কাপের ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি খুবই সিম্পল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। একটি কাপের ভিতরে ফুলের ডিজাইন করেছি। ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কিছু কিছু ম্যান্ডেলার আর্ট মেপে করা হয়। সে আর্ট গুলো আমার কাছে বেশি ভালো লাগে। আবার এই ধরনের আর্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। আজকের ম্যান্ডেলার আর্টের ভিতরে কিছু কিছু অংশ রং করেছি। তার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20241128190401.jpg



প্রয়োজনীয় উপকরণ:

পেন্সিল
রাবার
কলম
রং পেন্সিল
কম্পাস



প্রথমে একটি কাপের নিচের অংশ এঁকেছি। তারপরে কাপের ভিতরে কতগুলো অর্ধবৃত্ত এঁকেছি।


IMG20241128184233.jpgIMG20241128184349.jpg

এখন নিচের অংশ কালো রং করেছি এবং অর্ধ বৃত্তগুলোকে কলম দিয়ে কালো রং করে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি।


IMG20241128184627.jpgIMG20241128184801.jpg

বাকি ঘরগুলোতেও ডিজাইন করে পেন্সিলের বাড়তি দাগ মুছে দিয়েছি। তারপর উপরের দিকে কিছু ফুলের ডিজাইন করেছি।


IMG20241128185104.jpgIMG20241128185230.jpg

উপরের দিকে আরো কিছু ফুলের ডিজাইন করেছি। তারপর নিচের অংশ কলম দিয়ে কালো রং করেছি।


IMG20241128185412.jpgIMG20241128185658.jpg

বাকি আর্টগুলো কলম দিয়ে কালো রং করেছি এবং কিছু কিছু অংশ রং পেন্সিল দিয়ে রং করেছি।


IMG20241128185826.jpgIMG20241128190100.jpg

কাপের সাইডে হ্যান্ডেল এঁকে কালো রং করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241128190258.jpgIMG20241128190302.jpg


IMG20241128190347.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png



Sort:  
 last year 

আপনি খুবই নিখুঁতভাবে এই কাপের ম্যান্ডেলা আর্ট করেছেন। আমার কাছে আপনার করা আজকের এই ম্যান্ডেলা আর্ট দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি কিন্তু অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। এত সুন্দর একটা দক্ষতা মূলক কাজের প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

IMG_3880.png

IMG_3879.png

IMG_3878.png

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজ আপনার মেন্ডেলা আর্টটিও দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব ও নিখুত ভাবে আপনি ম্যান্ডেলা আর্টটি বানিয়েছেন যা প্রত্যেকের নজর করার মত।

 last year 

কাপের ম্যান্ডেলা আর্ট ডিজাইনটি জাস্ট অসাধারণ হয়েছে।এই ধরনের ম্যান্ডেলা আর্ট ডিজাইনগুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন। আপু আপনার করা ম্যান্ডেলা ডিজাইনটি বেশ ইউনিক ও সুন্দর।যে কারোর‌ই প্রথম দেখায় ডিজাইনটি পছন্দ হবে। ম্যান্ডেলা আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ম্যান্ডেলা আর্ট বরাবরই যথাযথ সময় নিয়ে করতে হয়। আপনার কাপের ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে। বিশেষ করে কাপের উপরের ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে বেশি।

 last year 

কাপের ম্যান্ডালার আর্টটি দারুণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট টি দেখে বোঝা যাচ্ছে কাপের ম্যান্ডেলা টি করতে অনেক সময় লেগেছে আপনার।ধোয়া ওঠা কাপের ম্যান্ডেলা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কাপের ম্যান্ডালার আর্ট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

বাহ আপনার কাজের দক্ষতা দেখে আসলেই মুগ্ধ হলাম। চমৎকার আর্ট করেছেন আপু খুবই সুন্দর লাগছে কাপের দৃশ্যটা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আবার হ্যান্ডেলটা কালারফুল ভাবে ফুটিয়ে তোলায় আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ম্যান্ডেলা আর্ট এর মধ্যে কিছু কিছু জায়গায় রং করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর ছোট বড় ডিজাইন করেছেন। সব মিলিয়ে কাপের ম্যান্ডেলার আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

কাপের ম্যান্ডালার আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার আজকের এই ম্যান্ডেলা আর্টটি আমার কাছে দারুণ লেগেছে।

 last year 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন আপু। বিশেষ করে চা এর কাপের ম্যান্ডেলা আর্ট আমার খুব ভালো লাগে। আর আপনি এত সুন্দর নকশাগুলো দিয়ে কমপ্লিট করলেন দারুন দেখাচ্ছে। ডিজাইনগুলো আপনি এত সুন্দর করে দিলেন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি পুরো আর্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63679.94
ETH 1726.16
USDT 1.00
SBD 0.42