আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে ভালোই লাগে । সেজন্যই বিভিন্ন সময় খুঁজে খুঁজে বের করি যে কি বানানো যায়। আজকে রঙিন কাগজ দিয়ে একটি ড্রেস বানিয়েছি। বানানোর পর আমার কাছে এত ভালো লেগেছে যে কি আর বলব। বারবার মনে হচ্ছিল যে আমার একটি মেয়ে থাকলে এমন একটি ড্রেস বানিয়ে দিতাম। এত চমৎকার লাগছিল দেখতে। একেবারে সত্যিকারের ড্রেসের মতো লাগছিল। এরকম ড্রেস বানিয়ে কোন মেয়ে বাচ্চাকে পরালে তাকে দেখতে খুবই কিউট লাগবে । আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ড্রেসটি কত সুন্দর হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে ড্রেস তৈরি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
জেল কলম
কম্পাস
আঠা
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে তাকে লম্বালম্বি ভাঁজ দিয়েছি। তারপর আড়াআড়ি আরেকবার ভাঁজ দিয়েছি।
এক ভাঁজ খুলে দুই পাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর আবার ভাঁজ খুলে একপাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি ছবির মত।
এখন আরেকপাশ থেকেও ভাঁজ করেছি। তারপর আবার ভাঁজ খুলে দুইপাশ থেকে আবারো কোনাকুনি ভাঁজ করেছি।
কাগজটির দুইপাশ ঘুরিয়ে ভিতরে দিয়ে দিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে নিচের দিকে ঘুরিয়ে ছবির মত ভাঁজ করেছি।
কম্পাস দিয়ে ১০ সেন্টিমিটার মাপে একটি কাগজ গোল করে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।তারপর দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।
তারপর কাগজটি উল্টিয়ে আবারো দুইপাশ থেকে ভাঁজ করে নিয়েছি। এভাবে চারটি বানিয়েছি।
আঠা দিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দিয়েছি।
আগে থেকে বানিয়ে রাখা উপরের অংশের সাথে নিচের অংশ লাগিয়ে দিয়েছি।
এখন নীল একটি কাগজ চিকন করে কেটে ড্রেসটির কোমরে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।
জেল কলম দিয়ে ড্রেসটির উপরে কিছু ডিজাইন এঁকেছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ড্রেসটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছেন।দেখতে অসাধারণ হয়েছে ড্রেসটি।এমন সুন্দর ড্রেস আমার জন্য পাঠিয়ে দিন আপু।আমার দুই মেয়ে আছে নিশ্বয় পছন্দ হবে তাদের।ধাপগুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন ভাল লেগেছে।
আপনার জন্য কি পাঠাবো আপু এমন সুন্দর ড্রেস পেলে আমি নিজেই তো কিনে নিতাম। আমার কাছেও খুবই ভালো লেগেছে এই ড্রেসটি। ছোট বাচ্চাদের এমন করে বানিয়ে দিলে খুব ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ড্রেস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রঙিন কাগজের তৈরি ড্রেস দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে এটা তৈরি করেছেন। এরকম ড্রেস মেয়েরা পড়লে সত্যিই অনেক বেশি সুন্দর দেখাবে বলে আমি মনে করি, ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া এই ড্রেসটি করতে অনেক সময় লেগেছে। কারণ নিচের ডিজাইনটি করতে বেশ কয়েকটি কাগজ কাটতে হয়েছে এবং ভাজ করতে হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে ড্রেস বানিয়েছেন। সত্যি আপনার ড্রেসটি অসাধারণ লাগলো আমার কাছে। একটি মেয়েকে বানিয়ে দিলে গায়ে দিলে অনেক সুন্দর দেখাবে। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু কোন মেয়েকে বানিয়ে এরকম ড্রেস পরালে খুব ভালো লাগবে দেখতে। আমার মেয়ে থাকলে তার জন্য বানিয়ে দিতাম। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছেন। খুব সুন্দর লাগছে ড্রেসটি। আপনার মেয়ে নেই তো কি হয়েছে আপু !!আমার মেয়ের জন্য পাঠিয়ে দেন। মনে হচ্ছে এঞ্জেলা অ্যাঞ্জেলা ড্রেস 👌👌। দারুন হয়েছে আপু।
কাগজের ড্রেসতো আর আপনার মেয়ে পড়তে পারবে না। এই ডিজাইন করে ওকে একটি সুন্দর জামা বানিয়ে দিয়েন আপু। খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ঠিক বলেছেন আপু এরকম ড্রেস বানিয়ে কোন মেয়ে বাচ্চাকে পরালে তাকে দেখতে খুবই কিউট লাগবে । ড্রেসটি একেবারে রিয়েল মনে হচ্ছে।আসলে আপু আপনার হাতের কাজ সত্যিই প্রশংসনীয়।আমার কাছে ড্রেসটি খুবই দারুন লেগেছে।এত সুন্দর একটি রঙিন কাগজের তৈরি ড্রেস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এই ড্রেসটি বানানোর পর আমার খুবই আফসোস লেগেছে যে আমার একটি মেয়ে নেই। আমার মেয়ে থাকলে এমন একটি ড্রেস বানিয়ে দিতাম। যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি দেখতে অসাধারণ হয়েছে। ছোট বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। রঙিন কাগজ দিয়ে যে কত কাজ করা যায় তা বলা মুশকিল। আমি ঠিক আপনার মতো রঙিন কাগজ দিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। আপনার নিখুঁত হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।
