রঙিন কাগজের জবা ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়। আর এ ধরনের রঙিন ফুলগুলো তৈরি করলে দেখতে খুব চমৎকার লাগে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি করেছি। শুরুতে ভেবেছিলাম যে খুব সহজেই ফুলটি তৈরি করা যাবে। কিন্তু বানাতে বসে বুঝতে পেরেছি কতটা কঠিন। তাছাড়া অনেক সময় লেগেছে এই ফুলটি বানাতে। রঙিন কাগজ নিয়ে বসলে একসঙ্গে কয়েকটি ডাই বানিয়ে রাখি। কিন্তু এই ফুল বানাতে এত সময় লেগেছিল যে আর কোন কিছু বানাতে পারিনি। কিন্তু ফুলটি বানানোর পর খুব ভালো লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240821201118.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
    • কাঁচি
      • আঠা
        • রং পেন্সিল


প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240821194622.jpgIMG20240821194631.jpg

তারপর আরো একবার কোনা করে ভাঁজ করেছি। আবারো কোনা করে ভাঁজ করেছি।


IMG20240821194717.jpgIMG20240821194735.jpg

নিচের অংশ গোল করে কেটে নিয়েছি।


IMG20240821194743.jpgIMG20240821194839.jpg

সম্পূর্ণ ভাঁজটি খুলেছি। তারপর এক সাইড থেকে কোনা করে কেটেছি।


IMG20240821194849.jpgIMG20240821195004.jpg

আরো এক সাইডে একটু কোনার মত করে কেটেছি। একটি পেন্সিল দিয়ে ফুলটি চারপাশে ঘুরিয়ে বাঁকা করে নিয়েছি।


IMG20240821195037.jpgIMG20240821195140.jpg

এখন আঠা দিয়ে একপাশের সঙ্গে আরেক পাশ লাগিয়ে দিয়েছি। তারপর পাতার মাথার দিকে আঠা দিয়ে কোনা করে লাগিয়েছি।


IMG20240821195211.jpgIMG20240821195257.jpg

দুটি হলুদ কাগজ নিয়েছি। একটি গোল করে মুড়িয়ে নিয়েছি। আর একটি সাইড দিয়ে চিকন করে কেটেছি এবং লাল রং করেছি।


IMG20240821195407.jpg


সবুজ একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি।


IMG20240821195534.jpgIMG20240821195744.jpg

সবুজ লম্বা একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি নিচের ছবির মত করে।


IMG20240821200011.jpgIMG20240821200113.jpg

সবুজ চার কোনা ছোট একটি কাগজ নিয়ে কোনা করে ভাঁজ করেছি। আরো একবার কোনা করে ভাঁজ করে কেটে নিয়েছি নিচের ছবির মত করে।


IMG20240821200158.jpgIMG20240821200243.jpg

তারপর ভাঁজগুলো খুলে লম্বা গোল মোড়ানো কাগজটির মাথার দিকে কেটে দিয়েছি।


IMG20240821200320.jpgIMG20240821200339.jpg

সবুজ লাঠিটা ফুলের নিচে লাগিয়ে দিয়েছি। হলুদ কাগজটি গোল করে মুড়িয়ে ফুলের উপরে লাগিয়ে দিয়েছি।


IMG20240821200634.jpgIMG20240821200636.jpg

আরো একটি কাগজ নিয়ে পাতার মতো করে একে সাইড দিয়ে কেটে নিয়েছি।


IMG20240821200747.jpgIMG20240821200910.jpg

পাতাগুলো ফুলের দুই সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240821201056.jpg


এভাবে আমার জবা ফুল তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এই ফুলটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা ফুল।

 last year 

IMG_3951.png

IMG_3949.png

IMG_3950.png

 last year 

রঙিন কাগজ কেটে কেটে কত সুন্দর একটি জবা ফুল তৈরি করেছেন আপু। অসাধারণ এই জবা ফুলটি আপনি তৈরি করেছেন দেখলেই ভীষণ অবাক হচ্ছি। এই জবা ফুলের পাপড়ি গুলি আমার সব থেকে ভালো লাগলো। আপনি যে খুব নিখুঁতভাবে জবা ফুলটি তৈরি করার চেষ্টা করেছেন তা আপনার কাজটি দেখলেই বোঝা যাচ্ছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি করার আইডিয়া অনেক সুন্দর ছিল। আমিও একবার তৈরি করেছিলাম রঙিন কাগজ দিয়ে জবা ফুল। এরকম ভাবে বেশ কয়েকটা ফুল তৈরি করে, ফুলদানি মধ্যে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই জবা ফুল তৈরি করতে পারবে।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে দারুণ একটি জবা ফুল তৈরি করছেন আপু। জবা ফুল আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। আর আপনার তৈরি করা জবা ফুল দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে জবা ফুল তৈরি করার পদ্ধতি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজের জবা ফুল তৈরি অসাধারণ হয়েছে। আপনার আজকের ডাই পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দরভাবে ফুল তৈরি করেছেন আমার কাছে দারুন লেগেছে।

 last year 

ওয়াও রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি জবা ফুল তৈরি করেছেন। প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না, এটা নকল ফুল। ফুলের কলিটা খুব সুন্দর ভাবেই তৈরি করেছেন। ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমারও এই ধরনের জিনিস তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 last year 

খুব চমৎকার একটা জবা ফুল তৈরি করেছেন আপু। দেখে মনে হচ্ছে সত্যি কারের একটা জবা ফুল। ওগুলো তৈরি করা আসলেই অনেক সময়ের ব্যাপার। ভালো লাগলো আপনার অরিগামি পোস্ট দেখে। এত সুন্দর জবা ফুল তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62707.17
ETH 1653.06
USDT 1.00
SBD 0.41