একটি মেহেদি ডিজাইনের আর্ট
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আজকের আর্টটির নিচের ডিজাইনটুকু খুবই কমন, সচরাচর এ ধরনের ডিজাইন আমরা প্রায়ই করে থাকি।যাইহোক আজকের আর্টটি খুবই সহজ এবং দেখতেও অনেক সুন্দর।খুব সহজেই যে কেও হাতে পড়ে ফেলতে পারবে।হাতে পড়লে দেখতে খুবই চমৎকার লাগবে।বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে বর্ণনা করে দিয়েছি। আশা করি আর্টটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।
প্রথমে ইংলিশ নাম্বার 9 এর মত এঁকে তার চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর পাপড়িগুলোর চারিপাশে এভাবে বড় বড় কতগুলো পাপড়ি এঁকে মাঝখানে ছোট ছোট বৃত্ত এঁকে ভরাট করে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে পর্যায়ক্রমে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে শর্পিলাকারে কতগুলো পাতা এঁকে নিয়েছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
হ্যাঁ আপু আজকে দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। যে কাজে আপনি খুবই দক্ষ প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের মেহেদী ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করে থাকেন খুবই ভালো লাগে। এই ধরনের কাজ শুধু আপনাকেই দেখতে পাই মেহেদি ডিজাইন আর্ট আজকে আটর্টি খুব সুন্দর ছিল।
মাঝে মাঝেই আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করার বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আপু। আজকের শেয়ার করা মেয়েদের ডিজাইন টি ও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন কাগজের থেকে হাতে পরিধান করলে আরও বেশি ভালো লাগে।
আপনি আজকেও অনেক সুন্দর করে একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন খাতার মধ্যে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই আর্টটি সিম্পল হলেও দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনি অনেক নিখুঁত ভাবে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, সম্পূর্ণটা অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনি উপস্থাপনাটাও সুন্দর করে তুলে ধরেছেন। যেটা দেখে কিন্তু যে কেউ এটি খুব সহজে অঙ্কন করে ফেলতে পারবে। অনেক সুন্দর ভাবে সম্পূর্ণটা ফুটে উঠেছে। যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।
আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট শেয়ার করেছেন আপনি। এই মেহেদী ডিজাইনের আর্ট একদমই অসাধারণ দেখা যাচ্ছে৷ আর এটি যদি কারো হাতের মধ্যে অঙ্কন করা হয় তাহলে অনেক সুন্দর দেখা যাবে বলে আমি মনে করি৷
আপু আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। প্রায় আপনি আমাদের সাথে মেহেদি ডিজাইন শেয়ার করে থাকেন। আজকেও একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আজকের ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এমন ডিজাইনগুলো হাতে পড়লে কিন্তু অনেক সুন্দর মানাবে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার মেহেদি ডিজাইনের আর্ট গুলো খুব চমৎকার হয়। বিশেষ করে আমার খুব ভালো লাগে। তবে মাঝে মাঝে বৃষ্টিকে বলি তার হাতে এপ্লাই করতে। যাইহোক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন ।
প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
এটাই এই মেহেদী ডিজাইন আর্ট এর প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে বলে আমার মনে হচ্ছে।
প্রথমে দেখে বেশ কঠিন ডিজাইন মনে হচ্ছিল। কিন্তু ধাপে ধাপে সহজভাবে করেছেন মেহেদী ডিজাইন এর আর্টটা। চমৎকার ছিল মেহেদী ডিজাইন এর আর্টটা আপু। আপনি বেশ সুন্দর করেন মেহেদী ডিজাইন এর আর্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য। যদিও এটা আমাদের আপুদের বেশি কাজে আসবে।
সাদা পেপারের বুকে আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই মেহেদি ডিজাইন। পূর্বে আপনি আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহে লক্ষ্য করে থাকি মেহেদি ডিজাইনের আর্ট করে থাকেন সুন্দর সুন্দরভাবে। হোক সেটা ফুলের অথবা পাতা জাতীয়। আজকের এ লম্বা পাতা জাতীয় আর্ট খুবই ভালো লাগলো আমার কাছে।
আপনার মেহেদি ডিজাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে ডিজাইনগুলো আর্ট করেন আপু। আজকের মেহেদি ডিজাইন টিও দারুন হয়েছে। সিম্পল ডিজাইন গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।