অনেকদিন পর কিছু কেনাকাটা, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9724.jpeg

আজ অনেকদিন পর শপিং করতে গিয়েছিলাম। আসলে শপিং করাটা মেইন উদ্দেশ্য ছিল না। আজকে আমাদের হসপিটালে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেহেতু শপিং মলটি হসপিটালের একদম পাশেই তাই সেখান থেকে শপিংয়ের কাজটিও সেরে নিলাম। শপিং করতে গিয়ে দেখি ব্ল্যাক ফ্রাইডে এর সেল চলছে বিভিন্ন শপগুলোতে। এই ব্ল্যাক ফ্রাইডেতে ইংল্যান্ডে প্রচুর বেচাকেনা হয়, যেমন হয় শপগুলোতে তেমনি হয় অনলাইনে। কারণ এ সময়ে ডিসকাউন্ট থাকে, কোন কোন শপে ২০% পার্সেন্ট, কোন কোন শপে ৫০%, এমনকি ৬০ থেকে ৭০% ও থাকে। যদিও আমরা তেমন কিছু কেনাকাটা করিনি। শুধুমাত্র বাচ্চাদের জন্য শীতের কিছু কাপড়-চোপড় এবং ঘরে পড়ার কিছু কাপড়-চোপড় কিনেছি। এগুলোর কোন সেল ছিল না, শুধুমাত্র দুটি ড্রেস এ ২0% করে ডিসকাউন্ট পেয়েছি। অবশ্য আরেকটি ডিসকাউন্ট পেয়েছি আমার হাজবেন্ডের মোবাইলের সিম কন্ট্রাক্ট এ । যখন মোবাইল কিনেছিল তখন সাথে সিম কন্ট্রাক্ট ও ছিল।তখন সিমটিতে ছিল আনলিমিটেড কল, আনলিমিটেড টেক্সট এবং ৫০ জিবি ডাটার ফ্যাসিলিটি।টোটাল ৩৭ পাউন্ড করে নিয়েছে মাসে মোবাইল ছাড়াই।তাই আজকে ব্ল্যাক ফ্রাইডেতে অফার পেয়েছে আনলিমিটেড কল, আনলিমিটেড টেক্সটের সাথে আনলিমিটেড ডাটা ২৫ পাউন্ডে। যাইহোক চলুন তাহলে আজকের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা যাক।

IMG_9689.jpeg

হসপিটালের ভেতরের দৃশ্য

IMG_9691.jpeg

হসপিটাল থেকে বের হয়ে যখন শপিং করার উদ্দেশ্যে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম।

IMG_9714.jpeg

এই গাছটি দেখতে কত সুন্দর লাগছে তাইনা?

IMG_9717.jpeg

IMG_9719.jpeg

এখন গাছ থেকে পাতা ঝরে পড়ার সিজন।প্রথমে পাতাগুলো হলুদ হয়ে যায়, এরপর সব ঝরে পড়ে।

IMG_9720.jpeg

এই বড় গাছটি দেখুন একটিও পাতা নেই।

IMG_9715.jpeg

IMG_9694.jpeg

IMG_9695.jpeg

IMG_9696.jpeg

এরপর আমরা ধীরে ধীরে Crawley County Mall এ ঢুকে গেলাম। ও আরেকটি কথা, সামনে কিন্তু খৃস্টানদের বড় ধর্মীয় উৎসব বড় দিন আসছে যাকে কেন্দ্র করে নানান রকমের ডেকোরেশন করা হয়েছে শপিংমলে।

IMG_9699.jpeg

দেখুন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সেল চলছে, ফিফটি পার্সেন্ট অফ।

