স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামু আলাইকুম♥️


আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম। আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

1000038880.jpg


কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে লেখা তেমন হয়ে উঠে না। কিন্তু আপনাদের কবিতা গুলো প্রায় সময় পড়া হয়। বিশেষ করে অনু কবিতা বেশি পড়া হয়। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। আজ সেই ভালো লাগা থেকেই একগুচ্ছ অনু কবিতা নিয়ে আসলাম। অনেক দিন পর কবিতা লিখতে বসে খুব ভালো লেগেছে। আমাদের মনের অনুভূতি ছোট ছোট ছন্দের মাধ্যমে খুব সুন্দর ভাবে অনু কবিতায় তুলে ধরা যায়। তাই হয়তো অনু কবিতা লেখা সবার কাছে অনেকটা সহজ। যাইহোক কথা না বাড়িয়ে আজকের ছোট ছোট অনুকবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।


(১)

জীবনের রেলগাড়ি যখন থেমে যায়
কোনো এক অজানা গন্তব্যে গিয়ে,
তখন আপন বলতে কেউ থাকে না পাশে।
নিঃসঙ্গ এই জীবনের গন্তব্য হয়ে উঠে
মলিন কাপড়ের ভাঁজের মতো।
যেখানে দুঃখ বেদনা আর কষ্ট ছাড়া
কিছুই খুঁজে পাওয়া যায় না।

(২)
হৃদয় মাঝে আছো তুমি
থাকবে সারাজীবন,
এভাবেই তোমায় ভালোবেসে যাবো
সারাটি জীবনভর।
ভালোবাসায় ভরিয়ে দিবো
তোমার জীবন খানি
তুমি শুধু শক্ত করে
হাতটি রেখো ধরে।

(৩)
আমি চেয়েছিলাম
তোমায় বেঁধে রাখবো
ছোট্ট এই জীবন মাঝে।
কিন্তু তুমি ফাঁকি দিয়ে
নিঃস্ব করে চলে গেলে
দূর অজানায় হারিয়ে।

(৪)
সুখ পাখি তুমি উড়ে গেলে
হৃদয়ের খাঁচা ভেঙ্গে,
আমি চেয়েছিলাম তোমায়
ধরে রাখবো সারাটি জীবন।
কিন্তু তুমি মুক্ত পাখির মতো
উড়াল দিলে দূর অজানায়।
যেই অজানা পথে আমি,
কভু যেতে নাহি পারিবো,
শুধু তোমার অপেক্ষায়
পহর গুনতে গুনতে
নিঃস্ব হবে এ জীবন।

(৫)
যেখানে তুমি থাকবে,
সেখানেই আমি থাকবো
তোমার আমার ভালোবাসা
চির অমর করে রাখবো।
ভালোবাসা চির অমর হবার আগেই
তুমি চলে গেলে আমায় ছেড়ে।
ভালোবাসার ছলনা করে
আমায় কাঁদিয়ে একা রেখে
তুমি চলে গেলে মুক্ত আকাশে।


কবিতা নিয়ে কিছু কথা


আজকের প্রতিটা ছন্দের মধ্যে বিরহ ভাব তুলে ধরেছি। ভালোবাসার মানুষকে না পেলে মনের মাঝে যে যন্ত্রনা,তাকে নিয়ে মনের ভিতরে লুকিয়ে থাকা অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। যারা ভালোবাসা হারিয়ে ফেলে একমাত্র তারাই জানে সেই মানুষটি কে নিয়ে তার মনের ভিতরে কি চলে? সবাই চায় তার প্রিয় মানুষকে নিয়ে ঘর বাঁধবে কিন্তু যখন তা আর পূরণ হয় না তখন তার চেয়ে কষ্ট আর কোনো কিছুতে নেই।


সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে যদি আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ♥️আল্লাহ হাফেজ♥️

