রঙিন কাগজের নৌকা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার আপনাদের সঙ্গে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি শেয়ার করবো। ছোটবেলায় এরকম কাগজ দিয়ে অনেক নৌকা তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টি হলে নৌকা বানিয়ে বৃষ্টির পানিতে ভাসাতাম। আজকের নৌকাটি তৈরি করার সময় সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিলো। যদিও আজকের নৌকাটি একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। এই নৌকাটি তৈরি করতে অনেক সময় লেগেছে। কারণ ছোট ছোট করে কাগজ কেটে নিতে হয়েছে। অনেক সময় লাগলেও নৌকাটি তৈরি করতে বেশ ভালই লাগছিল। বিশেষ করে কালার কম্বিনেশনের কারণে নৌকাটি বানানোর পর খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।




প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
স্কেল
আঠা
স্টেপলার



প্রথমে পাঁচটি নীল এবং পাঁচটি কালো লম্বা চিকন কাগজ কেটে নিয়েছি। তারপর কালো কাগজগুলো একটির পাশে আরেকটি বসিয়েছি।



এখন একটি করে নীল কাগজ নিয়ে কালো কাগজের ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি নিচে ছবির মত করে। এভাবে সবগুলো কাগজই লাগিয়ে নিয়েছি। তারপর এক পাশের কালো কাগজগুলো সব একসাথে করে স্টেপলার লাগিয়ে দিয়েছি।



আরেকপাশের কালো কাগজ গুলো একই রকমভাবে স্টেপলার লাগিয়েছি। নীল কাগজের দুইপাশেও একই রকমভাবে স্টেপলার লাগিয়ে নিয়েছি।



চারপাশে স্টেপলার লাগানোর পরে নিচের ছবির মত হয়েছে। এখন নীল দুইপাশ এক জায়গায় করে আবারও স্টেপলার লাগিয়ে দিয়েছি।



এখন কালো ছোট চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি ভাঁজ করেছি। আরো একবার কোনাকুনি ভাঁজ করে নিচের ছবির মত পাতার শেপে কেটে নিয়েছি। তারপর ভাঁজগুলো খোলার পর একটি ফুল তৈরি হয়েছে।



এখন এই ফুলটি নৌকার উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।





এভাবে আমার রঙিন কাগজের ফুল তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের নৌকা তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের নৌকা দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে নৌকার উপরে আপনি যেই ফুলটি তৈরি করেছিলেন ওই ফুলটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার নৌকার উপরের ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই নৌকা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এগুলো প্রচুর পরিমাণে তৈরি করতাম।

 3 years ago 

ছোটবেলায় তো শুধু কাগজের নৌকাই বানাতে পারতাম এখন তো অনেক কিছু বানাতে পারি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কিন্তু এখনও মনে পড়ে সেই ছেলে বেলায় যখন চারদিকে বর্ষার পানিতে ভরপুর থাকতো তখন আমরা সমবয়ষি সবাই মিলে আমরা কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম। কি যে ভালো লাগা কাজ করতো। আর আজ আপনাকে সেই নৌকা বানাতে দেখে তো সেই দিনের কথা মনে পড়ে গেল। বেশ সুন্দর করে নৌকটি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।

 3 years ago 

বর্ষাকাল হলে ছোট ছোট নৌকার বানিয়ে পানিতে ভাসাতাম। এই নৌকাটি দেখে ছোটবেলার কথা আমারও মনে পড়ে গিয়েছিলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছোটবেলার কথা মনে পড়ে গেল আপু, আপনার রঙিন কাগজের নৌকা তৈরি দেখে। অনেক সুন্দর করে আপনি এই নৌকাটি তৈরি করেছেন যা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই নৌকাটির কাজ সম্পূর্ণ করেছেন। নৌকাটি সম্পূর্ণ করার পদ্ধতি আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো। এটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে।

 3 years ago 

ছোটবেলায় অন্যরকম ভাবে নৌকা বানাতাম। এই নৌকাটি ভিন্নরকম ভাবে বানানোর চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি করেছেন। নৌকাটি বেশ মানসম্মত হয়েছে। প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থিত করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালেই দেখতে ভালো লাগে এজন্যই তো সময় পেলে এগুলো নিয়ে বসে পরি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে নৌকা বানিয়েছেন। আসলে রঙিন কাগজের কিছু বানাতে পারলে দেখতে এমনি অনেক ভালো লাগে। আপনার মত আমিও ছোটকালে বর্ষার সময় এভাবে নৌকা বানিয়ে পানিতে বাসাতাম। তবে নৌকার উপরে স্টার দেওয়ার কারনে দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নৌকা তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

উপরের অংশটুকু ফাঁকা লাগছিল। এজন্য একটি ফুলের মত তৈরি করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি তো অবসর সময় পেলে এরকম রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে বসে পড়ি। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়, যা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আমি তৈরি করতে একটু বেশি ভালোবাসি। আপনার তৈরি নৌকাটা দেখে আমি কিন্তু নৌকা তৈরি শিখে নিতে পারলাম খুব সহজে। এরকম জিনিস গুলো তৈরি করে ঘরের মধ্যে সাজালে আরো বেশি ভালো লাগে আমার কাছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এরকম বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। সময় পেলে আমিও এগুলো বানাতে বসে যাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে নৌকা বানিয়েছেন। আপনার নৌকা তৈরি অসম্ভব ভালো লাগলো আমার কাছে। ছোট কালে আপনার মত আমরা নৌকা তৈরি করে পানিতে বাসাতাম। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাত ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের নৌকা তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রঙিন কাগজের নৌকা তৈরিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অতি চমৎকার নৌকা তৈরি করেছেন আপু রঙিন কাগজ দিয়ে। যেন আপনার এই সুন্দর নৌকা দেখে মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের হাতে নৌকা তৈরি করার সেই স্মৃতিগুলো। ছোটবেলায় আমার আম্মা এভাবে আমাদের কাগজ দিয়ে নৌকা তৈরি করে খেলতে দিত। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর একটা কাজ দেখে।

 3 years ago 

এই নৌকাটি দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 60288.06
ETH 1572.33
USDT 1.00
SBD 0.47