বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-২২ (London zoo)
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লন্ডন জু এর ৬ষ্ঠ পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লায়ন ও টাইগার। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিছু পশুপাখি এবং তার চারপাশের পরিবেশের কিছু ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
উপরের ফটোগ্রাফিগুলোতে লাল ও নীল রংয়ের সমন্বয়ে সুন্দর দুটি পাখি দেখতে পাচ্ছেন। গঠনে অনেকটা টিয়া পাখির মত, কিন্তু লেজ অনেক বড়। এখানে হাঁটতে হাঁটতে আমাদের চোখে এই চমৎকার পাখি দুটি চোখে পড়ল যা দুটি মেয়ে তাদেরকে নিয়ে নানান ধরনের খেলা দেখাচ্ছে। আর তাদের কার্যক্রম গুলো মাইকের সাহায্যে সবাইকে শোনাচ্ছে। সবাই খুব ইনজয় করছিল ওই মুহূর্তগুলো। আমরাও সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তাদের খেলাগুলো উপভোগ করছিলাম এবং কথাগুলো শুনছিলাম।
উপরের ফটোগ্রাফিগুলোতে দেখুন কত সুন্দর ভঙ্গিতে একটি মেয়ের মূর্তি।সে একটি পাখিকে তাঁর হাতের উপরে রেখে দিয়েছে। আর তার নিচে একটি পানির ফোয়ারা।কত সুন্দর করে পানি পড়ছে।দেখতে খুবই চমৎকার লাগছিল। অনেকেই এই মূর্তিটির সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি নিচ্ছিল।
এরপর অনেক হাঁটাহাঁটি করার পর আমরা সকলেই অনেক ক্ষুধার্ত হয়ে পড়ি। যেহেতু চিড়িয়াখানার ভিতরে বড় একটি রেস্টুরেন্ট ছিল তাই আমরা সেখানে ঢুকে পড়লাম।কিন্তু প্রবলেম হলো সেখানে হালাল খাবারের খুবই অভাব। অনেক লোভনীয় লোভনীয় খাবার সেখানে ছিল কিন্তু সেগুলো হালাল ছিল না। তাদেরকে বললাম আমাদের হালাল কিছু খাবার দেওয়া যায় কি না? কি আর করা অবশেষে একটি পিজ্জা এবং কিছু চিপস ও বিনস পেয়ে গেলাম। যদিও পিজ্জা তেমন কোনো স্বাদের ছিল না।কিন্তু কি আর করা ক্ষুধার মধ্যে ওগুলোই খেতে অনেক ভালো লেগেছে।
বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আগামী পর্বে লন্ডন জু এর আরও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
| Location |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
লন্ডন জু ঘোরাঘুরি নিয়ে শেয়ার করা এই ষষ্ঠ পর্বে আমরা বেশ কিছু পশু পাখি এবং আশেপাশের সুন্দর পরিবেশ এর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ পেলাম । যেগুলো দেখে বেশ ভালো লাগলো। আপু টিয়া পাখির মতো দেখতে লাল ও নীল কালারের ওই পাখিগুলোকে কি পাখি বলা হয় ? যাইহোক, বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে চিড়িয়াখানায় গিয়ে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন যা বুঝতে পারলাম। জু এর রেস্টুরেন্টে দেখা লোভনীয় খাবারগুলো হালাল না হওয়ায় খেতে পারলেন না, জেনে আফসোস লাগলো।
গত পর্বে শেয়ার করা লায়ন এবং টাইগারের ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করেছিলাম আপু। যাইহোক এই পর্বে শেয়ার করা লাল ও নীল রংয়ের সমন্বয়ে পাখি দুটি দেখতে দারুণ লাগছে। তাছাড়া অন্যান্য পশুপাখি এবং চারপাশের পরিবেশের ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর লাগছে দেখতে। আপু ক্ষুধা লাগলে সবকিছুই খেতে ভালো লাগে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম আপু। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন আমাদের সাথে। সেই অপেক্ষায় রইলাম আপু।