স্বরচিত কবিতা : $PUSS আমাদের স্বপ্নের ছোঁয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ একটি কবিতা শেয়ার করতে এসেছি। অনেক দিন হয়েছে কবিতা লেখা হয় না। কবিতা লিখবো বললেই কবিতা লেখা যায় না। কবিতা যেমন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখতে হয় তেমনি অনুভূতিরও প্রয়োজন হয়। কবিতার ছন্দ না মিললে কবিতা লিখতে যেমন ভালো লাগে না তেমনি পড়তেও ভালো লাগে না। আজ একদম ভিন্ন ধরনের কবিতা শেয়ার করতে চলে এসেছি। বর্তমানে আমার বাংলা ব্লগের আলোচিত কয়েন হলো $PUSS কয়েন। সেটা নিয়েই কবিতা লেখার চেষ্টা করেছি।


20240906_003125.jpg


আমাদের সবার প্রিয় @rme দাদা খেলার ছলে কিংবা মজার ছলে তৈরি করেছেন আমাদের সবার জন্য একটি কয়েন। আমরা নিজের প্রাণের ভাষা বাংলায় ব্লগিং করার পাশাপাশি এখন আবার নিজেদের একটি কয়েনও পেয়ে গেলাম। $PUSS কয়েন আমাদের গর্বের পাশাপাশি আমাদের স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাচ্ছে। $PUSS কয়েন আজ আমাদের আশা-ভরসা সহ সবকিছু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী $PUSS কে আমাদের ট্রন ওয়ালেটে রাখার চেষ্টা করেছি। নিজেদের কয়েন যদি নিজের ওয়ালেটেই না থাকে তাহলে ব্যাপারটা খুবই খারাপ দেখায়। আমাদের মাধ্যমেই তো একদিন ছড়িয়ে যাবে $PUSS সবার মাঝে। যাই হোক অনেক কথা বলেছি চলুন শুরু করি।


$PUSS আমাদের স্বপ্নের ছোঁয়া

লেখিকা: তানজিমা


বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার গর্ব
সেই ভাষারই রয়েছে আমার বাংলা ব্লগ পর্ব
সেই ব্লগে কাজ করতে করতে পার হয়েছে
তিনটি বছরের পর্ব।

সেখানে শেয়ার করেছি অনেক গল্প
শেয়ার করেছি আর্ট আর রেসিপি
সেখান থেকে শিখেছি অনেক কিছু
এমনকি ফার্ন এর পাশাপাশি করেছি
যে আর্ন।

এভাবেই চলছিল আমাদের ব্লগ
আমার বাংলা ব্লগের ছন্দ,
কিন্তু হঠাৎ আমাদের ফাউন্ডার
মজার ছলে নিয়ে আসলো
আমাদের নিজেদের জন্য
নিজস্ব একটি কয়েন
যার নাম হলো $PUSS কয়েন
নিজের ভাষায় লেখার পাশাপাশি
এখন আবার পেয়ে গেলাম
নিজেদের গর্ব করে বলার মতো
একটি $PUSS কয়েন।

দাদা মজার ছলে এই $PUSS কয়েন
লঞ্চ করলেও, আজ তা আমাদের গর্ব।
একদিন এই $PUSS কয়েন
সবার স্বপ্ন পূরণ করে,
ছড়িয়ে যাবে, দেশ হতে দেশান্তরে।

আজ আমরা গর্ব করে বলতে পারি,
$PUSS আমাদের নিজের কয়েন
$PUSS আমাদের ভালোবাসা,
$PUSS আমাদের আশা ভরসা
$PUSS আমাদের স্বপ্নের ছোঁয়া।


কবিতার মূলভাব


আমার বাংলা ব্লগে অনেক দিন যাবৎ কাজ করছি আর সেই ব্লগ বাংলায় ছিল বলে বেশি সুবিধা ছিল আমাদের জন্য। এভাবে আমরা ফার্ন এর পাশাপাশি আর্ন করে যাচ্ছিলাম। কিন্তু আমাদের ফাউন্ডার হঠাৎ চিন্তা করলো মজার ছলে একটি কয়েন নিয়ে আসি। সেটা হবে আমাদের নিজস্ব কয়েন। যার নাম দিয়েছেন $PUSS। আমার কাছে এই নামটা অনেক ভালো লেগেছে। এই $PUSS এখন আমাদের ভালোবাসা, স্বপ্ন,গর্বসহ সব কিছু।


আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুস কয়েন নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে আপনার লেখা কবিতার লাইন গুলো অসাধারন হয়েছে। আপনি কবিতার প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। বেশ দারুন হয়েছে আপু।

 2 years ago 

আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

Puss কয়েন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। Puss কয়েন নিয়ে আমরা সবাই বেশ আশাবাদি। ভালো লাগলো আপনার পুরো কবিতাটা পড়ে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমরা সবাই puss কয়েন নিয়ে স্বপ্ন পূরণের আশায় বসে আছি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

$PUSS কয়েন নিয়ে দারুণ কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এই কবিতার মাধ্যমে নিজের অনুভূতি দারুন ভাবে তুলে ধরেছেন। বেশ ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37