একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আজকের আর্টটি অন্যান্য দিনের আর্ট থেকে একটু ব্যতিক্রম।হাতে পড়লে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে।নিচের প্যাঁচনো অংশটুকু হাতের নিচের দিকে এবং উপরের অংশটুকু হাতের মিডিল থেকে উপরের দিকে উঠিয়ে দিলে খুবই চমৎকার লাগবে।হাতে পড়তে সময় একটু বেশি লাগবে, কিন্তু সময় নিয়ে করতে পারলে খুব সুন্দর লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_6649.jpeg

প্রথমেই প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_6650.jpeg

এরপর এর চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_6651.jpeg

এরপর পাপড়িগুলোর নিচের দিকে এভাবে তিনটি পাতা এঁকে নিয়েছি।

IMG_6652.jpeg

এরপর উপরের দিকে এভাবে ডাবল লেয়ারে দুটি স্কয়ার শেপ এঁকে নিয়েছি।

IMG_6653.jpeg

এরপর স্কয়ারের ভিতরে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_6654.jpeg

এরপর স্কয়ারের বাইরের দিকে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_6655.jpeg

এরপর পাপড়িগুলোর চারিপাশে এভাবে ছোট ছোট পাতা এঁকে নিয়েছি।

IMG_6656.jpeg

IMG_6657.jpeg

এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে কতগুলো ফুল ও একটু ডিজাইন করে নিয়েছি।

IMG_6658.jpeg

এরপর নিচের দিকে এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_6659.jpeg

ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

অনেক মেহেদি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ‌। আপনার তৈরি করা মেহেদির এই ডিজাইন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মেহেদী পরতে আমার কমবেশি সবাই অনেক পছন্দ করি। অনেক সুন্দরভাবে আপনি মেহেদী ডিজাইন আর্ট করে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও! এই মেহেদি ডিজাইনের আর্টটি তো দেখছি ভীষণ সুন্দর। আসলেই এই ডিজাইনটা সময় নিয়ে হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। বেশ ভালো লাগলো মেহেদি ডিজাইনের আর্টটি দেখে। যাইহোক বরাবরের মতো আজকেও, এতো চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 last year 

চমৎকার আর্ট শেয়ার করেছেন আপু পুরোপুরি আর্ট অনেক সুন্দর ছিল। হ্যাঁ প্যাঁচানো অংশটুকু হাতের সাথে বেশ মানাবে। ধারাবাহিকভাবে আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপু নতুন ধরনের একটা ডিজাইন এর মেহেদি অংকন করেছেন । দেখেই ভীষণ ভালো লাগছে। এই ডিজাইনটা হাতে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে। দেখে অনেকটাই সুন্দর মনে হচ্ছে হাতে পড়লে তো অনেক বেশি মানাবে। যাইহোক এত সুন্দর করে এটা এঁকেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগছে।

 last year 

বরাবরের মতো আজকেও চমৎকার একটি মেহেদি ডিজাইন শেয়ার করলেন আপু। এরকম ডিজাইন হাতে পড়ে আসলেই অনেক সুন্দর লাগবে। ডিজাইনটি দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট আজ দেখতে পেলাম।ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু।হাতে পরতে পারলে সুন্দর ই লাগবে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেকটাই সহজ হলো।অনেক ধন্যবাদ জানাই দারুন এই আর্টটি তুলে ধরার জন্য।

 last year 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই মেহেদি ডিজাইনের আর্ট। আপনার মেহেদি ডিজাইনের আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর মেহেদি ডিজাইনের আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের মেহেদি ডিজাইনের আর্ট গুলো দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে মেহেদি ডিজাইনের আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 last year 

আপনি প্রায়ই সময় খুবই সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করে থাকেন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে আপু। এই মেহেদী ডিজাইন টি নিজের হাতের মধ্যে অ্যাপলাই করলে অনেক বেশি সুন্দর লাগতো।

 last year 

আর কিছুদিন পরেই মেহেদি দেওয়ার দিন আসছে। ঈদের দিন ছাড়া এখন আর তেমন একটা মেহেদি দেওয়া হয় না। আপনি বরাবরই খুব সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করেন আপু। আজকের ডিজাইন টাও অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ফুল এবং স্কয়ার শেপের ডিজাইন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সিম্পলের ডিজাইনগুলো হাতের মধ্যে দারুন লাগে দেখতে। সিম্পল ডিজাইন গুলোই আমি পছন্দ করি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47