লোইট্টা মাছ ফ্রাই
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে লোইট্টা মাছের ফ্রাই রেসিপি শেয়ার করবো। লোইট্টা মাছ সবসময় শুটকি খেয়েছি। তাজা লোইট্টা মাছ কখনো খাওয়া হয়নি। অনেকের কাছে শুনেছি তাজা লোইট্টা মাছ নাকি খুব মজা লাগে। এজন্য সেদিন বাজার থেকে লোইট্টা মাছ আনিয়েছিলাম। পরে এভাবে ফ্রাই করেছিলাম। খেতে খুবই মজা লেগেছিল লোইট্টা মাছ ফ্রাই। সময় সুযোগ হলে এভাবে ফ্রাই করে খেয়ে দেখতে পারেন। খুবই মজা লাগবে। লোইট্টা মাছ ফ্রাই যে এত মজা লাগে আগে জানতাম না। যাইহোক আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
সরিষা বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ময়দা
কনফ্লাওয়ার
লবণ
তেল
প্রথমে মাছগুলোকে ভালোমতো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এখন মাছের মধ্যে প্রথমে সরিষা বাটা এবং পরে আদা বাটা রসুন বাটা দিয়েছি।
তারপর সব গুড়া মশলা দিয়ে ভালোমতো মেরিনেট করে রেখে দিয়েছি।
আরেকটি বাটিতে ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে গুড়া মশলা দিয়েছি।
সেখান থেকে সামান্য একটু গুঁড়া নিয়ে পানি দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।
এখন এক টুকরা মাছ নিয়ে গুলানো পানির মধ্যে ভিজিয়ে ময়দার সঙ্গে গড়িয়ে নিয়েছি।
একই রকম ভাবে সবগুলো গড়িয়ে নিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছগুলো ভালোমতো ভেঁজে নিয়েছি। তারপর একটি প্লেটে উঠিয়ে রেখেছি।
এখন পরিবেশনের জন্য একটি প্লেটে নিয়েছি। এভাবে আমার মাছ ফ্রাই হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

এতদিন অনেক রকমের চিকেন ফ্রাই দেখেছি তবে লোইট্টা মাছ ফ্রাই করে খাওয়া যায় সে সম্পর্কে কোন আইডিয়া ছিল না। লোইট্টা মাছের ফ্রাই রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হবে। তেলেভাজা মুচমুচে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
এবার তো আইডিয়া হয়ে গেল তাহলে দেরি কেন বাসায় এভাবে বানিয়ে খেয়ে ফেলুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
লোইট্টা মাছ কখনো খাওয়া হয়নি। সকাল সকাল এমন মাছের ফ্রাই দেখে লোভ সামলানো মুশকিল।তবে এই মাছ গুলো এদিকে মনে হয় পাওয়া যায় না। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও প্রথম লইট্টা মাছ খেয়েছিলাম। বেশ মজা লেগেছিল খেতে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
লোইট্টা মাছের শুটকি খেয়েছি কিন্তু তাজা মাছ আমারও খাওয়া হয়নি অবশ্য।লোইট্টা মাছের ফ্রাই তো খাওয়াই হয়নি, তবে আপনার পোস্টে দেখে মনে হচ্ছে এরকম ভাবে ফ্রাই করে খেলে ভীষণ ভালো লাগবে। সেই সাথে বিকেলের নাস্তার জন্য চমৎকার একটি আইটেম। যেহেতু রেসিপিটি তৈরি করার রন্ধন প্রণালী পুরোটাই পোস্টে বর্ণনা করেছেন তাই আপনার পোস্ট দেখে বাসায় তৈরী করার চেষ্টা করে দেখবো ।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
লইট্টা মাছের শুটকি আমি অনেক খেয়েছি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
এই রেসিপিটা আমার খুবই পছন্দের। লোইট্টা মাছ ফ্রাই কক্সবাজার ছাড়া চিন্তা করা যায় না। তবে আপনি বাসায় বানিয়ে ফেললেন। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।
এই রেসিপিটি আপনার পছন্দ জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
তাজা লোইট্টা আমাদের এলাকায় একদমই পাওয়া যায় না।শুটকি লোইট্টা পাওয়া যায় শুধু।আপনি চমৎকার সুন্দর করে লোইট্টা মাছ ফ্রাই করেছেন যা ভীষণ চমৎকার লোভনীয় হয়েছে। অসাধারণ সুন্দর একটি রেসিপি।আপনি ফ্রাই করেছেন পাকোড়ার মতো করে তাই খেতে অনেক সুস্বাদু হয়েছে তা বুঝতে পারছি।ধাপে ধাপে লোইট্টা মাছের রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
লইট্টা মাছগুলো সামুদ্রিক এলাকায় বেশি পাওয়া যায়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে এখন পর্যন্ত কোন দিন মাছের ফ্রাই রেসিপি কোন দিন খাওয়া হয়নি। আপনার তৈরি করা লোইট্টা মাছের ফ্রাই রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনার মাধ্যমে আজকে নতুন একটি রেসিপি দেখতে পেরে বেশ ভালো লাগলো। রেসিপি টি বেশ দারুন ভাবে সম্পন্ন করেছেন।
কি বলেন যে কোন মাছের ফ্রাই খেতে তো খুবই মজা। সময় সুযোগ হলে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি।
এই মাছ কখনও খাওয়া হয়নি। আজ আপনার পোস্ট দেখে মনে হচেছ একবার রান্না করে খেয়ে দেখা উচিত। আপনি বেশ দারুন করে আজকের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই কিন্তু বেশ লোভ হচ্ছে। ধন্যবাদ এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
এই মাছ যেহেতু খাওয়া হয়নি তাহলে একবার বাসায় খেয়ে দেখবেন আপু ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
লোইট্টা মাছ আমার কখনো খাওয়া হয়নি। লোইটা মাছ ফ্রাই করেছেন আজ আপু আপনি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। রেসিপির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপু আপনি। মজাদার এই রেসিপি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন মজাদার ছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে।