সবজির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের সবজির ফটোগ্রাফি শেয়ার করবো। একসময় বাইরে বের হলে ফটোগ্রাফি করার তেমন একটা আগ্রহ হতো না। এখন নতুন কোন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আগে তো সুন্দর কোন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিই শুধু করা হতো। কিন্তু এখন বিভিন্ন ফুল, ফল,খাবার, সবজি সবকিছুর ফটোগ্রাফি করতে ভালো লাগে। বিশেষ করে এই ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আরো বেশি ভালো লাগে।

শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজি সমাহার। শীতকালে যত ধরনের সবজি পাওয়া যায় বছরে অন্য কোন সময়ে এত ধরনের সবজি পাওয়া যায় না। যদিও এখন বারোমাসই সব ধরনের সবজি পাওয়া যায়। কিন্তু শীতকালের সবজি গুলো অন্যান্য সময় পাওয়া গেলেও শীতকালের মতো মজা থাকে না। তাছাড়া সবজির দোকানে সবজি গুলো দেখলে খুব টাটকা মনে হয়। তাই মাঝেমধ্যে মনে হয় সব সবজি একসঙ্গে কিনে নিয়ে আসি। কিন্তু এত সবজি তো আর একসঙ্গে খাওয়া যায় না। সেদিন স্বপ্ন সুপার শপ এ গিয়েছিলাম বাজার করার জন্য। তখন এত ধরনের সবজি দেখে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20240112211629.jpg


এগুলো ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম গুলো গত কয়েক বছর ধরে আমাদের দেশের খুব পরিচিতি লাভ করেছে। আগে তেমন একটা দেখা যেত না। তাছাড়া বিভিন্ন কালারের ক্যাপসিকাম পাওয়া যায়। সবগুলো কালারের ক্যাপসিকাম দিয়ে যদি সালাদ বানানো যায় তাহলে সালাদ গুলো দেখতে খুব সুন্দর লাগে।
নিচেরগুলো সিমের ফটোগ্রাফি। শীতকাল মানে সবজিতে সিম খাওয়া। আর সিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খেতেও ভালো লাগে।


IMG20240112211618.jpg


IMG20240112211612.jpg


এগুলো শসা। অন্যান্য সালাদের থেকে আমার কাছে সব থেকে বেশি শসার সালাদ খেতে ভালো লাগে। আর নিচের গুলো মোটা বেগুন। এই বেগুনগুলো অবশ্য ভেজে খেতে বেশি ভালো লাগে। রাজশাহী যখন থাকতাম তখন এই মোটা বেগুন ছাড়া অন্য কোন বেগুন পাওয়া যেত না। তখন এই বেগুন সব তরকারিতে খাওয়া হত।


IMG20240112211701.jpg


IMG20240112211647.jpg

IMG20240112211651.jpg


টমেটো খুবই পরিচিত একটি সবজি। এটি শীতকাল এবং গরম দুই সময়েই পাওয়া যায়। কিন্তু শীতকালে তুলনামূলকভাবে দাম কম থাকে। তাছাড়া যে কোনো মাছ মাংসের মধ্যে টমেটো দিলে সেই মাছ-মাংসের স্বাদ আরো বেড়ে যায়। আর মুলা সবজির মধ্যে আমার সবথেকে বেশি অপছন্দের সবজি। আমি কোনদিন খাইনি। আমাদের বাসায় কেউ খায় না


IMG20240112211655.jpg


IMG20240112211704.jpg


চিচিঙ্গা যদিও গরমকালে বেশি পাওয়া যায় এবার দেখলাম শীতকালেও পাওয়া যাচ্ছে।
যাই হোক এই ছিল আমার বিভিন্ন ধরনের সবজির ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শীতকালে নানান ধরনের সবজি দেখে বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের সবজি ভাজি ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে টাটকা সবজি দেখে লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে যেন কাচাই খেয়ে ফেলি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে দিয়ে আমার কাছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে থাকি । আজকে আপনি শীতকালীন সবজির দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে এই ধরনের সবজি শীতকালে বেশি দেখা যায় । যেমনটা আমরা খেতেও পছন্দ করি। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করেছি ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই কমিউনিটিতে সবাই ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। যা দেখতেই খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু সবজির ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি সবজির ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফী গুলো রবি মৌসুমের সবজি। আপনি খুবই যত্ন সহকারে প্রতিটি ফটোগ্রাফী সংগ্রহ করেছেন।

 2 years ago 

আমার তোলা সবজির ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

সবজির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ক্যাপচার করেছেন আপু। শসা খেতে ভীষণ মজা লাগে। ক্যাপসিকাম এখন কম বেশি সবাই খায়। বেশ জনপ্রিয় পেয়েছে। টমেটো দিয়ে যে কোন তরকারী রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ভালো লাগলো আপু আপনার তোলা ফটোগ্রাফি দেখে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শসা খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে আগে বাহিরে বের হলে তেমন একটা ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ প্রকাশ করতাম না কিন্তু বর্তমান সময়ের সকলের অবস্থাটা একদমই ভিন্ন। শীতকালে যতটা বেশি টাটকা সবজি পাওয়া যায় অন্যান্য সিজনে তেমন একটা সবজি পাওয়া যায় না। যাইহোক দারুণ কিছু সবজির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আপনার মত আমারও একই অবস্থা। এখন বাইরে গেলে ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ওহ দারুন সবজি ফটোগ্রাফি আসলে শীতের সময়টা এমন নতুন নতুন শাখ-সবজি খাইতে সত্যি দারুন লাগে ৷ আজকের ব্লগে বেশ কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করলেন ৷ তবে প্রথম ফটোগ্রাফি টা আমাদের এই দিকে বাঘ মরিচ বলে ৷আর ঝিঝিঈা যেটা বললেন সেটাকে আমরা বলি কায়তা ৷
যা হোক শীতের এক বিশাল সমাহার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

মরিচটিকে যে আপনাদের ওইদিকে বাঘ মরিচ বলে জানা ছিল না। জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতকাল আমার সবথেকে প্রিয় ঋতু। এই সময়টাতে চমৎকার সব সবজি পাওয়া যায় যা খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। আপনি আমার পছন্দের বেশ কিছু সবজির ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। ছবিগুলো বেশ পরিষ্কার ছিল এবং সবজিগুলো দেখে বেশ সতেজ মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকালে এত ধরনের সবজি পাওয়া যায় যে খেতেই ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি বেশ দারুন কিছু সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবজিগুলো শীতকালীন সবজি। প্রত্যেকটি সবজির ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখতে অনেক দারুন লাগছে। সবগুলো সবজি আমার অনেক প্রিয়। ধন্যবাদ দারুন কিছু সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজির ফটোগ্রাফি গুলো সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্বপ্ন সুপার শপে গিয়ে বিভিন্ন রকম সবজির ফটোগ্রাফি করেছেন। শীতকালে বিভিন্ন রকমের সবজি দেখা যায় এবং এগুলো খেতেও বেশ ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি ভালো ছিল। তবে আমার কাছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্যাপসিকাম গুলো বিভিন্ন কালারের হয় জন্য দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42