♥️উলের সুতা দিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শুভেচ্ছা কার্ড♥️
শুভ রাত্রি,আসসালামু আলাইকুম বন্ধুরা
আমার বাংলা ব্লগের সবাইকে জানাই ভ্যালেন্টাইন ডে ও পবিত্র শবেবরাতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।আজ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে উলের সুতা দিয়ে ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে শুভেচ্ছা কার্ড নিয়ে এসেছি। সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম যারজন্য একদমই কাজ করতে পারিনি। তাইতো পোস্ট করতে অনেক লেট হয়ে গেলো। সন্ধ্যায় বসে এই এই ডাই তৈরি করেছি। উলের সুতা দিয়ে সম্পূর্ণ ডিজাইন করতে যথেষ্ট সময় লেগেছিল। যা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। আজ যেহেতু দু'টো দিন একসাথে রয়েছে তাই ভাবলাম কিছু একটা তৈরি করে শুভেচ্ছা জানাবো। সেজন্যই এই আইডিয়া বের করা।
উলের সুতা দিয়ে সম্পূর্ণ ডিজাইন করে শেষ করার পর দেখতে বেশ ভালো লেগেছে। আমি চেয়েছিলাম "আমার বাংলা ব্লগ" বাংলায় লিখেই সুতা দিয়ে সাজাবো। কিন্তু শেষে আর সম্ভব হলো না তাই ইংরেজিতে লিখতে হলো। সুতা দিয়ে অক্ষর গুলো ফুটিয়ে তোলা খুবই কঠিন কাজ ছিল। বিশেষ করে এই ধরনের কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে রাখা খুবই কঠিন। তবে ধৈর্য ধরতে পারলে সুন্দর কিছু করা সম্ভব। তাছাড়া ইউনিক কিছু করতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. লাল উলের সুতা
৩. গাম
৪. কাঁচি
৫. কলম
ডাই তৈরির ধাপ নিচে দেওয়া হলো----
♥️১ম ধাপ♥️ |
|---|
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি লাভ এঁকে নিলাম। এবার একটি কলমের ভিতরের শিস বের করে লাল কালার উলের সুতা ভরে নিলাম।
♥️২য় ধাপ♥️ |
|---|
এবার লাভের মধ্যে গাম লাগিয়ে নিয়েছি। এরপর কলম দিয়ে চেপে চেপে লাভের ডিজাইনের মতো সুতা লাগিয়ে নিলাম।
♥️৩য় ধাপ♥️ |
|---|
এখন পেন্সিল দিয়ে ভ্যালেন্টাইন ডে লিখে নিলাম। এরপর সুতা দিয়ে হ্যাপি ডিজাইন করে নিলাম।
♥️৪র্থ ধাপ♥️ |
|---|
একইভাবে সম্পূর্ণ ডিজাইন সুতা দিয়ে তুলে নিলাম।
♥️৫ম ধাপ♥️ |
|---|
সবশেষে এবার পোস্টার রং দিয়ে লাভ কে আরও একটু সাজিয়ে নিলাম। এভাবেই শেষ হলো উলের সুতা দিয়ে তৈরি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শুভেচ্ছা কার্ড।
♥️ ফাইনাল আউটপুট♥️ |
|---|
এরপর বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নিয়েছি। এই কার্ড সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখতে খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1890469898800730210?t=7htB7uRcuWVD1ZjSgUjqgw&s=19
আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। এরকম ভাবে যে সুতার সাহায্যে শুভেচ্ছা কার্ড তৈরি করা যেতে পারে তা তো আমার মাথায় আসেনি। শুভেচ্ছা কার্ডটি অনেক সুন্দর হয়েছে যেহেতু লাল সুতা দিয়ে করা তাই বেশি ফুটে উঠেছে। তাছাড়া প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে আপনি আজকে অনেক সুন্দর করে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। উলের সুতা দিয়ে ডিজাইন করেছেন আপনি অনেক সুন্দর করে। পুরো ডিজাইন টা অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে আপনি পুরোটা করেছেন খুব দারুণ ভাবে। এত সুন্দর একটা কাজ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
আপু আপনাদের কাছে ভালো লাগলেই কাজটি স্বার্থক মনে হয়। ধন্যবাদ।
আপু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার কার্ড কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে সুতো দিয়ে অক্ষর গুলো লেখার কারণে দেখতে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
উলের সুতা দিয়ে আপনি খুব চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে এটা দেখে।
হ্যাঁ ভাইয়া এই ধরনের কাজ করতে অনেক বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
উলের সুতা ব্যবহার করে খুব সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। সাদার সাথে লাল রংটা খুব চমৎকার লাগছে দেখতে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের সবাইকে খুব সুন্দর ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বাহ্! আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে। আপনি দারুণভাবে উলের সুতা দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো এই ডাই পোস্টটি দেখে। এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা করার জন্য।
আপু আপনার তৈরি করা কার্ড খুবই সুন্দর হয়েছে। আর ডিজাইনটি একদম ইউনিক করেছে। উলের সুতা দিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি শুভেচ্ছা কার্ড দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে আপু।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
উলের সুতা দিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শুভেচ্ছা কার্ড দারুণ বানিয়েছেন আপু। অসাধারণ সুন্দর হয়েছে আপনার উলের সুতা দিয়ে বানানো শুভেচ্ছা কার্ড টি।ধাপে ধাপে শুভেচ্ছা কার্ড টি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।