গল্প// কিছু কিছু মানুষ পাপের শাস্তি দুনিয়াতেই পেয়ে থাকে(১ম পর্ব)
আসসালামু আলাইকুম,শুভ রাত্রি
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। যখন মানুষ পাপ করতে করতে চরম সীমানায় চলে যায় তখন মহান রাব্বুল আলামিন তাকে তার পাপের শাস্তি প্রকাশ্যে দিয়ে দেখিয়ে দেন। তেমনি বাস্তব একটি ঘটনা শেয়ার করতে চলে আসলাম। আমি সবসময় চেষ্টা করি বাস্তবে ঘটে থাকা ঘটনা গল্প আকারে তুলে ধরার। কারণ আশেপাশের এসব ঘটনা থেকে অনেক কিছু শেখা যায়। আজ আমাদের গ্ৰামের একটি সত্য ঘটনা শেয়ার করতে চলে এসেছি। আমি তখন খুব ছোট ছিলাম। হয়তো বা ক্লাস ওয়ান কিংবা টু এ পড়ি, ঠিক মনে নেই। আমাদের বাড়ির কাছেই একটা মসজিদ রয়েছে। একদিন রাতে সেই মসজিদ থেকে কয়েকজন মিলে মাইক চুরি করে নিয়ে যায়।
মাইক চুরি করার সময় আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ির এক চাচা এটা দেখে ফেলে। ছোটবেলায় দেখতাম চোর ধরা পড়লে দারোগা এনে বিচার বসিয়ে তাদের শাস্তি দেওয়া হতো। ঠিক তেমনি ঐ চাচা যখন তাদের নাম বলে দেয় তখন তাদের ধরে আনা হয়। সেই বিচার মজলিসে প্রচুর মানুষ হয় এবং তাদের অনেক মারধর করা হয়। এত মারার কারণ তারা মসজিদ থেকে মাইক চুরি করেছে সেজন্য। যখন কাউকে হাত পা বেঁধে অনেক মারধর করা হয় তখন পানি চাইলে নাকি দিতে হয় না।
সেই সময় পানি খেলে কলিজা ফেটে নাকি মারা যায়। তবে যদিও পানি দেওয়া হয় তাহলে নাকি লবণ মেশানো পানি খাওয়াতে হয় তাহলে নাকি কিছু হয় না। চোর গুলো আবার বেশি দূরের ছিল না। তাদের বাড়ি আমাদের বাড়ির আশেপাশেই ছিল আর সবার পরিচিত। তাদের কে এভাবে ধরিয়ে দেওয়ার জন্য সেই চাচার উপর চোর গুলোর ক্ষোভ ছিল। তারা সবসময় ঐ চাচার জন্য অপেক্ষা করতো। সুযোগ মতো পেলেই ধরবে। কিন্তু সুযোগ খুঁজে পাচ্ছিলো না।
ঐ চাচা আবার মাদ্রাসায় শিক্ষকতা করেন। বৃহস্পতিবার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই চাচা কোথাও দেরি না করে বাড়িতে চলে আসে। কারণ তার একটি গরু রয়েছে আর বাড়িতে এসে তারজন্য ঘাস কাটতে যাবে। সেজন্য বাড়িতে এসেই নদীর পাড় চলে যায় ঘাস ঘাটতে। চাচা বাড়ি থেকে বের হয়েছে দুপুরের দিকে। কথায় বলে না,যার মৃত্যু যেখানে লেখা থাকে সেখানে সে যেভাবেই হোক যাবেই। নয়তো অন্য কোন বৃহস্পতিবার সে যায় না কিন্তু সেদিনই তাকে যেতে হলো। চাচি বারবার না করেছিল যেতে,তাও বললো গরু সকালে কি খাবে কিছু ঘাস নিয়ে আসি।
এরপর তিনি একদম কম ধারওয়ালা কাঁচি আর খাঁচা নিয়ে চলে যায়। ঐদিকে চোর গুলো তো সবসময়ই নজর রাখে চাচা কখন কোথায় যায়। সুযোগ বুঝেই কাম সারবে। চাচা দুপুরে গিয়েছে কিন্তু দুপুর পেরিয়ে রাত ৮ টা বেজে গিয়েছে এখনও আসার খবর নেই। তখন চাচি টেনশন করতে লাগলো। চাচির আবার মাথার সমস্যা ছিল। উনার বড় ছেলের হঠাৎ মৃত্যু হয়। এরপর থেকেই তার মাথার সমস্যা দেখা দেয়। তবে চাচা চাচি কে ডাক্তার দেখিয়ে একটু স্বাভাবিক রেখেছিল। যাই হোক যখন চাচি দেখলো অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু এখনও আসার নাম নেই। এরপর বাড়ির আশেপাশের কয়েকজন কে নিয়ে খুঁজতে বের হয়।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার গল্পটা পড়লাম। আপনাদের আঙ্কেলের ঘটনাটা জানিনা লাস্টের কি পরিণতি হয়। তবে মানুষ সৎ পথে চললে শত্রুতা বাড়ে। চোর ডাকাত এর বিরুদ্ধে কথা বললে তারা ক্ষতি করার চেষ্টা করে সব সময়। যাই হোক বাস্তবধর্মী গল্পগুলো জানার মধ্য দিয়ে অনেক কিছু ধারণা লাভ করা যায়।
ঠিক বলেছেন আপু সৎ পথে চললে তার শত্রু বাড়ে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1888991306191675895?t=WOfQ5MeHFsU8PrbeRxGDWg&s=19
আসলে কাউকে কষ্ট দিলে বা, কোন খারাপ কাজ করলে তার শাস্তি ভোগ করতে হবে এটাই প্রকৃতির সত্য। কিছু কিছু শাস্তি এই দুনিয়াতে মানুষ পেয়ে থাকে। আপনার গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আসলে আমাদের সমাজে এমন ঘটনার প্রায় ঘটে থাকে। আগামী পর্বের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ আপনাকে আপু।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
তাহলে কি চোর গুলো সেই চাচাকে মেরে ফেলেছে? আসলে যারা মসজিদের জিনিসপত্র চুরি করে, তাদের চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। সেই চোর গুলো মনে হচ্ছে খুবই খারাপ ছিলো। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।
চোর গুলো খুবই খারাপ ছিল, তাইতো তারা মসজিদের মাইক চুরি করতে পেরেছে। ধন্যবাদ পরবর্তী পর্বের অপেক্ষায় থাকার জন্য।