আদাজামির (আদালেবু) দিয়ে মাছের মজার টক রেসিপি

in আমার বাংলা ব্লগ21 hours ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি সিলেটের খুবই জনপ্রিয়।আদা জামির অথবা আদালেবু, এই দুটি নামেই সিলেটে প্রসিদ্ধ। সাতকরা যেমন জনপ্রিয়, ঠিক তেমনি আদা লেবুও ততটা জনপ্রিয়।শাতকরা রান্না করতে হয় মাংস দিয়ে আর আদালেবু রান্না করতে হয় মাছ দিয়ে।দেখতে কিছুটা লেবুর মতোই, কিন্তু আকারে গোলাকার হয়। দারুণ একটা ফ্লেভার থাকে আর টক থাকে।যে কোন মাছ দিয়েই এই টক রান্না করা যায়। আমি এখানে মৃগেল মাছ ব্যবহার করেছি। তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়।ফার্স্ট টাইম রান্না করেছিলাম, খুবই মজার হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ১০-১২ পিস
আদা লেবু২ টি
পিঁয়াজ কুচি২ কাপ
রসুন কুচি২ টেবিল চামচ
কাঁচামরিচ৫/৬ টি
ধনেপাতা কুচিহাফ কাপ
হলুদ গুড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়াহাফ টেবিল চামচ
কারিপাউডারদেড় টেবিল চামচ
লবনস্বাদমতো
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_1445.jpegIMG_3388.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা ও রসুন কেটে নিয়েছি।আদালেবুগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_3387.jpegIMG_3389.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে রসুন কুচি গুলো দিয়ে হালকা বাদামি বর্ণনা করে পেঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে মেখে অল্প আঁচে রেখে দিয়েছি গলে যাওয়ার জন্য।এরপর মাছগুলো ছোট ছোট পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_3390.jpegIMG_3391.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে রেখে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য।

IMG_3392.jpegIMG_3393.jpeg

এরপর কষানো মসলার মধ্যে অল্প আদা লেবু দিয়ে দিয়েছি।

IMG_3394.jpegIMG_3395.jpeg

এরপর আদা লেবুগুলো মসলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়েছি।

IMG_3396.jpegIMG_3397.jpeg

এরপর সামান্য একটু পানি অ্যাড করে মাছগুলো কষিয়ে নিয়ে বাকি আদা লেবুগুলো দিয়ে দিয়েছি।

IMG_3398.jpegIMG_3399.jpeg

এরপর তিন কাপ পানি অ্যাড করে ফুল আঁচে পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছি।

IMG_3400.jpegIMG_3401.jpeg

পর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল মাছ দিয়ে মজাদার আদালেবুর টক রেসিপি।

IMG_3403.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 hours ago 

একেক অঞ্চলে একেক রকমের খাবার জনপ্রিয়। আদালেবু দিয়ে মাছের রেসিপিটি তৈরি করা দেখে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হবে বোঝা যাচ্ছে।আমার কখনও এমন রেসিপি খাওয়া হয়নি।কখনও সুযোগ হলে চমৎকার রেসিপিটি ট্রাই করব।অনেক ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 60480.78
ETH 1583.43
USDT 1.00
SBD 0.47