সিঁড়ির থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্ট গুলো আঁকতে আমার কাছে খুবই ভালো লাগে। এক সময় অনেক থ্রিডি আর্ট করতাম। এখন তেমন একটা করা হয় না। আসলে এখন কোন ধরনের আর্টই খুব একটা করা হয় না। সময় পাচ্ছিনা একদমই। এই আর্টটি অনেক দিন আগে করে রেখেছিলাম। তার জন্য এখন শেয়ার করতে পারছি। কিছু কিছু থ্রিডি আর্ট আছে আঁকার পরে ছবি তুলতে গেলে খুব ঝামেলা হয়। আবার কিছু থ্রিডি আর্ট খুব সহজে ছবি তোলা যায়। আজকের আর্টটির খুব একটা ঝামেলা হয়নি ছবি তুলতে। সহজেই ছবি তুলতে পেরেছি। যাই হোক আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
স্কেল
রাবার
প্রথমে ডান সাইডে একটি চার কোনা বক্স এঁকেছি। তারপর নিচের সাইডে লম্বা করে দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি।
তারপর ভিতরে মিলিয়ে দিয়েছি এবং নিচের দিকে সিঁড়ির মতো এঁকেছি।
সিঁড়ির চারপাশ দিয়ে আরো বেশ কিছু দাগ দিয়েছি।
আরো কতগুলো সিঁড়ির মতো এঁকে ভিতরে কিছু কিছু অংশ কালো রং করেছি।
বাকি অংশগুলো কলম দিয়ে গাঢ় করেছি এবং কিছু কিছু জায়গায় পেন্সিল দিয়ে রং করেছি।
পেন্সিলের রংগুলো ঘষে মিশিয়ে দিয়ে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

আপু আপনার আর্টগুলো কিন্তু আমার কাছে দারুন লাগে। আপনি দারুন সুন্দর করে প্রতিটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আজও কিন্তু সিঁড়ির থ্রিডি আর্ট অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে বেশ দারুন লাগলো আপু।
আপনি সবসময় আমার আর্ট গুলো দেখে সুন্দর মন্তব্য করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কমিউনিটিতে কাজ করার শুরু থেকেই আপনার শেয়ার করা এই থ্রিডি আর্ট গুলো মাঝে মাঝে দেখতাম। আপনি চমৎকার আর্ট করতে পারেন আজকের এই থ্রিডি আর্ট বেশ ভালো লেগেছে। কিভাবে এমন সুন্দর সিঁড়ির থ্রিডি আর্ট অঙ্কন করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আগে অনেক বেশি থ্রিডি আর্ট করতাম। এখন তেমন একটা করা হয় না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে সিঁড়ির থ্রিডি আর্ট শেয়ার করেছেন। আমার কাছে থ্রিডি আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি প্রতিটি স্টেপে স্টেপে উপস্থাপন করেছেন দেখে তো আমি ও শিখে ফেললাম আপু। ধন্যবাদ আপনাকে
আমার করা থ্রিডি রত গুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনার আঁকা থ্রিডি আর্ট আগেও দেখেছি। খুবই ভালো লাগল এবারেও। কী নিখুত ভাবে করেছেন। ধাপে ধাপে আঁকার পদ্ধতি শেয়ার করে নেওয়ার ফলে আর্টটি যেন খুবই সহজ মনে হচ্ছে। তবে আপনার দক্ষতার প্রশংসা করি। খুব সুন্দর হয়েছে আপু।
প্রতিটি আর্ট নিখুঁতভাবে করার চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর একটি আর্টের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।সিঁড়ির থ্রিডি অংকন করার প্রক্রিয়াটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বর্ণনা গুলো সুন্দর ভাবে দেয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
এই ধরনের থ্রিডি আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে থ্রিডি আর্ট গুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের আর্ট গুলো খুব ধীরে ধীরে করতে হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
এটা সত্যি থ্রি ডি আর্ট গুলোর ফটোগ্রাফিটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি আজ সিঁড়ির থ্রিডি আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে এ ধরনের আর্ট গুলো ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর ভাবে আর্টটি তুলে ধরেছেন আমাদের মাঝে।
আজকে থ্রিডি আর্টের ফটোগ্রাফি করতে খুব একটা কষ্ট হয়নি। যাই হোক ধন্যবাদ আপনাকে।
থ্রিডি আর্ট গুলি দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখায়। সেই সাথে এই আর্ট গুলি করতে হয় একদম নিখুঁতভাবে। একটু কম বেশি হলেই আর্ট এর বারোটা বেজে যায়। সেই প্রেক্ষিতে আপনি কিন্তু আপনার নিখুঁত আর্ট দক্ষতার পরিচয় দিয়েছেন আজকের থ্রিডি আর্টটির মধ্য দিয়ে। সিঁড়ির থ্রিডি আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য ।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো দেখতে খুব সুন্দর লাগে। এজন্য এই আর্ট করা। ধন্যবাদ মন্তব্যের জন্য।