Golden shower tree

in #flower8 years ago (edited)

গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু বা সোনাইলের নাম উল্লেখযোগ্য। ঝাড়লণ্ঠনের মতো দীর্ঘ থোকায় হলুদ-সোনালি রঙের সোনালু ফুল চলতি পথে যে কারও নজর কাড়বেই।

শীতকালে সোনালুর শাখা-প্রশাখায় সীমাহীন নিঃসঙ্গতা ভর করে। পুরো গাছে একটি পাতাও থাকে না। বসন্তেও অনেকটা নিষ্প্রাণ, নিস্তব্ধ। সোনালুর ঘুম ভাঙে বৈশাখের শুরুতে। তখন দীর্ঘ মঞ্জরির ফুলগুলো ফুটতে শুরু করে, তার সঙ্গে নতুন পাতার জাগরণ।

দেখতে দেখতে ফুলে ফুলে ছেয়ে যায় গাছ। পুষ্পিত সোনালু তখন যেন কাঁচা সোনা রঙে আবৃত। ডালপালা ভরে ওঠে কচি সবুজ পাতায়। সোনালুর প্রধান আকর্ষণ দীর্ঘ ঝুলন্ত পুষ্পমঞ্জরি। বৈশাখী হাওয়ার পরশে এর থোকাগুলো দুলতে থাকে, ঠিক যেন কানের দুলের মতো। আর হলুদ বরণ সৌন্দর্য মাতোয়ারা করে রাখে চারপাশ। সোনালু গাছ আকারে ছোট। ডালপালা ছড়ানো-ছিটানো, নিবিড় নয়।

গাঢ় সবুজ রঙের পাতাগুলো যৌগিক, মসৃণ ও ডিম্বাকৃতির। ফুল এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত চওড়া, পাপড়ির সংখ্যা পাঁচ। ফল গোল, লাঠির মতো লম্বা। এ কারণে সোনালু কোথাও কোথাও বানরলাঠি নামেও পরিচিত। সোনালুর ফল, ফুল ও পাতা বানরের প্রিয় খাদ্য। এ গাছের কাঠ জ্বালানি ছাড়াও অন্যান্য কাজে লাগে। ফলের বিভিন্ন অংশ বাত, বমি ও রক্তস্রাব প্রতিরোধে উপকারী। বীজ সহজেই অঙ্কুরিত হয়, যদিও বৃদ্ধি মন্থর। সোনালুর আদিবাস পূর্ব এশিয়ায়।
Common name: Golden Shower Tree
Botanical name: Cassia fistula
Family: Caesalpiniaceae

FB_IMG_1529229958228.jpg

FB_IMG_1529229953976.jpg

FB_IMG_1529229948293.jpg

FB_IMG_1529229942823.jpg

This is one of the favourite flower of me. Hope you liked this.

Thanks to visit my blog, stay safe and happy.

Sort:  

Go here https://steemit.com/@a-a-a to get your post resteemed to over 72,000 followers.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42