রঙিন ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। আগে একসময় অনেক ম্যান্ডেলার আর্ট করতাম। ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তারপরে ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করা শুরু করেছি। তখন থেকে ম্যান্ডেলা আর্ট খুব একটা করা হয় না। কিন্তু মাঝেমধ্যে আবার যখন ম্যান্ডেলার আর্টগুলো করতে বসি তখন বেশ ভালো লাগে। এই আর্টগুলো যদিও অনেক সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়, কিন্তু আর্ট শেষ হলে দেখতে খুব চমৎকার লাগে। তাছাড়া যে ম্যান্ডেলার আর্টগুলো পেন্সিল, কম্পাস এবং স্কেল দিয়ে মেপে করা হয় সেগুলো বেশি সুন্দর হয়। কারণ প্রতিটি ডিজাইন সমান হয়। আজকের ম্যান্ডেলার আর্টটি কালারফুল করার চেষ্টা করেছি ভিন্নতা আনার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG20240819201838.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কম্পাস
কলম



প্রথমে ছোট বড় কতগুলো বৃত্ত এঁকেছি। বৃত্তের মাঝে কতগুলো দাগ দিয়েছি মেপে।


IMG20240819194918.jpgIMG20240819195302.jpg

ভিতরে দুই ঘর মিলিয়ে ছোট পাতা এঁকেছি।। তার বাইরের দিকে তার থেকে এক সাইজ বড় পাতা এঁকেছি।


IMG20240819195606.jpgIMG20240819195709.jpg

তারও বাইরের ঘরগুলোতে আরো এক সাইজ বড় করে পাতা এঁকেছি। মাঝের ঘরে লাল রং করেছি।


IMG20240819195803.jpgIMG20240819200144.jpg

দ্বিতীয় ঘরের পাতার ভেতরে ছোট ছোট আরো কিছু পাতা এঁকেছি। তার বাইরের ঘরগুলোতে লাল রং করেছি।


IMG20240819200527.jpgIMG20240819200711.jpg

তারপর ভিতরে আরও কিছু ডিজাইন করে ভরাট করেছি। তার বাইরে আবারো রং করেছি।


IMG20240819201325.jpgIMG20240819201605.jpg

বাইরের দিকে আরো কিছু লাল কলম দিয়ে ডিজাইন করেছি। সব শেষ আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240819201727.jpgIMG20240819201731.jpg

IMG20240819201748.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন মেন্ডেলা গুলো দেখতে খুবই সুন্দর লাগে।খুব চমৎকার হয়েছে আপনার অংকন করা মেন্ডেলা টা প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার ভাবে আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_2797.png

IMG_2798.png

IMG_2799.png

 2 years ago 

রঙিন ম্যান্ডালার আর্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। পারফেক্ট রং করেছেন। লাল রং ব্যবহার করার কারনে ফুলের ম্যান্ডালার আর্ট ফুটে উঠেছে। আশাকরি সবার ভালো লাগবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন ম্যান্ডেলার আর্ট দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে। এগুলো আমার অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর আর্ট করার চেষ্টা করি। আপনাদের ভাও লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট এর বিভিন্ন ধরনের ডিজাইন থাকে যার কারণে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। রং করার ফলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্টের অসংখ্য ডিজাইন আছে। এগুলো দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা রঙিন ম্যান্ডালার আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন। আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

আমার আর্ট টি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার সুন্দর রঙিন ম্যান্ডালার আর্ট করেছেন। চমৎকার সুন্দর হয়েছে ম্যান্ডেলাটি।এই ম্যান্ডেলা করতে অনেক ধৈর্য ও সময় লেগেছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে ম্যান্ডেলা টি করেছেন। লাল কালো রং করাতে এটি বেশ সুন্দর হয়েছে। আর আঁকানোর ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছেও মনে হয়েছে লাল কালো হওয়ার কারণে বেশি ফুটে উঠেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আসলেই আপনি অনেক সুন্দর ভাবে মেন্ডেল আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন ।এটি দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করার মত সময় হয় না। এজন্য এখন আর তেমন একটা আর্ট করা হয় না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42