ডিম দিয়ে আলুর ডালের রেসিপি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের এই রেসিপিটি আমি আমার শশুর বাড়ি থেকে শিখেছি। আমার কাছে খুবই ভালো লাগে। সেটি হল আলুর ডাল।বিয়ের আগে কখনো এভাবে আলুর ডাল খাইনি। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে। সে জন্য আমিও ঝটপট রান্নাটি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি। আপনাদের সঙ্গে আজকে আলুর ডাল রান্নার রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি।



IMG_20220213_104324.jpg

প্রয়োজনীয় উপকরণ

●ডিম- ৪টি
●আলু -৪টি
●পিয়াজ-৩টি
●কাঁচা মরিচ-৫ টি
●আদা বাটা-১ চা চামচ
●রসুন বাটা-১চা চামচ
●মরিচের গুঁড়া-১ চা চামচ
●হলুদের গুঁড়া-১.৫ চা চামচ
●ধনে গুঁড়া -১চা চামচ
●জিরা গুড়া-১ চা চামচ
●তেল- পরিমানমতো
●ধনিয়াপাতা -পরিমাণমতো
●লবণ- পরিমাণমতো


IMG_20220213_104023.jpg


প্রথমে একটি প্রেসার কুকারে পরিমাণমতো পানি দিয়ে ডিম এবং আলু গুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর কয়েকটি সিটি বাজার পর আমি এই পেশার কুকার খুলে নিয়েছি। আলু এবং ডিম গুলো ছিলে নিয়েছি।

IMG_20220213_104034.jpgIMG_20220213_104040.jpg

এখন পেঁয়াজ কাঁচামরিচ একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি।

IMG_20220213_104150.jpg

এখন একটি বাটিতে নিয়ে আলুগুলো ভালোমতো চটকে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে আবারও ভালোমতো চটকে নিয়ে নিয়েছি।

IMG_20220213_104116.jpgIMG_20220213_104128.jpg

এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমান মত তেল দিয়ে দিয়েছি।
IMG_20220213_104052.jpg

তেল গরম হলে তার মধ্যে ডিম গুলো দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে ডিম গুলো ভালো মত ভেঁজে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।

IMG_20220213_104106.jpgIMG_20220213_104142.jpg

এখন ওই তেলের মধ্যে মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ কুচিগুলো হাল্কা ভেঁজে বাটা মসলা গুলো সব দিয়ে দিয়েছি।

IMG_20220213_104134.jpgIMG_20220213_104157.jpg

বাটা মসলাগুলো ভালো মত কষিয়ে নিয়ে এবার গুঁড়ামসলা গুলো সব দিয়ে দিয়েছি। এখন মসলাগুলো ভালোমতো কষিয়ে নিব।

IMG_20220213_104204.jpgIMG_20220213_104210.jpg

মশলাগুলো ভালোমতো কষানো হয়ে গেলে চটকে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব।
IMG_20220213_104216.jpg

আলুগুলোকে এখন মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে আরো একটু কষিয়ে নিব। তারপর মটরশুঁটি গুলোকে এর মধ্যে দিয়ে দিব।

IMG_20220213_104223.jpgIMG_20220213_104231.jpg

এখন পরিমাণমতো পানি দিয়ে দিব সবকিছু ভালো মতো রান্না হওয়ার জন্য।
IMG_20220213_104238.jpg

এখন বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর ডিম গুলো দিয়ে দিয়েছি।
IMG_20220213_104252.jpg

ডিমগুলো দেয়ার পর ঝোল আরেকটু ঘন হয়ে গেলে ধনিয়া পাতা গুলো দিয়ে দিব।
IMG_20220213_104258.jpg

আরও কিছুক্ষণ রান্না করার পর পরিমাণমতো ঝোল রেখে চুলা বন্ধ করে দিয়েছি।
IMG_20220213_104305.jpg

IMG_20220213_104314.jpg
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবেই রান্না হয়ে গেল আমার ডিম মটরশুটি দিয়ে আলুর ডাল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 4 years ago 

আলু ব্লিন্ডারে মিহি করে এভাবে ডিমের রেসিপি রান্না করা আজকে প্রথম দেখলাম তাই এটি আমার কাছে একটি ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। রেসিপি দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে নিশ্চয়ই খেতেও বেশ মজা লাগবে। ভিন্নধরনের একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করে নতুন একটি রেসিপি সম্পর্কে ধারণা প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি।

 4 years ago 

শুধু দেখতে না খেতেও অনেক সুস্বাদু। একবার খেলে বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আলুর ডাল ও ডিমের রেসিপি, এই প্রথম শুনলাম।আপু আপনার শশুর বাড়ি কোন জেলায়?যাই হোক আমার মনে হচ্ছে রেসিপিটা খেতে খএব দারুন হবে।আপনি খুব যত্ন সহকারে তৈরি করেছেন।তাছাড়া ডিম আমার কাছে ভালোই লাগে খেতে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু এটা রংপুর এলাকার খাবার। খুব মজা লাগে। একবার খেয়ে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ডিম দিয়ে আলুর ডালের রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। বাসার মাঝে মাঝেই আম্মু তৈরি করেন। আপনি খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

ডিম আলু মিশ্রণে খুব লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই দেখে ইচ্ছে করছে খেতে শুরু করে কারণ খাবারটি খুবই লোভনীয় দেখাচ্ছে

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিম দিয়ে আলুর ডালের রান্না দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে ।আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

খেতেও অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

আপু আপনার তৈরি এই খাবারটি আমার খুবই প্রিয়। আমাদের বাসায়ও মাঝেমাঝে রান্না হয় এই খাবারটি। তবে আমরা আলুগুলো ব্লেন্ড করে দেই না। ছোট ছোট পিস করে কেটে দেয়া হয়। তবে জেনে অবাক হলাম ফরিদপুরের মানুষ হয়েও আপনি এই রেসিপিটি জানতেন না। কক্সবাজার থেকে কি ফিরে এসেছেন নাকি ওখানে বসেই রান্নাবান্না শুরু করে দিয়েছেন😆😆🤪

 4 years ago 

ভাইয়া আমরা আগে যেটি খেয়েছি আর এই রেসিপিটি একরকম নয়। এইটাকে আলুর ডাল বলে। আপনি যেই রেসিপির কথা বলছেন এটা খুব সম্ভবত ডিম দিয়ে আলুর দম রান্না। আর কক্সবাজারে বসেই রান্না করেছি আপনাদের জন্য।😜😝🤪🤭🤭 ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ডিম দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আলুর ডাল রেসিপি তৈরি করেছেন । সুন্দর হবে রেসিপিটি তৈরি করার পাশাপাশি এ ধরনের সুন্দরভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু এই খাবার টা আমার খুবই পছন্দের 😋😋। আলুর ডাল দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায়। আপনার শাশুড়ির থেকে শিখে খুব সুন্দর করে আপনি আজকে রেসিপি টি সম্পন্ন করে তা আমাদের মাঝে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই রেসিপিটি দিয়ে পেট পুরে খাওয়া যায়। খুবই মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ডিম দিয়ে আলুর ডালের রেসিপি এটা কিন্তু দারুণ ছিল। আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি আপনি প্রয়োজন মাফিক দিয়েছেন। অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47