ছোট্ট করে ছোট মেয়ের বার্থডে উদযাপন
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
চোখের পলকে দশটি বছর কেটে গেল, আজ এগারো বছরে পদার্পণ করল।প্রতিবারের মতো এবারও নিজেরাই ছোট্ট করে একটি আয়োজন সেরে ফেললাম। যদিও এবার হাসব্যান্ড বাসায় নেই তবুও তার কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে ছোট্ট পরিসরে আয়োজনটি সেরে ফেললাম। প্রতিবছর তার বাবা তার জন্য সারপ্রাইজ গিফট রাখে। বার্থডে এর আগের দিন তার সব গিফ্ট র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখে।বেলুন কিনে এনে নিজেই ফুলিয়ে রাখে।এরপর মেয়ে সকাল বেলায় উঠে সারপ্রাইজড হয়। অর্ডার দিয়ে কেক নিয়ে আসে বাসায়।মেয়েকে খুশি করার জন্য নানান রকমের আয়োজন থাকে। যেহেতু এবার সে বার্থডে তে থাকতে পারবে না তাই আগে থেকে লুকিয়ে একটি সারপ্রাইজ গিফট আমার কাছে রেখে দেয়।আর আমিও তার বাবার অনুপস্থিতে চেষ্টা করেছি তাকে খুশি রাখার জন্য।সে যা যা চেয়েছে বার্থডে তে তাই অর্ডার করেছি, সে যাকে যাকে ইনভাইট করতে চেয়েছিল সবাইকেই অনুমতি দিয়েছিলাম।তার মোট চারজন ফ্রেন্ডকে ইনভাইট করেছিল।তাদের সকলের জন্য গিফটও কিনে রেখে ছিলাম। এছাড়া তার পছন্দের খাবারও তৈরি করেছিলাম।
এই কেকটি তার বেস্ট ফ্রেন্ড বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিল। যদিও আমি প্লান করেছিলাম বাসায় কেক বানাবো, কিন্তু সে বলল তার ফ্রেন্ড বানিয়ে আনবে। তাই আর বানানো হয়নি। খুবই চমৎকার হয়েছে তার কেক বানানো ও ডেকোরেশনও অনেক সুন্দর হয়েছে।
তার ফ্রেন্ডের সাথে বেলুনগুলো ফুলিয়েছে।
সকল গিফট গুলো র্যাপিং করে রেখেছিলাম রাতের বেলায়।
এটি তার বাবার দেয়া সারপ্রাইজ গিফট।যেহেতু সে খেলনা এখনো অনেক পছন্দ করে।
গিফটের কিছু আইটেম।
তার পছন্দের খাবারগুলো তৈরি করেছিলেন।
কেক কাটার সময় ভিডিও কলে তার বাবাও ছিল আমাদের সাথে। যাইহোক তার বন্ধুদের সাথে বেশ ভালোই কেটেছিল তার বার্থডের দিনটি।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
জন্মদিনের অনেক অনেক শুভেচছা রইলো আপু আপনার ছোট মেয়ের জন্য।আপনি মেয়ের আনন্দের জন্য অনেক কিছুর আয়োজন করেছেন।ভাইয়া প্রতিবারের মতো এবার ও সারপ্রাইজ গিফট রেখে গেছেন।সব মিলিয়ে ফ্রেন্ডদের কে নিয়ে দিনটি সুন্দর ভাবে ই কেটে গেলো।অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।