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

কবিতা মানে নিজের অনুভূতি প্রকাশ। আর ছোট ছোট কবিতা মানেই মনের বেশ কিছু জমে থাকা অনুভূতি প্রকাশ করা। ঠিক সেভাবেই আপনি আপনার ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন। তবে লাস্টের কবিতাটা বেশি ভালো লেগেছে। যেখানে প্রিয়জনের সাথে থাকার এক অন্যরকম অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতায়। অনেক সুন্দর লিখেছেন আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কবিতা মানে নিজের অনুভূতি প্রকাশ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

1000038877.jpg

 last year 

কবিতা লেখতে অনেক সময় ভাবের ও সুন্দর মন মানসিকতা প্রয়োজন হয়। তাহলে কবিতার ভাষা ও লাইনগুলো সুন্দর হয়ে ফুটে ওঠে। আপনার আজ প্রতিটি অনু কবিতা পড়েই আমি হারিয়ে গেছি আপনার প্রতিটি কবিতার মাঝে। যেন মনের সকল তৃপ্তি দিয়ে কবিতাগুলো লিখেছেন। কবিতার ভাষা ও লাইন যদি রুচি সম্মত হয় সে কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন আপু কবিতা লিখতে অনেক সময় ও সুন্দর মন মানসিকতার প্রয়োজন হয়। কবিতা লিখবো বললেই লেখা যায় না। তাইতো সবসময় কবিতা লেখা হয়না। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই একগুচ্ছ অণুকবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

এমন ছোট ছোট ভালো লাগার ও ভালোবাসার কবিতা গুলো আবৃত্তি করলে বা পড়লে ভালো লাগে আমার। আপনি বেশ অনেকগুলো ছোট ছোট কবিতা লিখেছেন। খুবই খুশি হলাম এত সুন্দর কবিতা গুলো দেখে। প্রত্যেকটা কবিতা ভালোবাসাকে কেন্দ্র করে লেখা। চমৎকার লিখেছেন আপনি।

 last year 

আপনিও ভালোবাসা কে কেন্দ্র করে কবিতা লিখতে ও পড়তে খুব পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

বেশ সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন। প্রত্যেকটি অনু কবিতা পড়ে ভিন্ন ভিন্ন রকমের অনুভূতির জন্ম হলো। আপনার লেখা কবিতাগুলি তাই আমার ভালো লাগলো। এরমধ্যে যেমন জীবনের কথা আছে তেমন ভালবাসার কথাও উঠেছে। সব মিলিয়ে সুন্দর কয়েকটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 last year 

সম্পূর্ণ কবিতা পড়ে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকে একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

আপনার কবিতা মাঝে পড়া হয় আর আপনি ভালো কবিতা লিখেন তা জানি। আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। আমার কবিতাও আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো আপু। প্রত্যেকটা কবিতার লাইনে বিরহের ভাব ফুটিয়ে তুলেছেন। দারুন ছিল কবিতা গুলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম কবিতাটা। খুব সুন্দর ভাবে লাইনগুলো সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার কাছে প্রথম কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার লেখা এক গুচ্ছ অনু কবিতাগুলো আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আপনার সবগুলো অনু কবিতার লাইনগুলো ছিল অনেক বেশী সুন্দর। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে সেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা বলতে হচ্ছে। আশা করি আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।

 last year 

আপু আপনার কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভালোবাসা কেন্দ্রিক চমৎকার কিছু আনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আপু। জীবনে চলার পথে একজন মানুষের হাত পেলে শত বাধা আসলেও এগোতে আর অসুবিধা হয় না। আপনার প্রত্যেকটি অনু কবিতা চমৎকার হয়েছে আপু। ভালোবাসা কেন্দ্রিক অনুভূতির কবিতাগুলো আমার কাছে খুব ভালো লাগে।চমৎকার অনু কবিতাগুলো শেয়ার করে নিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার কাছেও এই ধরনের কবিতা পড়তে ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে দুই নম্বর অণু কবিতাটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার কাছে দুই নম্বর অনু কবিতা বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60641.47
ETH 1556.65
USDT 1.00
SBD 0.47