Diy- (এসো নিজে করি) কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ তৈরি || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য ।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। সত্যি কথা বলতে কি আমি আগে অনেক কিছুই পারতাম না। কিন্তু "আমার বাংলা ব্লগে" যেদিন থেকে জয়েন হয়েছি সেদিন থেকে আপনাদের বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ দেখে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল। তখন ভাবতাম যে আমাকেও করতে হবে সেখান থেকে এ পর্যন্ত আসা এবং আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কিছুই করতে পারি।

CamScanner 03-16-2022 13.57.jpg

নারিকেল গাছ


আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ডাই প্রজেক্ট নিয়ে। আমার আজকের এই ডাই প্রজেক্টটি আপনাদের কেমন লাগবে জানিনা। তারপরও চেষ্টা করেছি ভালো করার জন্য। আমার আজকের ডাই কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ। এই ডাই বানাতে আমার আজকে অনেক সময় লেগেছে। অনেকদিন পর আমি আবারও ইউনিক একটি ডাই নিয়ে আপনাদের কাছে চলে আসলাম।

আমি আপনাদের মত এত সুন্দর করে ডাই বানাতে পারি না। "আমার বাংলা ব্লগের" ভাইয়া এবং আপুদের দেখি অনেক সুন্দর সুন্দর ডাই আমাদের মাঝে নিয়ে আসে। তা দেখে আমার অনেক ভালো লাগে। তবে আমিও চেষ্টা করি আপনাদের মত ইউনিক কিছু সুন্দর করে বানিয়ে শেয়ার করতে পারি। আমার এই ডাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তাহলে বেশি কাজ করার উৎসাহ পাই।

নারিকেল গাছ বানানোর উপকরণ


IMG20220316083116.jpg


√ কার্টুন পেপার
√ রঙিন কাগজ
√ সাইনপেন
√ পেন্সিল
√ রাবার
√ স্কেল
√ কাঁচি
√ গাম


নারিকেল গাছ তৈরির প্রক্রিয়াকরণ


ধাপ ১


IMG20220316102209.jpg


প্রথমে আমি শক্ত কাগজ এর মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে দুটো নারিকেল গাছ এঁকে নেবো। কাঁচি দিয়ে সুন্দরভাবে গাছ দুটো কেটে নেব।


ধাপ ২


IMG20220316111323.jpg


এখন আমি সাইন পেনের সাহায্যে সম্পূর্ণ গাছ কালো কালার করে নেব।


ধাপ ৩


IMG20220316105348.jpg


এবার আমি গাছের জন্য পাতা বানাবো। তার জন্য এখানে দুটি টিয়া কালার রঙিন কাগজ নিলাম। তারপর সুন্দর করে ছোট ছোট পিস কেটে নেব।


ধাপ ৪



এখন আমি একটি পিস নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। তারপর পাতার আকৃতি দিয়ে সুন্দরভাবে কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে করে সবগুলো পাতা বানিয়ে নেব।


ধাপ ৫



এখন আমি পাতাগুলো গাছের মধ্যে সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নেব। প্রথমে আমি একটি পাতা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে করে আমি দু'টো গাছের মধ্যেই পাতাগুলো গাম দিয়ে লাগিয়ে নেব। তারপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেবো।


ধাপ ৬



এবার আমি গাছের নিচে ঘাস দিয়ে দেবো। তার জন্য একটি সবুজ কালার পেপার নিলাম। তারপর সেখান থেকে একটি লম্বা পিস কেটে নিলাম। এরপর ভাঁজ করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এভাবে করে আমি কয়েকটি ঘাস বানিয়ে নিলাম। তারপর গাছের নিচে গাছগুলো গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।


শেষ ধাপ


CamScanner 03-16-2022 14.00.jpg


এরপর শুকানোর জন্য রেখে দেবো। এভাবে করে আজকে শেষ হয়ে গেল আমার সুন্দর একটি নারিকেল গাছ বানানো। গাছ বানানোর পরে আমি নিজে দেখে অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর করে আমি গাছ বানাতে পারি জানতাম।

