নারিকেল এর দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে নারকেলের দুধ দিয়ে চিংড়ির রেসিপি শেয়ার করবো। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অন্যরকম মজা লাগে। আবার অনেক সময় নারকেল দিয়েও রান্না করা যায়। নারকেলের দুধ আগে থেকে বের করে রেখেছিলাম। কুড়ানো নারকেল কে গরম পানিতে ভিজিয়ে ছেকে নিলেই নারকেলের দুধ তৈরি হয়ে যায়। একবারে বেশি করে তৈরি করে ডিপে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যায়। চিংড়ি মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যেভাবেই রান্না করা হোক না কেন খুব মজা হয়। যাইহোক আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে।



IMG20241004113959.jpg



চিংড়ি মাছ
নারিকেলের দুধ
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুড়া
মরিচের গুঁড়া
জিরা গুঁড়া
লবণ
তেল


GridArt_20250105_221555959.jpg



প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ কাঁচামরিচ ভেঁজে নিয়ে চিংড়ি গুলো দিয়ে দিয়েছি।


IMG20241004112045.jpgIMG20241004112234.jpg

পিঁয়াজের সঙ্গে চিংড়িগুলো ভালোমতো ভেঁজে নিয়ে বাটা মশলা দিয়েছি।


IMG20241004112311.jpgIMG20241004112530.jpg

বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুড়া মসলা দিয়ে আবার সবকিছু ভালোমতো কষিয়ে নিয়েছি।


IMG20241004112642.jpgIMG20241004112750.jpg

এখন নারিকেলের দুধ দিয়ে আবারো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20241004113050.jpgIMG20241004113147.jpg

তারপর পরিবার মত পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য। রান্না প্রায় হয়ে গেলে জিরা গুড়া দিয়েছি।


IMG20241004113241.jpgIMG20241004113717.jpg

আরেকটু রান্না করে ঝোল শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20241004113905.jpg


IMG20241004113947.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

মাছের মধ্যে চিংড়ি মাছ আমার খুব খুব পছন্দের। আপনি ঠিকই বলেছেন, চিংড়ি মাছের যেভাবে রান্না করা যাক না কেন খেতে ভীষণ সুস্বাদু হয়। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়। এর আগে আমি খেয়েছি নারিকেলের দুধ দিয়ে রান্না করা চিংড়ি মাছ। চিংড়ি মাছের একটি সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। দেখতে খুবই লোভনীয় লাগছে। লোভনীয় এবং সুস্বাদু রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

মাছের মধ্যে চিংড়ি মাছ আপনার পছন্দের জন্য খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

👍


IMG_20250202_034133_113.jpg

Your comment made us smile
Thanks for spreading light & engagement.
We wish you a colourful and lovely day
🍀♥️

 last year 

যদিও চিংড়ি মাছ আমার কাছে বেশ প্রিয়। কিন্তু এমন করে নারিকেলের দুধ দিয়ে আমি কখনও খেয়ে দেখিনি। তবে আপনার করা আজকের রেসিপি দেখে তো বেশ মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুন্দর করে লোভনীয় এই রেসিপিটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

এরপরে নারকেলের দুধ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে আশা করি।

 last year 

ঠিক বলেছেন চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আর তার মধ্যে যদি হয় এভাবে লোভনীয় করে খাবার তাহলে তো একেবারে জিভে জল এসে যায়। আমার খুব পছন্দের একটি মাছ ও পছন্দের একটি রেসিপি। এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে। আজ আপনার রেসিপিটি দেখে একটু খেয়ে নিতে ইচ্ছে করছে। নারকেলের দুধ অনেকদিন কিভাবে ফ্রিজে সংগ্রহ করা যায়। তা শিখে নিলাম।

 last year 

এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। আর নারকেলের দুধ বের করে আমি তো ডিপে রেখে দেই। বেশ কিছুদিন ভালোই থাকে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

অনেক মজাদার ভাবে নারিকেলের দুধ দিয়ে আপনি চিংড়ি মাছের এই ভুনা রেসিপি তৈরি করেছেন। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল।

 last year 

ঠিক বলেছেন আপু এভাবে চিংড়ি মাছ খেতে সবাই খুব পছন্দ করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আসলে চিংড়ি মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নারিকেল এর দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া চিংড়ি মাছ যে পদ্ধতিতেই রান্না করা হোক না কেন খেতে বেশ মজা হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

IMG_3709.png

IMG_3707.png

IMG_3708.png

 last year 

এই ধারার রেসিপিগুলো সব সময় রুচি সম্পন্ন হয়ে থাকে। খুবই সুন্দরভাবে আপনি রান্নার কাজ সম্পন্ন করেছেন। অনেক ভালো লেগেছে আপনার প্রস্তুত করা চিংড়ি মাছ রান্না। দেখে মনে হল অনেক সুস্বাদু হয়েছে।

 last year 

আমার রেসিপিটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে এই ধরনের চিংড়ির মালাইকারি আমার অনেক বেশি প্রিয়। আর বাড়িতে যখন চিংড়ির মালাইকারি হয় তখন আমার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। আপনি খুব সুন্দর করে এই রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া এরকম চিংড়ির মালাইকারি হলে আর কিছু দরকার পড়ে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

নারিকেল এবং দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। নারিকেল এর মালাই আমার খুব প্রিয়। আসলে চিংড়ি মাছের সাথে অন্য কিছুর মিশ্রণ করে রেসিপি তৈরি করলে খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপিটি আপনি পর্যায়ক্রমে শেয়ার করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন ভাইয়া। ভালো লাগবে আশা করি।

 last year 

চিংড়ি মাছ আমারও অসম্ভব প্রিয়। যেভাবেই করা হোক না কেন আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তবে এখন পর্যন্ত কখনো নারিকেলের দুধ দিয়ে ট্রাই করা হয়নি। নারকেল বাটা দিয়ে রান্না করা হয়েছিল। আপনার রেসিপিটা দেখেই তো লোভ লাগছ আপু। এখনই খেতে ইচ্ছা করছে।

 last year 

চিংড়ি মাছ মনে হয় সবারই কম বেশি অনেক পছন্দের। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47