বাঙালি রেসিপি" চিংড়ি মাছ দিয়ে কলার থোর ভাজি"

in আমার বাংলা ব্লগ5 years ago

Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ একটি মজাদার ও পুষ্টিগুণ সম্পন্ন দারুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।আজ দুপুরে রান্না করলাম " চিংড়ি মাছ দিয়ে কলার থোর ভাজি"।থোর হলো কলা গাছের ভিতরের কচি অংশটি। কলা গাছের প্রতিটা অংশ পুষ্টিগণে ভরপুর। কলা গাছের কচি পাতা হজম শক্তি বৃদ্ধি করে। আর কলার মোচা ডায়বেটিস রোগীদের জন্য খুবই উপকারী। তেমনি কলার থোর ও পুষ্টি গুনে ভরপুর। এটি খুবই সুস্বাদু একটি খাবার। তাই ভাবলাম আজ এটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210722_102303.jpg
উপকরণ:
১. কলার থোড় - ২ টি
২. চিংড়ি মাছ - ১০০ গ্রাম
৩. লবণ - ১ চামচ
৪. হলুদ - ১ চামচ
৫. কাচা মরিচ - ৫ টি
৬. তেল - ১ কাপ
৭. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ এর অর্ধেক
৮. পেঁয়াজ কুচি - ১ কাপ
৯. জিরা গুঁড়া - ১ চামচ
১০. গোটা জিরা - ১ চামচ

IMG_20210722_082021.jpg
কলার থোড়

IMG_20210721_074855.jpg
চিংড়ি মাছ

IMG_20210713_110929.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, কাচা মরিচ, তেল ও শুকনো মরিচ গুঁড়া

IMG_20210704_194545.jpg
পেঁয়াজ

IMG_20210708_081455.jpg
গোটা জিরা
প্রস্তুত প্রণালী:
১. কলার থোড় গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20210722_085250.jpg
২. চিংড়ি মাছ গুলো কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছ গুলো মেখে নিতে হবে।

IMG_20210721_091924.jpg
৩. চুলায় কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। জল ফুটলে কুচানো থোড় গুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

IMG_20210722_090131.jpg
৪. এভাবে ১০ মিনিট ধরে জ্বাল দিতে হবে। এরপর হাত দিয়ে চেপে দেখতে হবে। নরম হয়ে এলে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210722_092729.jpg
৫.আবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম হলে জিরা দিয়ে একটু ভেজে চিংড়ি মাছ গুলো দিয়ে ভেজে নিতে হবে।

IMG_20210721_092223.jpg
৬. চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে সেদ্ধ কলার থোড় দিয়ে দিতে হবে। এরপর পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, কাচা মরিচ চিরে দিতে হবে এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং চুলার আঁচ কমিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে।

IMG_20210722_093122.jpg
৭. এভাবে আরো ১৫ মিনিট ধরে ভেজে নিতে হবে। বাদামী রং ধারণ করলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210722_102303.jpg
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু একটি খাবার "চিংড়ি মাছ দিয়ে কলার থোড় ভাজি"। এটি গরম গরম ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

Sort:  
 5 years ago 

খুব সুন্দর রেসিপি বৌদি।আসলে কলাগাছের কোনো কিছুই ফেলার নয়। থরের সঙ্গে চিংড়ি দারুণ মজা খেতে।

 5 years ago 

একবার খাওয়ার সুযোগ পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো কিন্তু এরপর আর সুযোগ হয় নাই, কারন অন্যদের অপছন্দ। ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য রেসিপি।

 5 years ago 

কলার থোর আমার পছন্দের একটি সবজি। এটাকে আমরা সবজি হিসাবে রান্না করি।

 5 years ago 

সেই একবার বন্ধুর বাড়িতে গিয়ে খেয়েছিলাম কলার থোর দিয়ে শুটকি মাছ তবে চিংড়ি মাছ খাওয়া হয়নি। যাইহোক ভাল লাগল আপনার রেসিপিটা ধন্যবাদ বৌদি।

 5 years ago 

। খুবই সুন্দর রেসিপি তৈরি করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করব তৈরি করার জন্য

 5 years ago 

আমাদের এইদিকে কলার থোড়কে কলার থোউরা বলে।সুন্দর হয়েছে আপনার রেসিপি।

 5 years ago 

খুব খেতে মন চাচ্ছে বৌদি 😋। দারুণ হয়েছে রেসিপি টি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 years ago 

খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্মত রেসিপি। দারুন হয়েছে।