কটনবাট দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।


ঘর সাজানোর জন্য ছোট ছোট নিজ হাতে তৈরি জিনিসের মধ্যে আলাদা এক আনন্দ লুকিয়ে থাকে। ব্যস্ত জীবনে যখন একটু অবসর পাই, তখন মন চায় কিছু সৃষ্টিশীল কাজ করতে — এমন কিছু, যা ঘরকে আরও উজ্জ্বল করে তোলে এবং নিজের মনকেও আনন্দে ভরে দেয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেমনি এক সহজ ও মনোমুগ্ধকর ডাই প্রজেক্ট — কটনবাট দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি।


1000047182.jpg


এই প্রজেক্টে খুবই সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার করেছি, যার মধ্যে প্রধান হলো কটনবাট। একটু ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়া দিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটি সূর্যমুখী ফুল, যা আপনার বাড়ির দেয়ালে এনে দেবে এক টুকরো প্রাণের ছোঁয়া। বিশেষ করে যারা নতুন নতুন ডাই তৈরি করতে পছন্দ করেন বা বাচ্চাদের সাথে মজার কোনো প্রজেক্ট খুঁজছেন, তাদের জন্য এটি একটি অসাধারণ আইডিয়া হতে পারে।


এই পোস্টে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে সহজ কৌশলে একটি সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করা যায়, এবং কিভাবে সেটাকে দেয়ালের শোভা বৃদ্ধির জন্য ব্যবহার করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি — আমার আজকের "কটনবাট দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট" তৈরির ধাপগুলো।


প্রয়োজনীয় উপকরণ

1000047030.jpg


১. কটনবাট
২. রঙিন কাগজ
৩. তুলি
৫.রঙিন কলম
৬. পোস্টার রং
৭. কাঁচি
৮. কম্পাস
৯. ক্লে


ওয়ালমেট বানানোর ধাপসমূহ----


১ম ধাপ


প্রথমে রঙিন কাগজ গোল করে কেটে নিয়েছি। এরপর কালো পোস্টার রং দিয়ে চারপাশ কালার করে নিলাম।



২য় ধাপ


এবার হলুদ কালার ক্লে দিয়ে গোল বৃত্ত বানিয়ে রঙিন কাগজের উপর লাগিয়ে নিয়েছি।



৩য় ধাপ


এখন কটবাট ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ক্লে এর চারপাশে লাগিয়ে নিলাম।



৪র্থ ধাপ


এবার সবুজ কলম দিয়ে ডাল ও পাতা এঁকে নিয়েছি। এরপর নিচে কিছু ঘাস দিয়ে দিলাম।



৫ম ধাপ


সবশেষে এবার ঘাসের মাথায় ছোট ছোট ফুল দিয়ে দিলাম। এভাবেই হয়ে গেলো আমার আজকের কটনবাট দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট।



ফাইনাল আউটপুট

1000047942.jpg


সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা ওয়ালমেট আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন,সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।


IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 
 last year 

অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে। এরকম সুন্দর ওয়ালমেট সব সময় দেখতে চাই।

 last year 

আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।

 last year 

"কি চমৎকার একটি আইডিয়া! সহজলভ্য উপকরণ ব্যবহার করে এত দারুণ একটি শিল্পকর্ম তৈরি করা সত্যিই প্রশংসনীয়। ধাপে ধাপে ব্যাখ্যাও খুব পরিষ্কার, ফলে নতুনরাও অনায়াসে চেষ্টা করতে পারবে। বাড়ির দেয়ালে একটি হাতের তৈরি সূর্যমুখী ফুল যেন প্রাণের উজ্জ্বলতা ছড়িয়ে দেবে। অসাধারণ সৃজনশীলতা, এরকম আরও মজার প্রজেক্টের অপেক্ষায় রইলাম!"

 last year 

আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে অসাধারণ হয়েছে। এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই মুগ্ধ হলাম। প্রতিটা ধাপ খুবই নিখুঁতভাবে তুলে ধরেছেন। সত্যিকারের সূর্যমুখী ফুলের মত লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

কটনবার্ড দিয়ে সূর্যমুখী ফুল তৈরি। বাহ সেই লাগছে তো। এটা বেশ সুন্দর ছিল। দারুণ তৈরি করেছেন আপু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপনি পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61426.98
ETH 1631.00
USDT 1.00
SBD 0.42