সৌন্দর্য ঘেরা প্রকৃতির ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো সৌন্দর্য ঘেরা প্রকৃতির ফটোগ্রাফি। আমার বাংলা ব্লগের প্রায় অনেকেই বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করে। সবার ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। ফটোগ্রাফি কি সেটা কখনো জানা ছিল না? কিন্তু এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর ফটোগ্রাফি কি বুঝতে পারলাম আর এখন যেনো ফটোগ্রাফি শখের বিষয়ে পরিণত হয়েছে। তাইতো ছোট কোনো জিনিস পেলে তাকেই সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। তবে হয়তো আপনাদের মতো এত ভালো পারি না কিন্তু তাও চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। প্রকৃতির এই সৌন্দর্য সবসময়ই আমাদের মুগ্ধ করে। এই সৌন্দর্য যত দেখি ততই যেনো আরও দেখতে ইচ্ছে করে। তাইতো আমরা গ্ৰামীণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বারবার ছুটে যাই গ্ৰামে। আজকের প্রতিটা ফটোগ্রাফি গ্ৰাম থেকে তুলা হয়েছে। এবার ঈদে যখন গ্ৰামে গিয়েছিলাম তখন প্রকৃতির এই ফটোগ্রাফি করেছি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন যেনো গ্ৰামের কথা খুব মনে পড়ে যায়। সবুজ শ্যামল প্রকৃতি যেনো দেখতে খুব ভালো লাগে। নদীর প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
প্রথমেই শেয়ার করবো সবুজ মাঠে গরু ঘাস খাওয়ার ফটোগ্রাফি। এই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। তাইতো সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম। গ্ৰামের এই দৃশ্য গুলো দেখতে বেশি ভালো লাগে। সবুজ মাঠে দলবেঁধে যখন গরু ঘাস খায় তখন দেখতে খুব ভালো লাগে। এমন সুন্দর দৃশ্য গ্ৰাম ছাড়া আর কোথাও দেখা যাবে না।
এবার দেখাবো প্রকৃতির মাঝে কাঠের ব্রিজের ফটোগ্রাফি। আমার শ্বশুর বাড়ির এখানে বড় নদী আছে আর সেই নদীতে বড় জাহাজ, ট্রলার চলাচল করে। তারজন্য মানুষ উঠানামা করতে ঘাট নির্মাণ করা হয়েছে আর সেই ঘাটে যেতে এই ব্রিজ বানানো হয়েছে। আমরা যতবার গ্ৰামে যাই ততবারই সেখানে ঘুরতে যাই। ব্রিজের চারপাশে সৌন্দর্য খুব সুন্দর। সেখানে বিকাল বেলা অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে।
এবার দেখাবো গাছে ঝুলে থাকা পাকা খেজুরের ফটোগ্রাফি। আমরা গ্ৰামে গিয়ে বিকাল বেলা হাঁটতে বের হয়েছিলাম। তখন এক বাড়িতে পাকা খেজুর গাছ চোখে পড়ে। এরপর আমরা সেখান থেকে বেশ কিছু খেজুর নিয়ে এসেছিলাম। ছোটবেলায় এই খেজুর অনেক খেয়েছি। এই খেজুর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে খেতে বেশি ভালো লাগে।
এবার দেখাবো নদীর প্রাকৃতিক দৃশ্য। আমরা এই নদীতে সবসময় ঘুরতে যাই। নদীর দৃশ্য দেখতে খুব ভালো লাগে। নদীর দৃশ্য সবসময় আমাদের মুগ্ধ করে বলেই তো আমাদের দেশ নদীমাতৃক দেশ। নদীতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। এই নদী বিশাল বড় আর সবসময় পানিতে টইটম্বুর থাকে।
এবার দেখাবো কিছু হাঁসের ফটোগ্রাফি। আমরা বিকাল বেলা পুকুর পাড় দাড়িয়ে ছিলাম। হঠাৎ করে পাশের বাড়ির কিছু হাঁস আমাদের পুকুর কাছে চলে আসে। যদিও তারা পানিতে নামতে পারেনি, কারণ আমাদের পুকুরে গোলস করা হয় আর সেজন্য আমার শ্বাশুড়ি নামতে দেয়নি। হাঁস গুলো পুকুর পাড়ে বেশি কিছুক্ষণ দাড়িয়ে ছিল।
এবার দেখাবো পুকুর পাড়ে বেশ কিছু খেজুর গাছের ফটোগ্রাফি। আমাদের পাশের বাড়ি একটি পুকুর রয়েছে আর তার চারপাশে বেশ কিছু গাছপালায় ভরা। সেখানে কয়েকটি খেজুর গাছ রয়েছে। পুকুর পাড়ে এমন খেজুর গাছ থাকলে দেখতে খুব ভালো লাগে।
সবশেষে এবার আরও একটি সবুজ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করবো। এই দৃশ্য সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে তুলেছিলাম। সকালের দিকে বৃষ্টি হওয়ার পর বিকালে যখন হাঁটতে বের হয়েছি তখন ক্ষেতে এমন পানি জমে থাকতে দেখে খুব ভালো লেগেছিল।