আপু আসলে আপনার মেয়ে না থাকার কারণে, মেয়ের প্রতি আকর্ষণ টা একটু বেশি। আসলে এটাই স্বাভাবিক। আমাদের যেটা থাকে না আমরা সেটার প্রতি একটু বেশি আগ্রহী হয়ে থাকি। তবে হ্যাঁ একদম ঠিক বলেছেন ড্রেসটা এত সুন্দর, আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। ভাবছি আমার মেয়ের জন্য পারলে একটা তৈরি করব। কি বলেন আপু তৈরি করলে তো নিশ্চয়ই ভালো লাগবে।
ঠিক বলেছেন আপু যার যেই জিনিস নেই তার সে জিনিসের প্রতি আকর্ষণ একটু বেশি থাকে। আপনার মেয়ের জন্য এরকম একটি ড্রেস বানিয়ে দিতে পারেন । খুব ভালো লাগবে পরলে । ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটি ড্রেস তৈরি করেছেন। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দেখে বোঝাই যাচ্ছে অনেক পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজটি করেছেন। এভাবে ড্রেস তৈরি করে বাচ্চাদের পড়ালে দেখতে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ একটি ইউনিক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু আপনার তুলনা হয়না বরাবর আপনি আমাদের মাঝে নতুন নতুন কাজ নিয়ে হাজির হন। এটাও অনেক সুন্দর হয়েছে খুব গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থপনা করেছেন শুভকামনা রইলো।
আপনি প্রতিনিয়ত আমার কাজগুলো দেখেন জেনে ভালো লাগলো। এভাবেই সব সময় উৎসাহ দিয়ে এবং মন্তব্য করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ড্রেস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রঙিন কাগজের তৈরি ড্রেস দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে এটা তৈরি করেছেন। এরকম ড্রেস মেয়েরা পড়লে সত্যিই অনেক বেশি সুন্দর দেখাবে বলে আমি মনে করি, ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া এই ড্রেসটি করতে অনেক সময় লেগেছে। কারণ নিচের ডিজাইনটি করতে বেশ কয়েকটি কাগজ কাটতে হয়েছে এবং ভাজ করতে হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে ড্রেস বানিয়েছেন। সত্যি আপনার ড্রেসটি অসাধারণ লাগলো আমার কাছে। একটি মেয়েকে বানিয়ে দিলে গায়ে দিলে অনেক সুন্দর দেখাবে। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু কোন মেয়েকে বানিয়ে এরকম ড্রেস পরালে খুব ভালো লাগবে দেখতে। আমার মেয়ে থাকলে তার জন্য বানিয়ে দিতাম। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছেন। খুব সুন্দর লাগছে ড্রেসটি। আপনার মেয়ে নেই তো কি হয়েছে আপু !!আমার মেয়ের জন্য পাঠিয়ে দেন। মনে হচ্ছে এঞ্জেলা অ্যাঞ্জেলা ড্রেস 👌👌। দারুন হয়েছে আপু।
কাগজের ড্রেসতো আর আপনার মেয়ে পড়তে পারবে না। এই ডিজাইন করে ওকে একটি সুন্দর জামা বানিয়ে দিয়েন আপু। খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ঠিক বলেছেন আপু এরকম ড্রেস বানিয়ে কোন মেয়ে বাচ্চাকে পরালে তাকে দেখতে খুবই কিউট লাগবে । ড্রেসটি একেবারে রিয়েল মনে হচ্ছে।আসলে আপু আপনার হাতের কাজ সত্যিই প্রশংসনীয়।আমার কাছে ড্রেসটি খুবই দারুন লেগেছে।এত সুন্দর একটি রঙিন কাগজের তৈরি ড্রেস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এই ড্রেসটি বানানোর পর আমার খুবই আফসোস লেগেছে যে আমার একটি মেয়ে নেই। আমার মেয়ে থাকলে এমন একটি ড্রেস বানিয়ে দিতাম। যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি দেখতে অসাধারণ হয়েছে। ছোট বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। রঙিন কাগজ দিয়ে যে কত কাজ করা যায় তা বলা মুশকিল। আমি ঠিক আপনার মতো রঙিন কাগজ দিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। আপনার নিখুঁত হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া এমন ড্রেস কোন ছোট বাচ্চা পেলে খুবই খুশি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আসলে আপনার মেয়ে না থাকার কারণে, মেয়ের প্রতি আকর্ষণ টা একটু বেশি। আসলে এটাই স্বাভাবিক। আমাদের যেটা থাকে না আমরা সেটার প্রতি একটু বেশি আগ্রহী হয়ে থাকি। তবে হ্যাঁ একদম ঠিক বলেছেন ড্রেসটা এত সুন্দর, আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। ভাবছি আমার মেয়ের জন্য পারলে একটা তৈরি করব। কি বলেন আপু তৈরি করলে তো নিশ্চয়ই ভালো লাগবে।
ঠিক বলেছেন আপু যার যেই জিনিস নেই তার সে জিনিসের প্রতি আকর্ষণ একটু বেশি থাকে। আপনার মেয়ের জন্য এরকম একটি ড্রেস বানিয়ে দিতে পারেন । খুব ভালো লাগবে পরলে । ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটি ড্রেস তৈরি করেছেন। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দেখে বোঝাই যাচ্ছে অনেক পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজটি করেছেন। এভাবে ড্রেস তৈরি করে বাচ্চাদের পড়ালে দেখতে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ একটি ইউনিক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এই ড্রেসটি বানাতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।