IMG_9698.jpeg

IMG_9700.jpeg

এটি মোবাইল কোম্পানির শপ যেখান থেকে আমরা মোবাইল ও সিম কন্ট্রাক্ট করে থাকি।

IMG_9705.jpeg

IMG_9706.jpeg

দেখুন ক্রিস্টমাস উপলক্ষে কত সুন্দর করে ডেকোরেশন করেছে।

IMG_9707.jpeg

IMG_9711.jpeg

কেনাকাটা শেষে বিল পরিশোধের জন্য লাইনে দাঁড়ানো।

IMG_9721.jpeg

এরপর তাজ গ্রোসারি শপ থেকে আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে ঘরে ফিরলাম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ব্ল্যাক ফ্রাইডেতে তো তাহলে অনেক বড় বড় ডিসকাউন্ট থাকে। সিম কন্ট্রাক্ট এ ভালোই অফার পেয়েছেন। শীতের সময় সামান্য কিছু কিনাকাটা করতেই হয়। হলুদ পাতার গাছটি সত্যিই অসাধারণ লাগছে দেখতে। সামনে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছে শপিং মলটি। আপনাদের শপিং করার মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু শপিং করার মুহূর্ত এবং সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

কেনাকাটা দারুন মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই মুহূর্তগুলো। যেখানে আপনি আমাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করেছেন কেনাকাটা করতে যাওয়ার ফটোগ্রাফি গুলো আর পাশাপাশি তার সুন্দর বর্ণনা। আর এই থেকে জানতে পারলাম অনেক কিছু।

 3 years ago 

ব্ল্যাক ফ্রাইডের প্রচলন এখন আমাদের দেশেও শুরু হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় অনেক ছাড় দেওয়া হয়। ডিসকাউন্ট দেয়া মানে বাড়তি কেনাকাটা। আপনার প্রয়োজনীয় জিনিস কিনেছেন জেনে ভালো লাগলো। হলুদ গাছটি দেখতে খুব সুন্দর লাগছে। পাতা পরার সিজন হলেও গাছটি অন্যরকম সুন্দর প্রকাশ পেয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। আশাকরি ডাক্তারের কাছে সবকিছু ভাল ছিল।

 3 years ago 

যাক কিছু একটা তো কিনতে পেরেছেন সেল এ আর সেটা ভাইয়ার জন্য খুবই কাজে লাগবে । গাছটি দেখতে খুব সুন্দর লাগছে আমি তো প্রথমে মনে করেছিলাম এটা বুঝি হলুদ কালারের ফুল পরে বললেন যে এটা পাতা মাতা শুকিয়ে এরকম কালার হয়েছে । গাছটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে । ক্রিসমাস উপলক্ষে সুন্দর ডেকোরেশন করা শুরু করে দিয়েছে । ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি ।

 3 years ago 

আনলিমিটেড কল আনলিমিটেড টেক্সট এবং ৫০ জিবি ডাটা ৩৭ পাউন্ডে। ঐদেশের অফার সম্পর্কে একটা ধারণা হলো। ব্ল‍্যাক ফ্রাইডে এর ডিসকাউন্ট সম্পর্কে এবং কেনাকাটার বিষয়টি জেনেও বেশ ভালো লাগল। বেশ চমৎকার ছিল আপু ফটোগ্রাফি গুলো । অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হাসপাতালের পাশে শপিং মল থাকায় বেশ সুবিধা হলো আপু আপনার।কেনাকাটাও সেরে নিতে পারলেন। ব্ল্যাক ফ্রাইডে এবং ডিসকাউন্ট সম্পর্কে জেনে বেশ ভালোই লাগলো।সুন্দর মুহূর্তের পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হসপিটাল এবং শপিংমল পাশাপাশি হওয়াতে বেশ ভালোই হলো, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। গাছটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে আপু। ব্ল্যাক ফ্রাইডেতে বেশ ভালোই ডিসকাউন্ট দিয়েছে তাহলে। ক্রিস্টমাস ডে উপলক্ষে চমৎকার ডেকোরেশন করা হয়েছে। বেশ ভালোই কেনাকাটা করেছেন আপু। পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হাসপাতালের পাশে শপিং মল হওয়াতে দুটোই খুব সুন্দরভাবে সম্পন্ন হলো।ব্ল্যাক ফ্রাইডেতে সবকিছুতে বেশ অফার চলছে।তাই প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করে নিলেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে।গাছটি সত্যি ই খুব সুন্দর।সামনে আসছে বড়দিন।তাইতো মল গুলো এখন সুন্দর করে সাজানো আছে। ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42