মজাদার খাবারের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ব্লগের সবাই অনেক সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করে। সেগুলো দেখলে লোভ সামলানো যায় না। আজকে যেই খাবারের ফটোগ্রাফিগুলো শেয়ার করবো এগুলো অনেক আগের তোলা। ফটোগ্রাফি পোস্ট রেডি করতে গিয়ে আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে। আপনাদের কি অবস্থা হবে জানিনা। আসলে একসঙ্গে অনেক ধরনের খাবার দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। যদিও এই খাবারগুলো আগে খাওয়া হয় তারপর দেখে আবারও খেতে ইচ্ছা করে। বিশেষ করে বাইরের খাবার গুলো অনেক বেশি মজাদার এবং লোভনীয় হয়। এইসব খাবার খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। যাইহোক আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।
শুরুতে যে ফটোগ্রাফিটি দেখছেন এটি হল চিকেন গ্রিলের ফটোগ্রাফি। চিকেন গ্রিল আমার কাছে খুবই মজা লাগে খেতে। মাঝে মাঝে বাসায় অর্ডার দিয়ে খাই। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে বেশি ভালো লাগে। বাসায় আসতে আসতে ঠান্ডা হয়ে যায়। আর রেস্টুরেন্টে গেলে গরম গরম খাওয়া যায়। তার নিচের খাবারটি চিকেন গ্রেভি। এই খাবারটি আমাদের বাসার পাশে একটি রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। নান রুটি দিয়ে খুবই মজার চিকেন গ্রেভি।
উপরের যেই রেসিপিটি দেখছেন এই রেসিপি খেয়েছিলাম পূর্বাচলের জয় বাংলা চত্বরে গিয়ে। যদিও এই চত্বরের নাম এখন পরিবর্তন হয়েছে। যাই হোক এইখানে গিয়ে সকালবেলা এরকম খিচুড়ি আর মাংস খেতে খুব ভালো লাগে। আমরা অবশ্য সেদিন ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম। নিচের পুডিং আমার বানানো। ছোট্ট একটি পুডিং তৈরি করেছিলাম। এরকম ছোট্ট পুডিং দেখতে খুব কিউট লাগে। বাচ্চারা খুব পছন্দ করে।
উপরের পিজ্জা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কোন একটি রেস্টুরেন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো। প্রথমে ভেবেছিলাম এত ডিসকাউন্ট দিচ্ছে নিশ্চয়ই ভালো হবে না। কিন্তু বাসায় আনার পরে দেখলাম যে রেগুলার প্রাইজে যেরকম পিজ্জা দেয় ডিসকাউন্টে একই রকম পিজ্জা দিয়েছিলো। খুবই মজাদার ছিল এই পিজ্জা খেতে।
আর এই ফটোগ্রাফি করেছিলাম সুপার শপে গিয়ে। সুপার শপগুলোতে এত সুন্দর করে ফ্রুটস পরিবেশন করে রাখে দেখলে কিনতে ইচ্ছা করে। উপরে কিউ উই ফল। আমাদের দেশে এই ফলের খুবই দাম। এই ফলগুলো ২৭৫০ টাকা করে কেজি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের ফল ছিল। বিশেষ করে আমগুলো দেখে খুব ভালো লেগেছে। এটি কি জাতীয় আম যেন। ব্যানানা ম্যাংগো হবে হয়তো। অনেক বড় সাইজের হয়। খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই আম।
এই ছিল আমার মজাদার কিছু খাবার এবং ফ্রুটস এর ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

আপু আজ আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। পিজ্জা দেখে তো এখন পিজ্জা খেতে ইচ্ছে। কয়েকটি ফার্স্টফুড আর কিছু ফলের ফটোগ্রাফি দেখতে পেলাম। খিচুড়ির সাথে মাংস বেশ মজা করে খেয়ে ছিলেন মনে হয়। সুন্দর ফটোগ্রাফি সহ সুন্দর বর্ণনা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
পিজ্জা আমার অবশ্য অতটা পছন্দ না। তারপর বাচ্চাদের জন্য মাঝেমধ্যে খেতে হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে।
যেভাবে সকাল সকাল এই সমস্ত খাবারের ফটো দেখাচ্ছেন তাতে খিদে পেয়ে গেলে এখন কি করবো আপু? অসাধারণ প্রত্যেকটি ছবি তুলে আপলোড করেছেন পোস্টে। চিকেন গ্রিল থেকে শুরু করে পিৎজা, সমস্ত খাবার গুলোই কেন খাবারের লোভ বাড়িয়ে দিচ্ছে। খুব সুন্দর একটি খাবারের ছবির পোস্ট আমাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন।
খিদে পেয়ে গেলে বাজারে গিয়ে খেয়ে আসতে হবে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি অনেক মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। আপনার খাবারের ফটোগ্রাফি দেখে আমার তো অনেক বেশি লোভ লেগে গিয়েছে। বিশেষ করে প্রথমে শেয়ার করা খাবার গুলো একটু বেশি লোভনীয় লাগছে। এই খাবারগুলো আমার নিজেরও অনেক পছন্দের। মজাদার খাবারের পাশাপাশি বেশ কিছু মজার ফলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে আরো ভালো লাগলো।
আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আপনার লোভ লেগে গিয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
এতগুলো মজাদার খাবারের ফটোগ্রাফি একসাথে দেখলে লোভ তো লাগবেই আপু!! আর এই সময়ে এমন বড় বড় আম এর ছবি দেখেও লোভ লেগে গেলো! নেহাত আপনি বলে দিয়েছেন যে খেতে ভালো লাগে নি আপনার 🤭 তাই লোভ সামলানো গেলো।
ঠিক বলেছেন আপু এগুলো দেখলে লোভ সামলানো যায় না। ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এমনিতে ভালোলাগার খাবারের ফটোগ্রাফি দেখলে খুব ভালো লাগে। সে জায়গায় অসময়ে বিভিন্ন ফলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো আরো।
অসময়ে খাবার দেখলে আসলেই লোভ লেগে যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে।
মজার মজার খাবার দেখে তো লোভ সামলাতে পারছি না। তাও আবার এই দুপুর বেলায় দেখে তো একটু বেশি লোভ লেগে গিয়েছে। উপরের খাবারগুলো দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। বুঝতেই পারছি এই খাবারগুলো মজা করে খেয়েছিলেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি।
কি করবেন ভাইয়া তাহলে বাইরে গিয়ে খেয়ে আসুন। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
লোভনীয় অনেকগুলো খাবারের ফটোগ্রাফি আপনি আপনাদের মাঝে শেয়ার করেছেন আপু। লোভনীয় খাবার যদি একসাথে দেখা যায় তাহলে কি লোভ সামলে থাকা যায়। বিশেষ করে গ্রিল চিকেন দেখে যেন লোভ লেগে যাচ্ছে।
ঠিক বলেছেন ভাইয়া লোভনীয় খাবার একসঙ্গে দেখলে লোভ সামলানো যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সুপার শপে ডেকোরেশন করে রাখা ফলগুলোর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে দেখে। আপনার চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। লোভনীয় লাগছে সবগুলো খাবারের ফটোগ্রাফি দেখে। ডিসকাউন্ট পেয়ে খুব মজার একটা পিজ্জা খেয়েছেন তাহলে। মজার এই খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুপার শপে গেলে এরকম বিভিন্ন ধরনের ফল ডেকোরেশন করে রাখে। দেখলেই ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে।