স্বরচিত একগুচ্ছ অনুকবিতা
আসসালামু আলাইকুম,শুভ রাত্রি বন্ধুরা
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে লেখা তেমন হয় না কিন্তু আপনাদের কবিতা গুলো প্রায় সময় পড়া হয়। বিশেষ করে অনু কবিতা বেশি পড়া হয়। অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও খুব ভালো লাগে। আজ সেই ভালো লাগা থেকেই একগুচ্ছ অনু কবিতা নিয়ে আসলাম। গত সপ্তাহেও একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছিলাম আর আপনাদের কাছে আমার কবিতা ভালো লেগেছে বলেই আজও কিছু কবিতা নিয়ে এসেছি। আমাদের মনের অনুভূতি ছোট ছোট ছন্দের মাধ্যমে খুব সুন্দর ভাবে অনু কবিতায় তুলে ধরা যায়। তাই হয়তো অনু কবিতা লেখা সবার কাছে অনেকটা সহজ। যাইহোক কথা না বাড়িয়ে আজকের ছোট ছোট অনুকবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
১.
মনেতে লেগেছে ফাগুনের হাওয়া
রঙিন হয়ে উঠেছে মনের হাওয়া
সেই রঙে রঙিন হয়ে উঠবে
সকল ভালোবাসার চাওয়া পাওয়া।
সেই চাওয়া পাওয়ায় রয়েছে
শুধুই ভালোবাসা আর ভালোবাসা।
ফাগুনের হাওয়ায় ভালোবাসার ছোঁয়ায়
আজ সব অন্ধকার কেটে গিয়ে
রংধনুর সাত রঙের মতো
রঙিন হয়ে উঠবে ভালোবাসার রং।
২.
আমার পৃথিবী তুমি
তোমার পৃথিবী আমি
সেই পৃথিবীতে রয়েছে
শুধু ভালোবাসার ছড়াছড়ি।
সেই ভালোবাসা পবিত্র
যেখানে নেই কোনো অসৎ উদ্দেশ্য।
সেখানে রয়েছে শুধু
ভালোবাসা আর ভালোবাসা।
৩.
শীতল হাওয়ার ফিসফিস ধ্বনি
কানে কানে বলে যায়,
তুমি আছো হৃদয়ের মাঝখানে
যেখানে রয়েছে শুধু
ভালোবাসার রংধনু খানি।
এমন শীতল হাওয়ায়
ভালোবাসা হয়ে উঠেছে
সাত রাঙা রংধনুর মতো।
৪.
মেঘেরা আজ তার অন্ধকার উঠিয়ে নিয়েছে
শুধু তোমার আর আমার ভালোবাসার জন্য
সেই ভালোবাসা আজ, রংধনুর রঙের ছোঁয়ায়
ভরিয়ে তুলেছে আমাদের জীবন।
আমরা দু'জন এভাবেই হাতে হাত রেখে
চলতে চাই অন্ততকাল অবিরত।
৫.
ভালোবাসা যেন এক নীরব সুর,
যে সুরে হারিয়ে যায়
সকল ক্লান্তি, দুঃখ, বেদনা।
তোমার চোখে আমি দেখি এক
অনন্ত আলোর রেখা,
যেখানে প্রতিটি ছায়া,
মুছে যায় মধুর ভালোবাসায়।
৬.
তুমি ছাড়া এই পৃথিবী
অচেনা, অজানা লাগে আমার
তোমার প্রেমে পরেছি
এ যেন এক সোনালি বেলা।
তুমি আমার জীবনে,
এক সাদা প্রজাপতি,
যার ডানায় ভরিয়ে যায়
অগণিত সুখের আকাশ।
কবিতা নিয়ে কিছু কথা
আজকের অনু কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষকে নিয়ে কিছু অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভালোবাসার মানুষকে নিয়ে অনুভূতির শেষ নেই। সেই অনুভূতি কখনও মুখে বলে প্রকাশ করা যায় না। আমরা প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আর সারাজীবন চাই তার হাতটি ধরে অন্তত অসীম পথ পাড়ি দিতে। তাছাড়া সবার মনে ফাগুনের হাওয়া লেগে গিয়েছে আর সেই সময়টা ভালোবাসার মানুষকে নিয়ে হাতে হাত রেখে খোলা আকাশের নিয়ে হাঁটতে ইচ্ছে করে। আমি ভালোবাসার মানুষকে নিয়ে এই ছোট ছোট অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1886417656280207642?t=I1NW1w-mY0L-oqIcNoC8Kg&s=19
অনু কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার লেখা অনু কবিতা গুলো পড়লাম দেখলাম খুবই সুন্দর করে লিখেছেন আপু। খুব ভালো লাগলো আপনার কবিতা গুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
আপু আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমার কাছে অনু কবিতা অনেক ভালো লাগে, আর সেজন্য আমি নিজেও সপ্তাহে একটি করে অনু কবিতা পোষ্ট শেয়ার করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার অনু কবিতা প্রায় সময় পড়া হয়। আপনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি ৬ টি সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। প্রতিটি পদে যে অনুভূতি, প্রেম আর রঙিন ছোঁয়া ফুটে উঠেছে, তা হৃদয় স্পর্শ করে। ফাগুনের হাওয়ার মতো প্রেমের নরম ছোঁয়া, রংধনুর সাত রঙের মতো ভালোবাসার বিভিন্ন দিক । আপনি একে একে সবকিছু অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার লেখায় ভালোবাসার পবিত্রতা আর পরিপূর্ণতা এক অন্য রকম অনুভূতির জন্ম দেয়। সত্যি, কবিতাগুলোর মধ্যে এক অপার সুখ আর শান্তি ছড়িয়ে রয়েছে।
প্রতিটা মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি রয়েছে আর আমি সেই অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
মাঝে মাঝে তো মনে হয় যেন আমাদের বাংলা ব্লগে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কবিতা লেখে তাদের কবিতাগুলো যদি একটা বইয়ের সংগ্রহ করা যেত তাহলে কত ভালো। কেননা এত সুন্দর সুন্দর কোন কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন তা কিন্তু আমি বারবার পড়ছিলাম। মানুষ এত সুন্দর করে গুছিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে যে কবিতাগুলো লিখতে পারে তা আপনাকে দেখে বোঝা যাচ্ছে।
তা ঠিক বলেছেন ভাইয়া সবার কবিতা যদি একটি বইয়ের মধ্যে সংরক্ষণ করা যেতো তাহলে খুব ভালো হতো। আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
চমৎকার কয়েকটি অণু কবিতা শেয়ার করে নিয়েছেন আপু। আনু কবিতা আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার মধ্যে প্রেমের ছোঁয়া, আবেগ অনুভূতি ফুটে উঠেছে। ছন্দে ছন্দে কবিতা গুলো বেশ চমৎকার লাগলো। প্রতিনিয়ত আমাদের মাঝে এরকম চমৎকার চমৎকার কোন কবিতার শেয়ার করেন দেখি খুব ভালো লাগে। আজকের সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপু।
আপু চেষ্টা করি নিজের অনুভূতি তুলে ধরার আর যখন তা আপনাদের কাছে ভালো লাগে তখন নিজের কাছেও ভালো লাগে। ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার ছয়টি স্বরচিত অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।প্রত্যেকটি কবিতায় আবেগ অনুভূতি প্রেম, ফাগুনের হাওয়া বেশ দারুন অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছেন যা হৃদয় স্পর্শ করেছে। অনেক ধন্যবাদ আপু আপনার স্বরচিত অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপু আপনাদের যখন আমার কবিতা ভালো লাগে তখন আমিও উৎসাহ পাই সামনে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর কিছু অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি সত্যি অনেক বেশি সুন্দর সুন্দর অনুকবিতা লিখতে পারেন। আর আজকেও খুব সুন্দর করে বেশ কিছু অনুকবিতা লিখেছেন আপনি। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর আপনি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন বলেই এত সুন্দর সুন্দর অনুকবিতা লিখতে পারছেন।
ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।