কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি করতে বা দেখতে কার না ভালো লাগে। তাছাড়া ফুলের ফটোগ্রাফি হলে এমনিতেই চোখ জুড়িয়ে যায়। এখন বাইরে এত ধরনের ফুল দেখা যায় যে সবগুলো ফুলের নাম মনে রাখা বেশ মুশকিল। আগে তো হাতেগোনা কিছু ফুল ছিল যা দেখলেই চেনা যেত। আমি অবশ্য এমনিতে ফুলের নাম খুব কম জানি। তারপরও মাঝে মাঝে জানার জন্য গুগল থেকে সার্চ দেই। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় গুগল ফুলের এমন সব নাম বলে যে তখন চিন্তায় পড়ে যাই আসলে এই ফুলের নাম এগুলো কিনা। তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নতুন নতুন ফুল দেখলে সেগুলোর ফটোগ্রাফি করে রাখি। পরবর্তীতে ফুল গুলো দেখতেও খুব ভালো লাগে। আজকেও গ্যালারি ঘাটতে ঘাটতে বিভিন্ন সময়ের তোলা এই ফুলের গুলো পেয়ে গিয়েছি। যদিও বেশ কিছু ফুলের নাম আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। কিন্তু ফুলগুলো খুব সুন্দর ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_4327.jpeg


উপরের ফুল গুলোর নাম আমার জানা নেই। গুগলে সার্চ দেয়ার পর এক জায়গায় দেখলাম পিটুনিয়া। কিন্তু পিটানিয়া ফুল এত বড় হয় না। আবার অন্য জায়গায় ডেইজি ফুল বললো। নিচের ফুলগুলো তো সবাই চেনেন। দেশি গোলাপ গাছগুলো খুব বড় হয় এবং সারা গাছে এরকম ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে দেখতে।


IMG_7356.jpeg


IMG_7542.jpeg


উপরের ফুলটি লাউ গাছের ফুল। লাউ হওয়ার আগে এরকম ফুল ফুটে। ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এগুলো ফলের ফুল জন্য তেমন একটা জনপ্রিয় না। আর নিচের ফুল গুলো জংলি ফুল। এরকম জংলি ফুল গুলো দেখতে খুব ভালো লাগে।


IMG_7544.jpeg


IMG_8848.jpeg


IMG_8859.jpeg


উপরের ফুলগুলো অনেকটা জংলি ফুলের মত। এই ফুল গুলোর নাম এক জায়গায় দেখলাম lippia অন্য জায়গায় দেখলাম মটমটিয়া ফুল। কি অদ্ভুত নাম। কোনটি যে সঠিক জানা নেই। আর নিচের সাদা ফুলটি হলো নাগচাপা বা নাগচম্পা ফুল। এই ফুল গুলো খুব চমৎকার লাগে আমার কাছে।


IMG_9301.jpeg


IMG_9227.jpeg


উপরের ফুল গুলোর নাম ফুরুস ফুল। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয় এবং সবগুলো কালারই দেখতে খুব চমৎকার। আর নিচের হলুদ ফুলগুলোর নাম আমার জানা নেই। কিন্তু একই গাছে অনেক ফুল ফুটে থাকে জন্য দেখতে ভালো লাগে।


IMG_9221.jpeg


এই ছিল আমার নাম জানা-অজানা কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago (edited)

বাহ আপনি বেশ কিছু অজানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । আপনার ফুলের ফটোগ্রাফি থেকে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার ফুলের ফটোগ্রাফির পোস্টটি দেখার জন্য এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই আপু আজকাল বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। আর এই ফুলগুলোর নাম জানা কিংবা মনে রাখা অনেক মুশকিল। আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

হাজার হাজার ফুলের নাম মনে রাখা কি সম্ভব। আর বেশিরভাগ ফুলের নাম একটু কঠিন। এজন্য আরোও মনে থাকে না।

 2 years ago 

নাম জানা আর নাম অজানা অনেক ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে। আজকাল এতো এতো ফুল দেখা যায় সেই ফুলের নাম মনে রাখা সব সময় সম্ভবও হয়না।দারুন ফটোগ্রাফি করেছেন আপু।আমার কাছে খুব ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু বেশিরভাগ ফুলেরই নাম অজানা থাকে। কিন্তু দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আজকাল অনেক রকমের ফুল দেখা যায় যা আগে আমরা কখনো দেখিনি নাম জানা তো দূরের কথা। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আমিও বিভিন্ন ধরণের ফুলের নাম মনে রাখতে পারিনা। আজকে আপনার পোস্ট এর মাধ্যমে বিভিন্ন ধরণের ফুল দেখতে পেলাম ভালো লাগলো। সাদা রঙের ফুল আমার ভীষণ ভালো লাগে। মটমটিয়া ফুল এর নাম জানা ছিলো না ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাদা রঙের যেকোনো ফুল আমার কাছেও খুব ভালো লাগে। এজন্য দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে।

 2 years ago 

দারুন দারুন কিছু ফুলের ছবি ক্যাপচার করেছেন সবগুলো ফুলের ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। তবে আপনার মত আমিও নাম না জানা ফুলের দৃশ্যগুলো গুগল থেকে বিস্তারিত জানার চেষ্টা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গুগলেও মাঝেমধ্যে এমন সব নাম বলে যে কনফিউজড হয়ে যাই আসলে এগুলো ফুলের নাম কিনা। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

নাম দিয়ে কি আসে যায় বলুন, ফুলের সৌন্দর্য উপভোগ করাটাই বড় ব্যাপার। আমারো ফুলের নাম একদমই মনে থাকে না 😄 প্রথম ফুলটির নাম পিটুনিয়া ঠিক আছে। আর জংলি ফুলটা হলো লান্টানা পুটুস। যাইহোক প্রতিটি ফুলের ছবি দূর্দান্ত ছিল। আমার বাংলা ব্লগের বদৌলতে এখন সবাই ফটোগ্রাফার। যাইহোক ধন্যবাদ আপনাকে চমৎকার সব ছবি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এজন্যই খুব একটা ফুলের নাম মনে রাখার চেষ্টাও করি না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

পৃথিবীতে যে কত রকমের ফুল আছে এটা আমরা হয়তোবা অনেকেই জানিনা। আমিও আপনার মত ফুলের নাম খুব একটা ভালো মনে রাখতে পারি না তারপরও মাঝে মাঝে মনে রাখার চেষ্টা করি। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পৃথিবীতে হাজার হাজার রকমের ফুল আছে। তার মধ্যে তো আমরা খুবই অল্প কিছু ফুল দেখতে পারি। তারপরও ভালোই লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ্ আপু আপনি তো দেখছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আর সবার মাঝে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। ফুল যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। ফুল দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। ফুলগুলোর সুন্দর ক্যামেরা বন্দি করলে আরো বেশি ভালো লাগে দেখতে। গাছের মধ্যে গোলাপ ফুল গুলোকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। কোথাও যদি এরকম গোলাপ ফুলের গাছ থাকে, তাহলে গাছের মধ্যে গোলাপ ফুল ফুটলে দেখতে খুব ভালো লাগে। আমার কাছে পুরোটা অসম্ভব ভালো লেগেছে সত্যি।

 2 years ago 

আসলেই ফুল যত দেখা যায় ততই ভালো লাগে। এ থেকে বিরক্তি কখনো আসে না। আর মনও জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41