বাঙালি রেসিপি " বক ফুল ভাজি "

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বক ফুল ভাজির রেসিপি শেয়ার করবো। বকফুল ভাজি এটি খুবই টেস্টি একটি খাবার। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211124_135007.jpg
উপকরণ:
১. বকফুল
২. বেসন - ১ কাপ
৩. চালের গুঁড়া - ১ কাপ
৪. কাচা মরিচ কুচি - ২ চামচ
৫. লবণ - ১ চামচ
৬. হলুদ - হাপ্ চামচ
৭. শুকনো মরিচ গুঁড়া - হাপ্ চামচ
৮.সাদা তেল - ১ কাপ

IMG_20211124_123551.jpg
বকফুল

IMG_20211123_121812.jpg
লবণ, হলুদ, কাচা মরিচ কুচি ও শুকনো মরিচ গুঁড়া।

IMG_20211123_121750.jpg

কালো জিরা
IMG_20211123_121430.jpg
বেসন ও চালের গুঁড়া

IMG_20210708_122611.jpg
সাদা তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে বক ফুলের রেণু ফেলে দিতে হবে। এবং ফুলের ভিতর পোকা মাকড় আছে কি না সে গুলো দেখতে হবে।

IMG_20211124_125526.jpg

IMG_20211124_125835.jpg
২. এবার বেটার তৈরি করার জন্য একটা পাত্রে বেসন ও চালের গুঁড়া, পরিমান মতো কালো জিরা, লবণ, হলুদ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে এক সাথে মিশিয়ে দিতে হবে।

IMG_20211123_124107.jpg
৩. মিশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গারো বেটার তৈরি করতে হবে।

IMG_20211123_124224.jpg

IMG_20211123_141404.jpg
৪. চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে।
ফ্রাই প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে।

IMG_20211123_141418.jpg
৫. তেল গরম হয়ে গেলে একটা একটা বকফুল বেটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে।

IMG_20211124_131739.jpg
৬. চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টায় দিতে হবে । এই ভাবে ফুল গুলো বাদামী রং করে ভেজে নিতে হবে।

IMG_20211124_131916.jpg
৭. এবার ফুল গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211124_134903.jpg
তৈরি হয়ে গেল টেস্টি বকফুল ভাজি। এটি আপনারা গরম ভাতের সঙ্গে ও খেতে পারেন। এমন কি গরম গরম সন্ধ্যায় চা এর সাথে ও খেতে পারেন।

Sort:  
 4 years ago 

বৌদি এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ আলাদা লাগছে । সম্ভবত এটা এর আগে কখনো খাওয়া হয়নি । তবে দেখে আগ্রহ প্রকাশ করলাম। সুন্দর ছিল।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া। এটি আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি খাবার।

 4 years ago 

বক ফুল ভাজির দারুন একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। তবে আমি কখনো এই ফুল দেখিনি ও এই ফুলের ভাজি খাইনি। এই রেসিপিটি আমার কাছে একদম নতুন মনে হচ্ছে। তবে দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক ভালো হয়েছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

এই বকফুল খুব চেনা চেনা লাগছে। কিন্তু কখনো খায়নি। কিন্তু আপনি যখন বলছেন খুব সুস্বাদু তাহলে সুস্বাদু হতেই হবে। বকফুল ভাজি রেসিপি টা দারুণভাবে উপস্থাপন করেছেন বৌদি। দেখেই সুস্বাদু লাগছে। ধন্যবাদ এতো সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বৌদি রেসিপিটা সত্যি আমার কুব ইউনিক আর ভালো লেগেছে। আর আর আগে আমি কখনো এই রেসিপি দেখিনি। একবার হলেও আমি এটি খাবো 🥰

 4 years ago 

একদিন খেয়ে দেখুন খুব ই টেস্টি একটি খাবার।

 4 years ago 

বাহ বৌদি অনেক সুন্দর হয়েছে আপনার বকফুলের ভাজি বকফুল ভাজি কোনদিন খাওয়া হয়নি আমার তবে আপনার এই প্রক্রিয়াটি দেখে আমার খেতে ইচ্ছা করছে এরকম একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আগে কখনো এই বকফুল ভাজি খাওয়া হয়নি।শুধু ভাজি না বকফুল ই দেখিনি। আপনার এই রেসিপিটি দেখেই জীভে জল চলে আসলো বৌদি।যা টেস্টি লাগছে দেখতে।

 4 years ago 

এটি খেতে ও খুব টেস্টি। এবং মুখরোচক খাবার আপু

 4 years ago 

সবকিছু ঠিক আছে বৌদি। কিন্তু বকফুল টা দিন তো চিনলাম না?? গুগোল আসলে কি

তবে প্রস্তুত প্রণালি দেখে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে অনেক মুসলমান সে এবং খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 4 years ago 

হ্যা গুগোল এ পাওয়া যাবে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

অবশ্যই খুঁজে দেখবো এটা কি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য

 4 years ago 
সত্যি বলতে দিদি আপনার মাধ্যমে দারুন দারুন রেসিপি দেখতে পায়। বকফুল আমি তো কোনদিন নাম ও শুনি নাই। আজকে আপনি আমাদের মাঝে বকফুলের রেসিপি নিয়ে হাজির হয়েছেন। দারুন ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন দিদি। প্রয়োজনীয় উপকরণ সঠিক মাত্রায় দিয়েছেন আপনারা রান্নার ধরন খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
 4 years ago 

আপনার জন্য ও শুভ কামনা রইলো।

 4 years ago 

ওয়াও দিদি বকফুলের ভাজি অনেক সুন্দর হয়েছে দেখে জিভে জল এসে গেল। আর যাই হোক এরকম সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ দিদি আপনাকে।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

বৌদি বকফুল ভাজি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে এই সকল কিছুকে পাশ কাটিয়ে আপনি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রেসিপি করেছেন। একটা জিনিস যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে প্রতিনিয়ত আপনি কিভাবে এত সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলি বানান। এই রেসিপিগুলি আমার মাথায় কখনো আসেনা ,রান্নার এসব চিন্তা ভাবনা আসে না। বকফুল রেসিপি দেখে সত্যিই খুব খেতে ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60768.58
ETH 1592.65
USDT 1.00
SBD 0.47