উপস্থাপনা


CamScanner 03-16-2022 14.00 (1).jpg


আমার কাছে বিভিন্ন ধরনের ভাই বানাতে অনেক ভালো। একটি সুন্দর ডাই বানিয়ে শেষ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আমি সারাদিনে‌ তেমন বেশি সময় পাইনা। আজ একটু সময় পেলাম সে জন্য চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোনো ডাই শেয়ার করতে। আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।

IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 4 years ago 

আপু দারুন একটি ক্রাফট সম্পন্ন করেছেন আপনি।নারকেলের গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে।গাছের কান্ডের অংশটি বেশি ভালো ছিল।ক্রাফট সম্পন্ন করার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আসলেই কি মনমুগ্ধকর একটি নারকেল গাছ তৈরি করেছেন। কার্টুন পেপার দিয়ে যে এত সুন্দর নারিকেল গাছ তৈরি করা যায় সেটা হয়তো আপনার পোস্ট না দেখলে জানতেই পারতাম না। আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

ভাইয়া আমিও প্রথমবার চেষ্টা করলাম। এবং নিজের কাছে অনেক ভাল লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

অসাধারণ একটি কাজ শেয়ার করেছেন আপু।আপনারাই কার্টুন পেপার এবং রঙিন কাগজ দিয়ে নারিকেল গাছ তৈরি করা দেখে আমি তো একেবারেই মুগ্ধ অনেক। সুন্দর হইছে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবেই সামনে এগিয়ে যান।

 4 years ago 

ভাইয়া আপনারা এভাবে পাশে থাকলে সত্যি অনেক ভালো লাগে। এভাবেই দোয়া করবেন সবসময়। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

খুবই সুন্দর একটি কাজ করছেন আপনি। রঙিন কাগজ আর কার্ডবোর্ড দিয়ে এতো সুন্দর নারকেল গাছ বানাতে আর কাউকে দেখিনি। এককথায় চমৎকার। সত্তিকারের নারকেল গাছের মতোই মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

জি ভাইয়া আমিও প্রথমবার চেষ্টা করলাম। সত্যি অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

খুব সুন্দর করে আপনি রঙিন কাগজ দিয়ে নারিকেল গাছ ও পাতা বানিয়েছেন।আমার ও ভালো লাগে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনার কাজের প্রশংসা করতেই হয়।আপনার তৈরী নারিকেল গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। অনেক টা বাস্তবের মতো দেখা যাচ্ছে। আসলে কার্টুন এবং রঙিন পেপার দিয়ে যে এইরকম একটা কারুকাজ করা যায় টা আপনি দেখিয়েছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। এইরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ঠিক বলছেন কার্টুন এবং রঙিন পেপার দিয়ে অনেক কিছু করা যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

ওয়াও আপু কার্টুন ও পেপার দিয়ে চমৎকার একটি নারিকেল গাছ তৈরি করেছেন। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি দেওয়া মানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 4 years ago 

আপনি কার্টুন পেপার দিয়ে খুব সুন্দর একটি নারিকেল গাছ বাড়িয়েছেন। আপনার নারিকেল বানানোর পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। নারিকেল গাছ বানানোর পদ্ধতি আপনার সৃজনশীলতা আমাদের মাঝে প্রকাশিত হয়েছে। এত সুন্দর একটি নারিকেল গাছ বানানোর পদ্ধতি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

কার্টুন পেপার ও রঙিন কাগজ দিয়ে নারিকেল গাছ তৈরি করেছেন দেখে অসাধারণ লাগছে। শুধু কাগজ দিয়ে এত সুন্দর করে নারিকেল গাছ বানানো যায় আইডিয়া ছিলো না। আপনি চমৎকার করে কার্টুন ব্যাপার ও রঙিন কাগজ দিয়ে বানানো নারিকেল গাছটির সবগুলো ধাপ পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন আমরা ইচ্ছা করলেই কার্টুন কাগজ ও রঙিন পেপার দিয়ে এভাবে নারিকেল গাছ বানাতে পারবো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

জি ভাইয়া রঙিন কাগজ দিয়ে ইচ্ছে করলে অনেক কিছু করা যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62917.64
ETH 1705.07
USDT 1.00
SBD 0.40