এই হলো আমার আজকের সৌন্দর্য ঘেরা প্রকৃতির ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম vivo y16
ফটোগ্রাফার @tanjima
ক্যাটাগরি ফটোগ্রাফি
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

|| Join Heroism Discord Server for more Details ||


| ডিভাইসের নাম | vivo y16 |
|---|---|
| ফটোগ্রাফার | @tanjima |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1848753480963657910?t=DhRUnlGDI_yLDwyFKGvo-w&s=19
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা খেজুর গাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
আপনার কাছে খেজুর গাছের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনার কাছে কাঠের ব্রিজ আর পাকা খেজুর গাছের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
প্রাকৃতিক দৃশ্য মানেই সুন্দর তার কোন কম বেশি নেই।তাও এতগুলো ছবির মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে নদী ও নৌকার ছবিটি। ছোটবেলায় এমন খেজুর গাছে কত খেজুর কুড়িয়েছি৷ সেসব স্মৃতি। যাই হোক আরো সুন্দর সুন্দর ফটো দেখার আশায় থাকবো।
আপনার কাছে নদী ও নৌকার ফটোগ্রাফ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ছোটবেলায় খেজুর কুড়ানোর স্মৃতি তাহলে সবার মধ্যেই রয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা সুন্দর এ ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে দেখানোর চেষ্টা। আপনার ধারণাম করা এই ফটোগ্রাফি গুলো আমার কাছে এতটা ভাল লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আজকে আমি এমন পরিবেশের মধ্যে গিয়েছিলাম কিন্তু ফটো ধারণ করা হয়নি। এত সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি আপনি আবার সেখানে যাবেন আর খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন। আপনার সেই ফটোগ্ৰাফি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্য যার কোনো তুলনা নেই। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। আমার কাছে তিন নাম্বার ফটোগ্রাফি এবং খেজুর গাছের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
গ্রাম বাংলার এমন সবুজ ফটোগ্রাফি যেন দেখলে মন ভালো হয়ে যায়। প্রত্যেকটি ফটো এক কথায় অসাধারণ। ধানের ক্ষেত থেকে শুরু করে খেজুর গাছ, সবকটি ছবি ভীষণ সুন্দর তুলেছেন। আমরা শহুরে মানুষেরা গ্রামের এই ছবিগুলো দেখলে যেন নতুন করে প্রাণ পেতে পারি। এখনো যে সবকিছু বিষিয়ে যায়নি তা এই ছবিগুলো দেখলে বোঝা যায়।
হ্যাঁ ভাইয়া গ্ৰাম বাংলার সৌন্দর্য দেখলে মন ভরে যায়। সত্যিই আমরা যারা শহরে থাকি তারা যেনো এই দৃশ্য দেখলে যেনো প্রাণ ফিরে পাই। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। সুন্দর প্রকৃতিগুলো হৃদয়ের মাঝে অন্য রকমের ভালোলাগা সৃষ্টি করে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন আপু।
হ্যাঁ আপু এই সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ক্যাপচার করতে এবং দেখতে আমার খুবই ভালো লাগে। অনেকদিন পর খেজুর গাছ দেখলাম। যাইহোক কাঠের ব্রিজ এবং নদীর ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার ফটোগ্রাফির মধ্যে অনেক দিন পর খেজুর গাছ দেখেছেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে বরাবরই ভালো লাগে।আর এই ফটোগ্রাফিতে গ্রামের অনেক দৃশ্য রয়েছে।আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।বিশেষ করে কাঠের ব্রিজের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আপু।
দিদি আপনার কাছে কাঠের ব্রিজের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।