আদায়ের কথা বললেই , তোমার ছেলে বিপদগামী জঙ্গি , রাষ্ট্রদ্রোহী , দলীয় সন্ত্রাসীদের হাতে হত্যা , গুম , নিখোজঁ ! সকালের দৈনিক পত্রিকায় চোখ বুলাতেই হয়তো প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে নাম সমেত আমার ছবিটা তুমি দেখতে পাবে ?
মা ,
নিশ্চয়ই কাদঁছো এখন । একদম কাদঁবে নাহ , কাদতেঁ নেই । একাত্তরের এমন লাখো মা অশ্রু জড়িয়ে ছিল বলেই আজ আমি তোমার ছেলেরা উদয় হয়েছে এই সুন্দর পৃথিবীতে। আবার না হয় একাত্তর আসুক। আবার এমন লাখো মা কাদুঁক । যে লড়াই ন্যায্য অধিকার আদায়ে , শোষণ মুক্ত সমাজ গঠনে , দেশমাতৃকার মেধা বাঁচানোর। চূড়ান্ত জয় হবে ইনশাআল্লাহ । প্লিজ মা নিয়মিত মনে করে ইনসুলিন নিও। ভালো থেকো।
ইতি
তোমার ছেলে
source
source
source
If You like my letter please let me
know on comment box . Thank You.
Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by tanyagray from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.