এলোমেলো কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। সব সময় একটা বিষয়বস্তু সিলেক্ট করে সেই বিষয়বস্তুর উপরে ফটোগ্রাফ শেয়ার করি। আজকে সব ধরনের বিষয় মিলিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফুল,ফল প্রাকৃতিক সৌন্দর্য। এরকম এলোমেলো ফটোগ্রাফিগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে। তা দেখে ফটোগ্রাফি করার উৎসাহ আরও বেড়ে যায়। আগে খুব একটা ফটোগ্রাফি করার উৎসাহ ছিল না। কিন্তু এখন মাঝেমধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে। আর আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আরো বেশি ভালো লাগে। যাই হোক আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।
উপরের এই লেবুগুলো আমাদের ফরিদপুরের বাসায় গিয়ে ছাদে থেকে তুলেছিলাম। আম্মা অনেক বড় একটা ড্রামের মধ্যে লেবু গাছ লাগিয়েছে। অনেকগুলো লেবু ধরেছিল তখন। দেখেই ফটোগ্রাফি করেছিলাম। এই আমগুলোর ফটোগ্রাফিও বাসায় থেকেই করেছিলাম। আমগুলো অবশ্য পাশের বাসার গাছে ধরেছিল। এখন তো এই অসময়ের কাঁচা আম দেখে খেতে ইচ্ছা করছে। আপনাদের কি অবস্থা হবে জানিনা। নিচের ফুলটির লজ্জাবতী গাছের ফুল। লজ্জাবতী গাছ ইদানিং রাস্তাঘাটের সাইড দিয়ে অনেক দেখা যায়। তাছাড়া এরকম ফুল ধরে থাকে খুব ভালো লাগে দেখতে। ফুলগুলো কাছ থেকে দেখলে খুব সুন্দর দেখা যায়।
এই ফটোগ্রাফি দুটি স্কুলের ওই দিক থেকে করেছিলাম। উপরের ফটোগ্রাফি স্কুলের পাশে মাঠ থেকে করেছিলাম। এখন অবশ্য মাঠটি ভর্তি করে ফেলেছে। হয়তো বাড়ি করবে। তার পাশেই এরকম বড় বড় বেশ কিছু লেক রয়েছে। সবগুলো লেক এরকম পদ্ম ফুল দিয়ে ভর্তি হয়েছিল। লেক বা পুকুরে যখন পদ্মফুল ফুটে থাকে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে।
উপরের লাল ফলটি জংলি গাছের ফল। এই ফলগুলো ছোটবেলায় দেখে খুব ভয় পেতাম। এগুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যেত ছোটবেলায় এরকম কথা শুনেছিলাম। আসলে সত্যি কি না জানিনা। আর নিচের ফুলটি রুয়েলিয়া ফুল। অলকানন্দা ফুলের মত দেখতে অনেকটা। এরকম বেগুনি কালারের ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে। ফুলের কালারটাও খুব সুন্দর। একদম নিচে লাল ফুলটির নাম আমার জানা নেই। কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।
এই ছিল আমার খুব সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | I Phone 15 Pro Max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

সবমিলিয়ে আপনার ফটোগ্রাফির পর্বটা উপভোগ করেছি। লেবুর গাছ ছাদে চাষ করা যায় সহজেই! এটা আমাদের প্রয়োজনীয় একটি সবজি। তাছাড়া অসময়ে আম দেখে লোভই লাগলো।
আমার ফটোগ্রাফি পর্ব আপনি উপভোগ করেছেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে চমৎকার কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল।সব থেকে বেশি ভালো লেগেছে ব্যক্তিগত ভাবে আমার কাছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফিটি। বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।
আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার চোখ জুড়ানো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে সবগুলো ফটোগ্রাফির মধ্যে বেগুনি কালারের ছোট ফুল এবং লাল টকটকে ফুলের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বেগুনি কালারের ফুল আপনার বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
এলোমেলো ফটোগ্রাফি মানেই হচ্ছে মনের ভালোলাগার অন্যতম একটি মাধ্যম। কেননা এলোমেলো ফটোগ্রাফির মধ্যে ভিন্ন ধরনের কিছু চমৎকার চিত্র উপভোগ করা যায়। যেমনটা আপনার পোস্টে প্রতিটি ফটোগ্রাফি আমাকে মন থেকে মুগ্ধ করে ফেলেছে। আমগুলি হচ্ছে কাটিমন আম আমাদের বাসাতেও হয়েছে। আর ইন্টারেস্টিং ফটো হল জংলি ফলের ফটোগ্রাফিটি। এক সময় আমিও এই ফলকে নিয়ে অনেক ভয় পেতাম। খেলেই নাকি মানুষ পাগল হয়ে যায়, একটি আশ্চর্যজনক কথা। সে যাই হোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে আপু।
ঠিক বলেছেন ভাইয়া এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। ভালোই লাগে সেজন্য। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এলোমেলো ফটোগ্রাফির মাঝে চমৎকার কিছু গোছালো ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি পোস্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির মাধ্যমে যেমন নিজের দক্ষতা প্রকাশ পায়। তার পাশাপাশি ফটোগ্রাফি গুলো ও সুন্দর একটি গ্যালারির রূপ পায়।
ফটোগ্রাফি পোস্টগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। কারণ এগুলো ফটোগ্রাফির মধ্যে আমরা বিভিন্ন ফটোগ্রাফি উপভোগ করতে পারি।যাইহোক সবার শেষের ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। সেজন্যই শেয়ার করা। ধন্যবাদ আপনাকে।
এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক চমৎকার ভাবে করেছেন। কাঁচা আম দেখে তো ইচ্ছে করছে গাছ থেকে পেড়ে নিয়ে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলি।
কাচা আম দেখে আমারও খেতে ইচ্ছা করছিল আপু। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি দেখতে ভালো লেগেছে। বিশেষ করে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে দারুন হয়েছে। তাছাড়াও আপনি প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপু আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।
ইদানিং লজ্জাপতি ফুল অনেক দেখা যায়। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।