কার্ডবোর্ড দিয়ে "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতপাখা তৈরি

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ শেয়ার করবো কার্ডবোর্ড দিয়ে "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতপাখা তৈরির ডাই প্রজেক্ট। এই ডাই আজ সকালে বসে বানিয়েছি। এই পাখা বানাতে প্রায় অনেক সময় লেগেছিল। যা আপনারা পোস্ট দেখেই বুঝতে পারছেন। বিশেষ করে শপিং ব্যাগ দিয়ে পাখার চারপাশের কাপড় ও সম্পূর্ণ পাখা পোস্টার রং দিয়ে ডিজাইন করতে অনেক সময় লেগেছে। তবে যখন সম্পূর্ণ কাজ শেষ হলো আর দেখতে একদমই বাস্তবের হাত পাখার মতো দেখাচ্ছে তখন যেন নিজের কাছেই অনেক আনন্দ লাগছে। এই ধরনের কাজ করতে আমি খুব পছন্দ করি। তাইতো মাঝে মাঝে নতুন ও ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করতে চলে আসি।


1000041921.png


1000041920.png


1000041916.png


গরম মোটামুটি শুরু হয়েছে আর সেই কথা চিন্তা করেই আজ আমার বাংলা ব্লগ এর জন্য এই পাখা তৈরি করেছি। গরমের সময়ে লোডশেডিংয়ের খুব সমস্যা হয় আর সেই সময় হাত পাখা আমাদের খুবই কাজে আসে। সেই চিন্তা থেকেই আজ এই পাখা তৈরি করেছি। আমার ছেলে এই পাখা পেয়ে খুব খুশি হয়েছে। ফাইনাল ছবি তোলার পর নিয়ে যায় আর পাখা দিয়ে বাতাস করতে শুরু করে। যখন কোনো কাজ মনোযোগ সহকারে সময় নিয়ে করা হয় তখন তা দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই কাজের মধ্যে নিজের সৃজনশীলতা ফুটে ওঠে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।



প্রয়োজনীয় উপকরণ:


1000041870.jpg


১. কার্ডবোর্ড

২. লাল শপিং ব্যাগ

৩. গাম

৪. কাঁচি

৫. পোস্টার রং

৬. তুলি

৭. সাদা পেপার

৮. কাঠি



পাখা তৈরির ধাপ নিচে দেওয়া হলো----

🍁১ম ধাপ🍁


প্রথমে গোল করে দুটি কার্ডবোর্ড কেটে নিলাম।



🍁২য় ধাপ🍁


এবার একটু বড় সাইজ করে সাদা পেপার কেটে নিলাম। এরপর গাম দিয়ে কার্ডবোর্ড এর উপরে লাগিয়ে নিলাম।



🍁৩য় ধাপ🍁


এখন সাদা পেপারের বাড়তি অংশ ছোট ছোট করে কেটে গাম দিয়ে লাগিয়ে নিলাম। একপা



🍁৪র্থ ধাপ🍁

1000041880.jpg


এবার লাল শপিং ব্যাগ লম্বা করে কেটে নিলাম। এরপর সুঁই সুতা দিয়ে ভাঁজ ভাঁজ করে সেলাই করে নিলাম।



🍁৫ম ধাপ🍁

1000041886.jpg


এরপর কুঁচি করা শপিং ব্যাগ পাখার চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিলাম। এরপর পাখার লাঠি ও অপর একটি পাখা উপরে লাগিয়ে নিলাম।



🍁৬ষ্ট ধাপ🍁


এবার পাখার চারপাশে লতার মতো ডিজাইন করে নিলাম।



🍁৭ম ধাপ🍁


এরপর লতার মধ্যে লাল কালার ছোট ছোট ফুল এঁকে নিলাম।



🍁৮ম ধাপ🍁


এবার পাখার মাঝখানে ফুলের ডিজাইন করে নিলাম।



🍁 শেষ ধাপ🍁


সবশেষে এবার পোস্টার রং দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিলাম। এরপর লতার চারপাশে আরও কিছু ফুল দিয়ে ডিজাইন করে নিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের কার্ডবোর্ড দিয়ে "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতপাখা তৈরি।



🍁 ফাইনাল আউটপুট 🍁

1000041919.png


1000041918.png


1000041917.png


1000041915.png


আজকে শেয়ার করা কার্ডবোর্ড দিয়ে "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতপাখা তৈরি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ♥️।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

বাহ্! এককথায় দুর্দান্ত একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপু। আপনি কার্ডবোর্ড এবং লাল টিস্যু ব্যাগ দিয়ে দারুণ একটি হাতপাখা তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার ক্রিয়েটিভিটি দেখে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাইয়া আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে নতুন কিছু তৈরি করার আরো বেশি ইচ্ছে জাগে। ধন্যবাদ।

 last year 

কাডবোর্ড দিয়ে হাতপাখা তৈরি বাহ চমৎকার আপু। খুবই সুন্দর লাগছে দেখতে আপনার তৈরি হাতপাখাটা। আপনার প্রশংসা করতেই হয়।দারুন করছেন এটা। এবং পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

ভাইয়া আপনাদের কাছে থেকে প্রশংসা পেলে নিজের কাছেও ভালো লাগে। ধন্যবাদ প্রশংসা করার জন্য।

 last year 

আপু আপনার তৈরি করা হাতপাখা অসাধারণ হয়েছে। দেখতেও খুবই সুন্দর লাগছে। বিশেষ করে মাঝের অংশের ডিজাইনটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে আপু।

 last year 

আপু আপনার কাছে মাঝখানের অংশ ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

গরম চলেই এসেছে আর গরমে হাত-পাখা ভীষণ দরকারী একটি জিনিস। আপনি গরম আসার আগেই দেখছি প্রয়োজনীয় পাখা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন তাও আবার বাংলা ব্লগের হাতপাখা।দারুণ হয়েছে পাখাটি।ধাপে ধাপে পাখা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু গরম আসার আগেই পাখা তৈরি করে নিলাম কাজে লাগবে। ধন্যবাদ।

 last year 

এই জাতীয় কাজগুলো দেখতে খুবই সুন্দর হয়। আপনি যেহেতু কার্ডবোর্ড ইউজ করেছেন আর খুব সুন্দর করে আমার বাংলা ব্লগ নাম লিখলেন। চারপাশে আপনি লাল রঙের সালো লাগিয়েছেন দেখতে খুবই সুন্দর হয়েছে হত পাকাটি। অনেক ধন্যবাদ আপু দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

আপু আপনার কাছে আমার এই পাখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরও ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

আপু গরম চলে আসার সাথে সাথেই হাতপাখা তৈরি করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার তৈরি করা কার্ডবোর্ড দিয়ে "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতপাখা টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে হাতপাখা টি তৈরি করেছেন।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার তৈরি করা এই হাত পাখা খুবই সুন্দর হয়েছে। আমি তো দেখেই মুগ্ধ হলাম আপনার তৈরি করে এই হাতপাখা। কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর করে এটা তৈরি করে নিলেন। পুরোটা কিন্তু জাস্ট চমৎকার লাগছে দেখতে। সামনে যেহেতু অনেক গরম আসছে এরকম হাত পাখাগুলো অনেক প্রয়োজন আমাদের। আমার জন্য এটা পাঠিয়ে দেন।

 last year 

হ্যাঁ আপু গরমে পাখা খুবই প্রয়োজন আর আপনার কাছে আমার এই পাখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

এরকম কাজ গুলো করতে বেশ ভালই সময়ের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে শপিং ব্যাগ এবং কার্ডবোর্ড দিয়ে একটা হাত পাখা তৈরি করেছেন। আসলে সামনে তো গরম আসছে এটা হয়তো আপনি কাজে লাগাতে পারবেন। যদিও আমার বাংলা ব্লগের জন্য তৈরি করেছেন কিন্তু আমরা তো কেউ ইউজ করতে পারবো না হাহাহা। যাই হোক মজা করলাম আপু, খুব সুন্দর হয়েছে এটা দেখতে।

 last year 

হ্যাঁ আপু এই ধরনের কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন।‌ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

সময় দিয়ে করলে যেকোনো কাজই সুন্দর।

 last year 

আপনার তৈরি করা এই সুন্দর হাতপাখা দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে।

 last year 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গরমের দিন চলে আসছে আর গরমের দিন আসার সাথে সাথেই আমরা সকলেই এমন সুন্দর সুন্দর হাতপাখা ব্যবহার করতে শুরু করে দিব। গরমের দিনে এই ধরনের হাতপাখা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় গ্রাম অঞ্চল গুলোতে।

 last year 

হ্যাঁ ভাইয়া গরমের দিনে সবার ঘরে ঘরে এই ধরনের পাখা প্রচুর পরিমাণে দেখা যায়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63311.46
ETH 1687.53
USDT 1.00
SBD 0.41